পাথর কি মসজিদ
অবয়ব
| পত্থর কি মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | মসজিদ |
| অবস্থা | সক্রিয় |
| অবস্থান | |
| অবস্থান | পাটনা, মগধ, বিহার |
| দেশ | ভারত |
| স্থাপত্য | |
| ধরন | মধ্যযুগীয় মসজিদ |
| স্থাপত্য শৈলী | ইন্দো-ইসলামিক স্থাপত্য |
| সম্পূর্ণ হয় | ১৬২১ |
| উপাদানসমূহ | পাথর |
পত্থর কি মসজিদ ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি তখত শ্রী হরমন্দির সাহিবের কাছে অবস্থিত।[১]
এই মসজিদটি ১৬২১ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র পারভেজ মির্জা নির্মাণ করেছিলেন।[২] সম্পূর্ণ পাথরের তৈরি হওয়ার কারণে একে "পত্থর কি মসজিদ" নামে পরিচিতি লাভ করে। এটি অশোক রাজপথে সুলতানগঞ্জ ও আলমগঞ্জের মাঝামাঝি অবস্থিত।[৩]
এই মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটি শুধুমাত্র ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র নয়, বরং পাটনা শহরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হিসেবেও বিবেচিত হয়।[৪]
এটি "সাইফ খানের মসজিদ", "চিম্মি ঘাট মসজিদ" এবং "সাঙ্গী মসজিদ" নামেও পরিচিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Destinations :: Patna"। ১৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৫।
- ↑ "Pathar ki Masjid"। ১০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০০৮।
- ↑ "ইন্ডো-ইসলামিক শিল্পের নিদর্শন পত্থর কি মসজিদ"। Dainik Bhaskar (হিন্দি ভাষায়)। ৮ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২।
- ↑ "Architecture admiration tour to Pathar ki Masjid or Saif Khan?s mosque in Bihar"। www.tsiindia.com। ২১ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।