বিষয়বস্তুতে চলুন

পাকিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকিতা
২০২৩ সালে পাকিটা
জন্ম
ফ্রান্সিসকো হোসে ভেনেগাস মোরালেস

১৯৯৩ (বয়স ৩২৩৩)
জাতীয়তাস্প্যানিশ
অন্যান্য নামফ্রান্সিসকা "পাকিতা" তোলিকা
পেশাড্র্যাগ কুইন
কর্মজীবন২০১৩–বর্তমান

পাকিতা বা ফ্রান্সিসকা "পাকিতা" তোলিকা হলো ফ্রান্সিসকো হোসে ভেনেগাস মোরালেসের (জন্ম ১৯৯৩) মঞ্চ নাম[] তিনি একজন স্প্যানিশ[] ড্র্যাগ পারফর্মার যিনি দ্য সুইচ ড্র্যাগ রেস-এর দ্বিতীয় মৌসুম, ড্র্যাগ রেস স্পেন-এর তৃতীয় মৌসুম[][] এবং ড্র্যাগ রেস স্পেন অল স্টারস-এর প্রথম মৌসুমে প্রতিযোগিতা করেছেন।[]

জীবনী

[সম্পাদনা]

মোরালেসের জন্ম ১৯৯৩ সালে স্পেনের আন্দালুসিয়ার সেভিলে। ২০ বছর বয়সে ফ্যাশন ডিজাইন পড়ার সময় তিনি ড্র্যাগ করা শুরু করেন এবং ২০১৩ সালে তার ক্যারিয়ার আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাদ্রিদে চলে আসেন। সেখানে থাকাকালীন, তিনি একটি মেকআপের দোকানে কাজ করতেন। ২০১৮ সালে তিনি চিলির ড্র্যাগ প্রতিযোগিতা ধারাবাহিক দ্য সুইচ ড্র্যাগ রেস-এর দ্বিতীয় মৌসুমের ১৫ জন প্রতিযোগীর একজন হিসেবে নির্বাচিত হন, যার ফলে তিনি ড্র্যাগ রেস ফ্র্যাঞ্চাইজির প্রথম স্প্যানিশ প্রতিযোগী হয়ে ওঠেন।[] প্রথম পর্বে তিনি শেষ দিকে স্থানলাভ করেন এবং মারি লাভোর বিপক্ষে প্রতিযোগিতায় হেরে যান, যার ফলে তিনি মৌসুমের প্রথম বাদ পড়া প্রতিযোগিতে পরিণত হন।

২০২৩ সালে তাকে ড্র্যাগ রেস স্পেন-এর তৃতীয় মৌসুমের ১৩ জন প্রতিযোগীর একজন হিসেবে ঘোষণা করা হয়। পঞ্চম পর্বে শেষ দিকে স্থান লাভ করার পর, তিনি মনিকা নারাইয়োর "দেসাতামে" গানে ঠোঁট মেলানো প্রতিযোগিতায় দ্য ম্যাকারেনার বিরুদ্ধে জয়লাভ করেন। সপ্তম পর্বে দ্বৈত এলিমিনেশনের সময়, পিঙ্ক চাডোরার পাশাপাশি পাকিতাও অবশেষে বাদ পড়ে যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Pakita"formulatv.com। Noxvo। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩
  2. Aparicio, Enrique F. (১৯ সেপ্টেম্বর ২০২১)। "Así es realmente ser drag queen en España: Pakita, Ferrxn, Nagore Gore y Sharonne nos cuentan su historia"Yasss (স্পেনীয় ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩
  3. Redacción (৩১ মার্চ ২০১৮)। "Una "drag" española aspira a ser "queen" de un exitoso reality internacional"Vertele (স্পেনীয় ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩
  4. "Pakita, la sevillana dispuesta a ganar el 'Drag Race' de Chile"El Español (স্পেনীয় ভাষায়)। ১ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩
  5. "El guiño de Pakita a Carmina Ordoñez en 'Drag Race España' lavándose los pies con cerveza"El Español (স্পেনীয় ভাষায়)। ১ মে ২০২৩। ১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া কমন্সে পাকিতা সম্পর্কিত মিডিয়া দেখুন।