পাকিস্তান ক্রিপ্টো পরিষদ
| সংক্ষেপে | পিসিসি |
|---|---|
| গঠিত | ১৪ মার্চ ২০২৫ |
| ধরন | সরকার-সমর্থিত উদ্যোগ |
| আইনি অবস্থা | সক্রিয় |
| উদ্দেশ্য | ব্লকচেইন প্রযুক্তি ও ডিজিটাল সম্পদ উন্নয়ন এবং প্রচার |
| অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | পাকিস্তান |
দাপ্তরিক ভাষা | উর্দু, ইংরেজি |
সভাপতি | মুহাম্মদ আওরঙ্গজেব |
প্রধান নির্বাহী কর্মকর্তা | বিলাল বিন সাকিব |
উপদেষ্টা | চেংপেং ঝাউ |
প্রধান প্রতিষ্ঠান | বাণিজ্য মন্ত্রণালয়, পাকিস্তান |
| সম্পৃক্ত সংগঠন |
পাকিস্তান ক্রিপ্টো পরিষদ (পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল, সংক্ষেপে পিসিসি) হলো পাকিস্তানের ব্লকচেইন প্রযুক্তি ও ডিজিটাল সম্পদ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত সরকারি সংস্থা। ২০২৫ সালের মে মাসের হিসাব অনুযায়ী, পাকিস্তানে প্রায় ৪ কোটি ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকারী রয়েছেন, যারা প্রতি বছর প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ লেনদেন করে থাকেন।[১] পাকিস্তান সরকার ২০২৫ সালের মার্চ মাসে এই সংস্থা প্রতিষ্ঠা করে।[২][৩][৪]
ইতিহাস
[সম্পাদনা]২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিপ্টো পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের নেতৃত্বে দাপ্তরিক কাঠামো পরিকল্পনা প্রণীত হয়।[৫] এরপর ২০২৫ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে পরিষদের যাত্রা শুরু হয়।[৬]
গঠন ও নেতৃত্ব
[সম্পাদনা]পাকিস্তান ক্রিপ্টো পরিষদের নেতৃত্বে রয়েছেন দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব, যিনি সংস্থাটির প্রধান হিসেবে নিযুক্ত আছেন। পিসিসির প্রধান নির্বাহী বিলাল বিন সাকিব সংস্থার কৌশলগত কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন।[৭] পিসিসির প্রাথমিক পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর, কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি সচিবদের অবস্থান একইসাথে এই উদ্যোগের দাপ্তরিক সমর্থন ও সহযোগিতাপূর্ণ সহাবস্থানকে নির্দেশ করে।[৮][৯][১০] ২০২৫ সালের ৭ এপ্রিল বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা চেংপেং ঝাউকে পিসিসির কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়।[১১][১২] ২০২৫ সালের ২৬ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিলাল বিন সাকিবকে প্রতিমন্ত্রীর পদমর্যাদাসহ প্রধানমন্ত্রীর ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক বিশেষ সহকারী হিসেবে মনোনীত করেন।[১]
নেতৃত্ব
[সম্পাদনা]| পদ | ব্যক্তি/পদমর্যাদা |
|---|---|
| সভাপতি | বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব |
| প্রধান নির্বাহী কর্মকর্তা | বিলাল বিন সাকিব |
| উপদেষ্টা | চেংপেং ঝাউ |
| বোর্ড সদস্য | স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর |
| বোর্ড সদস্য | এসইসিপির সভাপতি |
| বোর্ড সদস্য | কেন্দ্রীয় আইন সচিব |
| বোর্ড সদস্য | কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব |
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ
[সম্পাদনা]২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত বিটকয়েন ভেগাস ২০২৫-এ পিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিলাল বিন সাকিব পাকিস্তানের প্রথম সরকারি কৌশলগত বিটকয়েন রিজার্ভ উন্মোচন করেন।[১৩] একই মাসে সরকার উদ্বৃত্ত ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বিটকয়েন মাইনিং ও এআই ডাটা সেন্টারগুলোর জন্য বরাদ্দ করে।[১৪] এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে পিসিসির উদ্দেশ্য হলো পাকিস্তানকে ক্রিপ্টো অর্থনীতির উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 শেরানি, তাহির (২৬ মে ২০২৫)। "Bilal Bin Saqib appointed special assistant to PM on blockchain and crypto"। ডন নিউজ (ইংরেজি ভাষায়)। ২৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Pakistan Crypto Council officially launched to integrate blockchain technology with financial landscape" (ইংরেজি ভাষায়)। ১৭ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৫।
- ↑ "Govt forms crypto council" (ইংরেজি ভাষায়)। ১৭ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৫।
- ↑ "Pakistan launches Crypto Council to regulate blockchain, digital assets" (ইংরেজি ভাষায়)। ১৫ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৫।
- ↑ "Pakistan Crypto Council officially launched to integrate blockchain technology with financial landscape" (ইংরেজি ভাষায়)। ১৫ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৫।
- ↑ "Govt launches Pakistan Crypto Council to regulate, advance digital finance" (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৫।
- ↑ "Pakistan Crypto Council officially launched" (ইংরেজি ভাষায়)।
- ↑ "Pakistan Crypto Council officially launched" (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৫।
- ↑ "Pakistan launches Crypto Council to regulate blockchain, digital assets" (ইংরেজি ভাষায়)।
- ↑ আমির আলি, সালমান (২৭ মার্চ ২০২৪)। "Pakistan Crypto Council Launch: A New Dawn for Freelancers or Another Bureaucratic Mirage?"। পারস্পেক্টিভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৫।
- ↑ আবিদ, সবহত (৭ এপ্রিল ২০২৫)। "Binance Founder Appointed Adviser to Pakistan Crypto Council"। মারখোর টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৫।
- ↑ শেরানি, তাহির (৭ এপ্রিল ২০২৫)। "Binance founder Zhao appointed as strategic adviser to Pakistan Crypto Council"। ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৫।
- ↑ শেরানি, তাহির (২৯ মে ২০২৫)। "Pakistan unveils first govt-led Strategic Bitcoin Reserve"। ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৫।
- ↑ শেরানি, তাহির (২৫ মে ২০২৫)। "Govt allocates 2,000MW for Bitcoin mining and AI data centres"। ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৫।