পাথরাইল ইউনিয়ন
| পাথরাইল | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে পাথরাইল ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°১২′৩২″ উত্তর ৮৯°৫৬′২৮″ পূর্ব / ২৪.২০৮৮৯° উত্তর ৮৯.৯৪১১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | টাঙ্গাইল জেলা |
| উপজেলা | দেলদুয়ার উপজেলা |
| প্রতিষ্ঠিত | ১৯৮৪ |
| সরকার | |
| • চেয়ারম্যান | হানিফুজ্জামান লিটন (আ’লীগ) |
| আয়তন | |
| • মোট | ১৮.৯৭ বর্গকিমি (৭.৩২ বর্গমাইল) |
| উচ্চতা | ১৬ মিটার (৫২ ফুট) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩১,৮০৩ |
| • জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ১৯১২ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পাথরাইল ইউনিয়ন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]পাথরাইল ইউনিয়নের মোট আয়তন ১৮.৯৭ বর্গকিলোমিটার।[১][৩] গ্রাম সংখ্যা ২৩ টি।[১]
প্রশাসনিক অঞ্চল
[সম্পাদনা]এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত: গ্রাম ২২টি। পাথরাইল-১; আররারগু-২, গাদতলা-২; দেউজান-৩, চণ্ডি-৩; পারিজাতপুর-৪, মঙ্গলহোর-৪, দশকিয়া-৪; চিনাখুলা-৫; বরটিয়া-৬, কুমুরিয়া-৬, বান্দাবাড়ী-৬, অলোয়া তারিনি-৬, অরঅলয়া-৬; কেইজুরি-৭, সুভকি-৭; নরন্দা-৮, আকন্দপাড়া-৮, পাইকপাড়া-৮; নোলশোধা-৯, বিষণুপুর-৯, গোপালপুর।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পাথরাইল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,৮০৩ জন।প্শিক্ষার হার ৪২.৬০%।[১]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]টাঙ্গাইল শহর হতে ৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাথরাইল। এখানে প্রধান যানবাহন হিসেবে মূলত বাস, রিকসা, সি.এন.জি, ইজি বাইক, ভ্যান ইত্যাদি যাতায়াতে ব্যবহার করা হয়।
হাটবাজারের তালিকা
[সম্পাদনা]পাথরাইল, পুটিয়াজানী, রূপসী, নলসুধা।
হাসপাতাল
[সম্পাদনা]পাথরাইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, দেওজান উপস্বাস্থ্য কেন্দ্র।
শিক্ষা
[সম্পাদনা]পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, দেওজান সমাজ কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়, নলসুধা বালিকা উচ্চ বিদ্যালয়, পুটায়াজানী উচ্চ বিদ্যালয় এবং প্রতিটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]জমিদার বাড়ি, পাথরাইল। শিল্পনগরী এলাকা, আকন্দ পাড়া।
অর্থনীতি
[সম্পাদনা]পাথরাইল টাঙ্গাইল জেলার অন্যতম অর্থনৈতিকভাবে উন্নত এলাকা। এ এলাকার অর্থনীতি মূলত বিখ্যাত টাঙ্গাইল শাড়ীর উপর র্নিভরশীল। এটি একটি শিল্পসমৃদ্ধ এলাকা।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 এক নজরে পাথরাইল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ইউনিয়ন তালিকা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "টাঙ্গাইল জেলার তথ্য" (পিডিএফ)। ৩ মে ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৩।
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
