পল মেসকল
পল মেসকল | |
|---|---|
ইংরেজি: Paul Mescal | |
২০২১ সালে মেসকল | |
| জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৯৬ |
| মাতৃশিক্ষায়তন | ট্রিনিটি কলেজ ডাবলিন (বিএ) |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ২০১৭-বর্তমান |
পল মেসকল (ইংরেজি: Paul Mescal; /ˈmɛskəl/;[১][২] জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৯৬) একজন আইরিশ অভিনেতা। মেনুথে জন্মগ্রহণকারী মেসকল দ্য লির অ্যাকাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেন এবং পরে ডাবলিন থিয়েটারে মঞ্চনাটকে অভিনয় করতেন। মেসকল মিনি ধারাবাহিক নরমাল পিপল (২০২০)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং বাফটা টিভি পুরস্কার লাভ করেন এবং প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মনস্তাত্ত্বিক নাট্যধর্মী দ্য লস্ট ডটার (২০২১)-এ পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে মেসকলের চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং ২০২২ সালের নাট্যধর্মী গডস ক্রিয়েচার্স ও আফটারসান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। শেষোক্ত চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০২২ সাল থেকে তিনি আ স্ট্রিটকার নেমড ডিজায়ার নাটকের পুনঃমঞ্চায়নে স্ট্যানলি কোয়াল্স্কি চরিত্রে অভিনয় করছেন এবং একটি লরন্স অলিভিয়ে পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মেসকল একজন আইরিশ ভাষী।[৩] তিনি ২০২০ সালে আয়ারল্যান্ড থেকে লন্ডনে পাড়ি জমান।[৪]
সঙ্গীতশিল্পী ফিবি ব্রিজার্সের সাথে মেসকলের প্রেমের সম্পর্ক রয়েছে।[৫] ফিবি ওয়ালার-ব্রিজ পরিচালিত ব্রিজার্সের "স্যাভিয়র কমপ্লেক্স" গানের ভিডিওতে তাকে দেখা যায়।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]টেলিভিশনে মেসকলের প্রথম কাজ হল মিনি ধারাবাহিক নরমাল পিপল (২০২০)। এটি স্যালি রুনির একই নামের উপন্যাসের টেলিভিশন উপযোগকরণ।[৭] এটি ২০২০ সালে যুক্তরাজ্যে বিবিসি থ্রি চ্যানেলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হুলুতে প্রচারিত হয়।[৮][৯] মেসকল এতে কনেল ওয়ালড্রন নামে এক শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি তাকে খ্যাতি এনে দেয়[১০] এবং তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা টিভি পুরস্কার লাভ করেন[১১][১২] এবং প্রাইমটাইম এমি পুরস্কার ও ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৩][১৪]
ম্যাগি জিলেনহালের পরিচালিত প্রথম চলচ্চিত্র দ্য লস্ট ডটার-এ পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে মেসকলের চলচ্চিত্রে অভিষেক ঘটে।[১৫] ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মনস্তাত্ত্বিক নাট্যধর্মী চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা লাভ করে।[১৬][১৭] ২০২২ সালের নাট্যধর্মী গডস ক্রিয়েচার্স ও আফটারসান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন।[১৮][১৯] শেষোক্ত চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২০][২১]
মেসকল ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে আলমিডা থিয়েটারে টেনেসি উইলিয়ামসের আ স্ট্রিটকার নেমড ডিজায়ার নাটকের পুনঃমঞ্চায়নে স্ট্যানলি কোয়াল্স্কি চরিত্রে অভিনয় করছেন। নাটকটি সমাদৃত হয় এবং ২০২৩ সালের মার্চে ওয়েস্ট এন্ডে স্থানান্তরিত হয়।[২২][২৩] দ্য টাইমস-এর ডমিনিক ম্যাক্সওয়েল তাকে "অসাধারণ" বলে উল্লেখ করেন এবং মতামত দেন যে তিনি "স্ট্যানলি কোয়াল্স্কির সুপ্ত সহিংসতাকে সরল, মূর্ত, প্রাণবন্ত অথচ অকার্যকর করে তুলেছেন"।[২৪] মেসকল এই চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে লরন্স অলিভিয়ে পুরস্কার অর্জন করেন।[২৫]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ২০২০ | ড্রিফটিং | শন | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
| ২০২১ | দ্য লস্ট ডটার | উইল | |
| ২০২২ | আফটারসান | ক্যালাম প্যাটারসন | |
| গড্স ক্রিয়েচার্স | ব্রায়ান ওহারা | ||
| কারমেন | এইডান | ||
| ২০২৩ | অল অব আস স্ট্রেঞ্জার্স | হ্যারি | |
| ফো | জুনিয়র | ||
| ২০২৪ | গ্ল্যাডিয়েটর ২ | লুসিয়াস ভেরাস | |
| ঘোষিত হবে | মেরিলি উই রোল অ্যালং |
ফ্র্যাঙ্কলিন শেপার্ড | নির্মাণাধীন |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | অনুষ্ঠানের শিরোনাম | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ২০২০ | নরমাল পিপল | কনেল ওয়ালড্রন | মিনি ধারাবাহিক |
| দ্য ডিসিভড | শন ম্যাকিওগ | মিনি ধারাবাহিক | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rapid Fire Questions: Paul Mescal and Daisy Edgar-Jones • Normal People"। হুলু। ৬ মে ২০২০। ২৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Paul Mescal Goes Undercover on YouTube, Twitter and Wikipedia"। জিকিউ। ১৯ অক্টোবর ২০২০। ২৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ পার্কেল, ইঙ্গা (২০ ফেব্রুয়ারি ২০২৩)। "Paul Mescal wows fans with fluent Irish interview on Baftas red carpet"। দি ইন্ডিপেন্ডেন্ট। ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Kaufman, Amy (৭ জুলাই ২০২০)। "'Normal People' stars can't wait until they can go out for a beer and dance together"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক্যারল, ররি (২৬ জানুয়ারি ২০২৩)। "Paul Mescal's latest role: global film star"। দ্য গার্ডিয়ান। আইএসএসএন 0261-3077। