পলিসিস্টিক কিডনি রোগ
পলিসিস্টিক কিডনি রোগ বা বহুসিস্টসমন্বিত বৃক্কীয় ব্যধি (ইংরেজি: Polycystic Kidney Disease / PCKD) হল একটি জিনগত রোগ যাতে মানুষের বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়।[১][২] এক্ষেত্রে এক বা উভয় বৃক্কেই অনেক সিস্ট দেখতে পাওয়া যায়।[৩]
| পলিসিস্টিক কিডনি রোগ | |
|---|---|
| প্রতিশব্দ | কিডনি - পলিসিস্টিক[৪] |
| বৃক্ক প্রতিস্থাপন অপারেশনের পরে দেখা যাওয়া সিস্টপূর্ণ কিডনি | |
| বিশেষত্ব | নেফ্রোলজি |
| লক্ষণ-উপসর্গ | পেট ব্যথা, পেট ভারী লাগা, উচ্চ রক্তচাপ[৪] |
| প্রকারভেদ | ADPKD ও ARPKD |
| রোগনির্ণয়ের পদ্ধতি | এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি[৪] |
| চিকিৎসা | উচ্চ রক্তচাপরোধক ওষুধ, লাইফ স্টাইল ম্যানেজমেন্ট[৫] |
এই রোগের রোগীরা ৫–১০% বৃক্ক প্রতিস্থাপন অপারেশনের মধ্যে দিয়ে অগ্রসর হয়, নতুবা বৃক্কের দুর্বলতার জন্য মূত্র সৃষ্টি ব্যাহত হয়ে রোগীর মৃত্যু হয়ে যেতে পারে।[৬] এই সিস্টগুলি হল অকার্যকর নেফ্রনের বৃহদাকার অংশ যা তাদের মধ্যে পাম্প করা তরল দ্বারা পূর্ণ থাকে। এগুলি আকারে আণুবীক্ষণিক থেকে বিশাল আকৃতির পর্যন্ত হতে পারে, সংলগ্ন স্বাভাবিক নেফ্রনগুলিকে পিষে ফেলে এবং অবশেষে সেগুলিকে অকার্যকর করে তোলে।
এটি মূলত দুই ধরনের:
লক্ষণ ও উপসর্গ
[সম্পাদনা]লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, পেটে ব্যথা, প্রস্রাবে রক্ত এবং অতিরিক্ত প্রস্রাব। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে পিঠে ব্যথা এবং সিস্ট তৈরি হওয়া (বৃক্ক এবং অন্যান্য অঙ্গে)।[৪][৯]
অস্বাভাবিক জিনটি বৃক্ক ছাড়াও শরীরের সমস্ত কোষে বিদ্যমান থাকে; ফলে যকৃৎ, সেমিনাল ভেসিকল এবং অগ্ন্যাশয়ে সিস্ট তৈরি হতে পারে। এই জিনগত ত্রুটির কারণে অ্যাওর্টিক রুট অ্যানিউরিজম এবং সার্কেল অফ উইলিস সেরিব্রাল ধমনীতে অ্যানিউরিজমও হতে পারে, যা ফেটে গেলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে।
রেনিন-অ্যাঞ্জিওটেনসিন-অ্যালডোস্টেরন সিস্টেম (RAAS) সক্রিয় হওয়ার কারণে সৃষ্টি হয় উচ্চ রক্তচাপ, ঘন ঘন সিস্টের সংক্রমণ, মূত্রনালী থেকে রক্তপাত এবং বৃক্কের কার্যকারিতা হ্রাস পাওয়া। উচ্চ রক্তচাপের চিকিৎসা করা হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর (ACEI) বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার (ARB) দিয়ে। জড়িত বিভিন্ন সংক্রমণের চিকিৎসা করা হয় অ্যান্টিবায়োটিক দিয়ে। বৃক্কের কার্যকারিতা হ্রাসের চিকিৎসা করা হয় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি (RRT) অর্থাৎ ডায়ালাইসিস এবং/অথবা বৃক্ক প্রতিস্থাপনের মাধ্যমে। সন্দেহজনক বা নিশ্চিত রোগ নির্ণয়ের সময় থেকে ব্যবস্থাপনা একজন উপযুক্তভাবে প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকে।
অটোজোমাল প্রকট
[সম্পাদনা]অটোজোমাল প্রচ্ছন্ন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hildebrandt F (এপ্রিল ২০১০)। "Genetic kidney diseases"। Lancet। ৩৭৫ (9722): ১২৮৭–১২৯৫। ডিওআই:10.1016/S0140-6736(10)60236-X। পিএমসি 2898711। পিএমআইডি 20382325।
- ↑ Kimberling WJ, Pieke-Dahl SA, Kumar S (নভেম্বর ১৯৯১)। "The genetics of cystic diseases of the kidney"। Seminars in Nephrology। ১১ (6): ৫৯৬–৬০৬। পিএমআইডি 1767134। ১৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২।
- ↑ Cramer MT, Guay-Woodford LM (জুলাই ২০১৫)। "Cystic kidney disease: a primer"। Advances in Chronic Kidney Disease। ২২ (4): ২৯৭–৩০৫। ডিওআই:10.1053/j.ackd.2015.04.001। পিএমআইডি 26088074।
- 1 2 3 4 "Polycystic kidney disease"। MedlinePlus Medical Encyclopedia। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫।
- ↑ "What Is Polycystic Kidney Disease?"। National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK)। ২১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮।
- ↑ Tamparo C (২০১১)। Fifth Edition: Diseases of the Human Body। Philadelphia, PA: F.A. Davis Company। পৃ. ৪৪৩। আইএসবিএন ৯৭৮-০-৮০৩৬-২৫০৫-১।
- ↑ "Autosomal Dominant Polycystic Kidney Disease"। National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK)। ১০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮।
- ↑ "Autosomal Recessive Polycystic Kidney Disease"। National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (NIDDK)। ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮।
- ↑ "Polycystic Kidney Disease"। www.niddk.nih.gov। ৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫।
আরও পড়ুন
[সম্পাদনা]- Chapin HC, Caplan MJ (নভেম্বর ২০১০)। "The cell biology of polycystic kidney disease"। The Journal of Cell Biology। ১৯১ (4): ৭০১–৭১০। ডিওআই:10.1083/jcb.201006173। পিএমসি 2983067। পিএমআইডি 21079243।
- Harris PC, Torres VE (১ জানুয়ারি ২০০৯)। "Polycystic kidney disease"। Annual Review of Medicine। ৬০: ৩২১–৩৩৭। ডিওআই:10.1146/annurev.med.60.101707.125712। পিএমসি 2834200। পিএমআইডি 18947299।
- Halvorson CR, Bremmer MS, Jacobs SC (২০১০)। "Polycystic kidney disease: inheritance, pathophysiology, prognosis, and treatment"। International Journal of Nephrology and Renovascular Disease। ৩: ৬৯–৮৩। ডিওআই:10.2147/IJNRD.S6939। পিএমসি 3108786। পিএমআইডি 21694932।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| শ্রেণীবিন্যাস | |
|---|---|
| বহিঃস্থ তথ্যসংস্থান |