পাতি বেজি
অবয়ব
| পাতি বেজি Indian grey mongoose | |
|---|---|
| প্রাপ্তবয়স্ক বন্য পাতি বেজি (হায়দরাবাদ, ভারত) | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | স্তন্যপায়ী |
| বর্গ: | শ্বাপদ |
| পরিবার: | বেজি |
| উপপরিবার: | হারপেস্টিনা |
| গণ: | হারপেস্টেস |
| প্রজাতি: | এইচ. এডওয়ার্ডসি |
| দ্বিপদী নাম | |
| হারপেস্টেস এডওয়ার্ডসি ইতিয়েন জিওফ্রয় সেন্ট-হিলেয়ার, ১৮১৮ | |
| ভারতীয় পাতি বেজি অঞ্চল | |
পাতি বেজি বা নেইল[২] বা বড় বেজি বা নেউল[৩] (ইংরেজি: Indian grey mongoose) (বৈজ্ঞানিক নাম:Herpestes edwardsii) হচ্ছে হারপেস্টিডি পরিবারের হারপেস্টেস গণের একটি বেজি জাতীয় প্রাণী।[৩]
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[২]
বর্ণনা
[সম্পাদনা]পাতি বেজির দেহ দীর্ঘাকার ও পা খাটো; দেহের লোম ঘন ও মোটা। সামনে ও পেছনের পায়ে ৫টি করে আঙুল থাকে; পিছনের পায়ের গোড়ালি পর্যন্ত লোম থাকে না, তবে সামনের পায়ে লোম ও বাঁকা নখর আছে। এই প্রজাতির মাথাসহ দেহের দৈর্ঘ্য ৩৮-৪৬ সেমি, লেজ ৩৫ সেমি এবং ওজন ০.৫-৪ কেজি।[৩]
বিস্তৃতি
[সম্পাদনা]পাতি বেজি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জাপান, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরিশাস, ও সৌদি আরবে পাওয়া যায়।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Choudhury, A., Wozencraft, C., Muddapa, D., Yonzon, P., Jennings, A. & Geraldine, V. (২০১১)। "Herpestes edwardsii"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2011.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১২।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) Database entry includes a brief justification of why this species is of least concern - 1 2 বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৯৬
- 1 2 3 4 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: স্তন্যপায়ী, খণ্ড: ২৭ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৩৬-১৩৭।
বিষয়শ্রেণীসমূহ:
- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম উদ্বেগজনক প্রজাতি
- বাংলাদেশের স্তন্যপায়ী
- ভারতের স্তন্যপায়ী
- জাপানের স্তন্যপায়ী
- মালয়েশিয়ার স্তন্যপায়ী
- পাকিস্তানের স্তন্যপায়ী
- নেপালের স্তন্যপায়ী
- আফগানিস্তানের স্তন্যপায়ী
- ভুটানের স্তন্যপায়ী
- শ্রীলঙ্কার স্তন্যপায়ী
- মরিশাসের স্তন্যপায়ী
- সৌদি আরবের স্তন্যপায়ী
- ইরানের স্তন্যপায়ী
- কুয়েতের স্তন্যপায়ী
- বেজি
- ১৮১৮-এ বর্ণিত স্তন্যপায়ী