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ স্যাভেজ, মার্ক (১ ডিসেম্বর ২০২০)। "Paul Mescal stars in Phoebe Bridgers' music video for Savior Complex"। বিবিসি নিউজ। ১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ মানগান, লুসি (২৬ এপ্রিল ২০২০)। "Normal People review – Sally Rooney's love story is a small-screen triumph"। দ্য গার্ডিয়ান। ২৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ Goldsbrough, Susannah (২২ এপ্রিল ২০২০)। "Normal People, first-look review: a riveting romance for the millennial age"। দ্য ডেইলি টেলিগ্রাফ। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
Normal People arrives as a boxset on BBC Three on April 26
- ↑ হোমস, লিন্ডা (২৯ এপ্রিল ২০২০)। "Review: 'Normal People' Skillfully Adapts Sally Rooney's Novel"। এনপিআর। ২৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ Rao, Sonia (৪ নভেম্বর ২০২২)। "Paul Mescal on 'Aftersun,' disaster movies and that 'Normal People' ending"। দ্য ওয়াশিংটন পোস্ট। ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ গার্নার, ডোয়াইট; পোনিওজিক, জেমস; সেহগল, পারুল; জালাই, জেনিফার (১৫ মে ২০২০)। "Bringing 'Normal People' to Sexy, Soundtracked Life"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ Kanter, Jake (৬ জুন ২০২১)। "BAFTA TV Awards Winners: 'I May Destroy You' Triumphs; Paul Mescal Wins Best Actor; 'The Crown' Snubbed"। ডেডলাইন হলিউড। ৬ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ Villarreal, Yvonne (২৮ জুলাই ২০২০)। "Emmys 2020: Paul Mescal of 'Normal People' on his nomination"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ শ্নাইডার, মাইকেল (১৮ জানুয়ারি ২০২১)। "'Ozark,' 'The Crown' and Netflix Lead 26th Annual Critics' Choice Awards TV Nominations"। ভ্যারাইটি। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ গালুপ্পো, মিয়া (২৮ আগস্ট ২০২০)। "Normal People Breakout Paul Mescal Joins Maggie Gyllenhaal Directorial Debut The Lost Daughter"। দ্য হলিউড রিপোর্টার। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ গোল্ডস্মিথ, জিল (১৭ ডিসেম্বর ২০২১)। "The Lost Daughter, The Novice, The Tender Bar Open Into Spider-Man Maelstrom, Covid Jitters – Specialty Preview"। ডেডলাইন হলিউড। ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ প্যাটারসন, কলিন (১৬ ডিসেম্বর ২০২১)। "The Lost Daughter: Olivia Colman on her 'searingly honest' film on motherhood"। বিবিসি নিউজ। ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ শেঠ, রাধিকা (২৩ মে ২০২২)। "Paul Mescal is Taking Cannes by Storm"। ব্রিটিশ ভোগ। ২৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ লাট্টাঞ্জিও, রায়ান (২৪ মে ২০২২)। "A24 Buys Paul Mescal Cannes Drama Aftersun for U.S., Canada"। ইন্ডিওয়্যার। ২৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ ল্যাং, ব্রেন্ট; মরো, জর্ডান (২৪ জানুয়ারি ২০২৩)। "Oscar Nominations 2023: The Full List"। ভ্যারাইটি। ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ রবীন্দ্রন, ম্যানরি (১৯ জানুয়ারি ২০২৩)। "BAFTA Awards Nominations Unveiled: All Quiet on the Western Front Leads Race, Banshees & Everything Everywhere Come Up Strong"। ভ্যারাইটি। ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "A Streetcar Named Desire at 75: Blanche, Stanley, and the Tennessee Williams play that still haunts us"। দি ইন্ডিপেন্ডেন্ট। ১৯ ডিসেম্বর ২০২২। ২০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ উইগ্যান্ড, ক্রিস (২৫ জানুয়ারি ২০২৩)। "A Streetcar Named Desire with Paul Mescal transfers to West End"। দ্য গার্ডিয়ান। ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ ম্যাক্সওয়েল, ডমিনিক (১৩ জানুয়ারি ২০২৩)। "A Streetcar Named Desire review — Magnetic Paul Mescal is no normal leading man"। দ্য টাইমস। ১৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ গুমুচিয়ান, মারি-লুইস (২ এপ্রিল ২০২৩)। "Paul Mescal, Jodie Comer win prizes at London theatre's Olivier awards"। রয়টার্স। ২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে পল মেসকল (ইংরেজি)
- ১৯৯৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর আয়ারল্যান্ডীয় অভিনেতা
- ইংল্যান্ডে আইরিশ প্রবাসী
- কাউন্টি কিলডারার অভিনেতা
- কিলডারা গ্যালিকের ফুটবলার
- মেনুথের ব্যক্তি
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার (টেলিভিশন) বিজয়ী
- ট্রিনিটি কলেজ ডাবলিনের প্রাক্তন শিক্ষার্থী
- শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতার জন্য বাফটা পুরস্কার বিজয়ী
- আয়ারল্যান্ডীয় মঞ্চ অভিনেতা
- আয়ারল্যান্ডীয় টেলিভিশন অভিনেতা
- আয়ারল্যান্ডীয় চলচ্চিত্র অভিনেতা
- লরন্স অলিভিয়ে পুরস্কার বিজয়ী