পল ডির্যাক
পল ডির্যাক | |
|---|---|
পল ডির্যাক | |
| জন্ম | আগস্ট ৮, ১৯০২ |
| মৃত্যু | ২০ অক্টোবর ১৯৮৪ (বয়স ৮২) Tallahassee, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | |
| মাতৃশিক্ষায়তন | ব্রিস্টল বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
| পরিচিতির কারণ | তাত্ত্বিক পদার্থবিজ্ঞান |
| পুরস্কার | |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠানসমূহ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয় |
| ডক্টরাল উপদেষ্টা | রাল্ফ ফাউলার |
| ডক্টরেট শিক্ষার্থী | হোমি জাহাঙ্গীর ভাভা হরিশ-চন্দ্র Dennis Sciama ফ্রেড হয়েল Behram Kurşunoğlu John Polkinghorne Per-Olov Löwdin |
| যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | জন স্টুয়ার্ট মিল |
| পদার্থবিজ্ঞান |
|---|
| পদার্থবিজ্ঞানের ইতিহাস |

পল এড্রিয়েন মরিস ডির্যাক, ওএম, এফআরএস (আইপিএ:[১] [dɪ'ræk] পল্ ডির্যাক্) (আগস্ট ৮, ১৯০২ – অক্টোবর ২০, ১৯৮৪) ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্রিটিশ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী যিনি কোয়ান্টাম তড়িৎগতিবিজ্ঞানের এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ১৯৩২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের লুকাশিয় অধ্যাপকের পদে আসীন ছিলেন। তার গুরুত্বপূর্ণ বিভিন্ন আবিষ্কারের একটি হলো ডিরাক সমীকরণ। এই সমীকরণটি ফার্মিয়নদের আচরণকেই শুধু ব্যাখ্যা করে না, এর সাহায্যেই ডির্যাক সর্বপ্রথম প্রতিপদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। ডির্যাক ১৯৩৩ সালে এর্ভিন শ্র্যোডিঙারের সাথে যৌথভাবে পারমাণবিক তত্ত্বের অভিনব এবং ফলপ্রসূ প্রকরণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।
শিক্ষাজীবন
[সম্পাদনা]ডির্যাক ১৯২৩ সালে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে সম্মানসহ প্রথম শ্রেণীতে কলাবিদ্যায় স্নাতক উপাধি (ব্যাচেলর অব আর্টস ডিগ্রি) অর্জন করেন। ১৯২৬ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্যার রালফ হাওয়ার্ড ফাওলারের অধীনে ডক্টরেট উপাধি অর্জন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]পল ডির্যাক জীবনের শেষ ১৪ বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন।
সম্মাননা ও পুরস্কার
[সম্পাদনা]- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৩৩
- রয়েল মেডেল, রয়েল সোসাইটি, ১৯৩৯
- কোপলে মেডেল, ১৯৫২
- ম্যাক্স প্ল্যাঙ্ক মেডেল, ১৯৫২
তার মৃত্যুর অব্যবহিত পরে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিক্স তার স্মরণে ডির্যাক পদক প্রবর্তন করে। ইতালির দ্য আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স তার স্মরণে ডির্যাক পুরস্কার প্রবর্তন করে।
সদস্য
[সম্পাদনা]ডির্যাক ১৯৩০ সালে রয়েল সোসাইটির বিশেষ সভ্য (ফেলো) নির্বাচিত হন। ১৯৪৮ সালে তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৭১ সালে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিক্সের ফেলো নির্বাচিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.1986.0006, এর পরিবর্তে দয়া করে
|doi=10.1098/rsbm.1986.0006সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Free online access to Dirac's classic 1920s papers from Royal Society's Proceedings A
- Annotated bibliography for Paul Dirac from the Alsos Digital Library for Nuclear Issues
- The Paul Dirac Collection at Florida State University ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ আগস্ট ২০১৮ তারিখে
- Letters from Dirac (1932–36) and other papers ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ মার্চ ২০১৬ তারিখে
- Oral History interview transcript with Dirac 1 April 1962, 6, 7, 10, & 14 May 1963, American Institute of Physics, Niels Bohr Library and Archives ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১৪ তারিখে
- ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "পল ডির্যাক", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়।
- গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে পল ডির্যাক
- পদার্থবিজ্ঞানীদের উপর লেখা অসম্পূর্ণ নিবন্ধসমূহ
- নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
- ব্রিটিশ পদার্থবিজ্ঞানী
- ১৯০২-এ জন্ম
- ১৯৮৪-এ মৃত্যু
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মাক্স প্লাংক পদক বিজয়ী
- কপলি পদক বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ অভিবাসী
- ইংরেজ অজ্ঞেয়বাদী
- ইংরেজ নোবেল বিজয়ী
- ২০শ শতাব্দীর ব্রিটিশ গণিতবিদ
- ২০শ শতাব্দীর ব্রিটিশ পদার্থবিজ্ঞানী
- ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ব্রিটিশ নোবেল বিজয়ী
- রয়েল সোসাইটির সভ্য
- গাণিতিক পদার্থবিজ্ঞানী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী
- রয়েল পদক বিজয়ী
- তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী