বিষয়বস্তুতে চলুন

পরীক্ষা (শিক্ষা মূল্যায়ন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৮ সালে সিহানুকভিলের ডন বসকো কারিগরি বিদ্যালয়ে ভর্তির জন্য কম্বোডিয়ার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ।
২০০১ সালে কম্পিউটারের মৌলিক বিষয়ের ক্লাসে মার্কিন শিক্ষার্থীরা আন্তর্জালিক (অনলাইন) পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষা বলতে শিক্ষা মূল্যায়নের একটি পদ্ধতিকে বোঝায়, যেখানে একজন পরীক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, শারীরিক সক্ষমতা অথবা অন্যান্য অনেক বিষয়ে (যেমন বিশ্বাস) শ্রেণীবিভাগ পরিমাপ করার উদ্দেশ্যে করা হয়।[] পরীক্ষা মৌখিকভাবে, কাগজে, কম্পিউটারে, অথবা পূর্বনির্ধারিত ক্ষেত্রে পরিচালিত হতে পারে, যেখানে একজন পরীক্ষার্থীকে একাধিক দক্ষতার সমাহার প্রদর্শন বা সম্পাদন করতে হয়।

শৈলী, কঠোরতা এবং আবশ্যকীয়তাভেদে পরীক্ষাগুলি ভিন্ন হয়ে থাকে। পরীক্ষার বিন্যাস এবং কাঠিন্যের বিষয়ে কোনও সাধারণ ঐক্যমত্য বা ধ্রুব আদর্শমান নেই। প্রায়শই পরীক্ষার বিন্যাস ও কাঠিন্য প্রশিক্ষকের শিক্ষাগত দর্শন, বিষয়বস্তু, শ্রেণীর আকার, শিক্ষা প্রতিষ্ঠানের নীতি এবং স্বীকৃতিদানকারী বা পরিচালক সংস্থার আবশ্যকীয়তার উপর নির্ভর করে।

একটি পরীক্ষা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হতে পারে। একজন অভিভাবক যখন তার সন্তান পড়তে পারে কি না, তার পরীক্ষা নিলে সেটি হল একটি অনানুষ্ঠানিক পরীক্ষার উদাহরণ। অন্যদিকে শ্রেণীকক্ষে শিক্ষক কর্তৃক পরিচালিত একটি চূড়ান্ত পরীক্ষা অথবা একটি চিকিৎসালয়ে একজন মনোবিজ্ঞানী কর্তৃক পরিচালিত বুদ্ধ্যঙ্ক পরীক্ষা হল আনুষ্ঠানিক পরীক্ষার উদাহরণ। আনুষ্ঠানিক পরীক্ষার ফলে প্রায়শই একটি ফলাফল-মান (গ্রেড) বা পরীক্ষার সাফল্যাংক (স্কোর) পাওয়া যায়। পরীক্ষার সাফল্যাংককে একটি সাধারণ মান বা মানদণ্ডের নিরিখে, অথবা কদাচিৎ উভয়ের নিরিখেই ব্যাখ্যা করা হতে পারে। সাধারণ মানটি স্বাধীনভাবে অথবা বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর পরিসংখ্যানিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে।

পরীক্ষা প্রশিক্ষক, চিকিৎসক, পরিচালক মণ্ডলী, অথবা পরীক্ষা সরবরাহকারী দ্বারা প্রস্তুত ও পরিচালনা করা হতে পারে। কিছু ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতকারক সরাসরি পরীক্ষাটি পরিচালনা না-ও করতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে এডুকেশনাল টেস্টিং সার্ভিস (Edcucational Testing Service, সংক্ষেপে ETS ইটিএস) একটি অলাভজনক শিক্ষাগত পরীক্ষা ও মূল্যায়ন সংস্থা যা এসএটি-র মতো প্রমিত পরীক্ষাগুলি প্রস্তুত করে, কিন্তু তারা এই পরীক্ষাগুলি পরিচালনা বা প্ররক্ষার (প্রক্টরিং) সাথে সরাসরি জড়িত না-ও হতে পারে।

ইতিহাস

[সম্পাদনা]
"শু শিয়েনছিংয়ের দাপ্তরিক কর্মজীবন" - নীচে ডানদিকে রাজপরীক্ষার পরীক্ষার্থীরা তাদের পরীক্ষায় বসেন, ১৫৯০, মিং রাজবংশ

মৌখিক ও অনানুষ্ঠানিক পরীক্ষা

[সম্পাদনা]

ইতিহাস জুড়ে অনানুষ্ঠানিক ও অ-প্রমিত পরীক্ষা এবং পরীক্ষা ব্যবস্থা বিদ্যমান ছিল। উদাহরণস্বরূপ, চীনের চৌ রাজবংশের (অথবা আরও পৌরাণিকভাবে ইয়াও রাজবংশের) সময় থেকেই চীনে তীরন্দাজি প্রতিযোগিতার মতো দক্ষতা প্রমাণের পরীক্ষা বিদ্যমান ছিল। প্রাচীন চীন এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হত। হান রাজবংশের শাসনামল থেকেই একটি পরীক্ষা অনুষ্ঠিত হত, যা ছিল পরবর্তীতে চীনা রাজ-পরীক্ষার পূর্বসূরী; এ সময় পরীক্ষার কনফুসীয় বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করা হয়েছিল। তবে এই পরীক্ষাগুলি সরকারি চাকুরিতে নিয়োগের জন্য কোনও আনুষ্ঠানিক পথ প্রদান করত না, বরং বেশিরভাগ পদই সামাজিক মর্যাদা, নৈতিকতা এবং সামর্থ্যের মতো গুণাবলীর উপর ভিত্তি করে সুপারিশের মাধ্যমে পূরণ করা হত।

প্রমিত লিখিত পরীক্ষা প্রথম চীনে বাস্তবায়িত হয়েছিল। এগুলি সাধারণত রাজ-পরীক্ষা (কেচু) নামে পরিচিত ছিল।

চীনে ৬০৫ খ্রিস্টাব্দে স্বল্পস্থায়ী সুই রাজবংশের সময় আমলাতান্ত্রিক রাজ-পরীক্ষা ধারণার উৎপত্তি ঘটে। পরবর্তীতে থাং রাজবংশের রাজত্বকালে অপেক্ষাকৃত ছোট পরিসরে রাজ-পরীক্ষা বাস্তবায়ন করা হয়েছিল। এরপর উ সেথিয়েনের রাজত্বকালে পরীক্ষা ব্যবস্থাটির ব্যাপক সম্প্রসারণ সাধন করা হয়। সম্প্রসারিত পরীক্ষা ব্যবস্থার মধ্যে একটি সামরিক পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল যাতে শারীরিক সক্ষমতার পরীক্ষা করা হত। তবে এই সামরিক পরীক্ষাটি চীনা সামরিক কর্মকর্তা বাহিনীর উপর কখনোই উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। সামরিক উপাধিগুলিকে বেসামরিক উপাধিগুলির তুলনায় নিকৃষ্ট হিসেবে দেখা হত। পরীক্ষা ব্যবস্থার উপর উ-এর প্রভাবের সঠিক প্রকৃতি এখনও পণ্ডিতদের মধ্যে বিতর্কের একটি বিষয়।

সুং রাজবংশের সময় সম্রাটরা অংশত কুলীন আভিজাত্যের প্রভাব মোকাবেলার জন্য পরীক্ষা ব্যবস্থা এবং সরকারি বিদ্যালয় ব্যবস্থা উভয়েরই সম্প্রসারণ সাধন করেন, যার ফলে উপাধিধারীদের সংখ্যা থাং রাজত্বকালের তুলনায় চার থেকে পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পায়। সুং রাজবংশের সময় থেকে পরীক্ষাগুলি পণ্ডিত-কর্মকর্তাদের নির্বাচনের ক্ষেত্রে প্রাথমিক ভূমিকা পালন করেছিল, যারা সমাজের শিক্ষিত অভিজাত শ্রেণী গঠন করেছিল। তবে পরীক্ষাগুলি চাকুরিতে নিয়োগের অন্যান্য ধরনগুলির সাথে সহাবস্থান করত, যেমন শাসক পরিবারের জন্য সরাসরি নিয়োগ, মনোনয়ন, নির্ধারিত অংশ (কোটা), করণিক পদোন্নতি, সরকারী পদবি বিক্রয় এবং নপুংসকদের জন্য বিশেষ পদ্ধতি। ১০৬৭ খ্রিস্টাব্দে নিয়মিত উচ্চ স্তরের উপাধি (ডিগ্রি) পরীক্ষার সময়কাল ৩ বছর সরকারি আদেশবলে নির্ধারণ করা হয়েছিল, তবে এই ত্রিবার্ষিক চক্রটি কেবল নামমাত্রেই বিদ্যমান ছিল। বাস্তবিকভাবে, এই আদেশের আগের ও পরের পরীক্ষাগুলি উল্লেখযোগ্য পরিমাণ সময়ের জন্য অনিয়মিতভাবেই অনুষ্ঠিত হত: সুতরাং, বার্ষিক প্রদত্ত উপাধির সংখ্যার জন্য হিসাব করা পরিসংখ্যানগত গড় অনুধাবনের জন্য এই প্রসঙ্গটি মাথায় রাখা উচিত। চিনশি পরীক্ষাগুলি বাস্তবে কোনও বার্ষিক আয়োজন ছিল না; বার্ষিক গড় পরিসংখ্যানগুলি পরিমাণগত বিশ্লেষণের একটি অবধারিত নিদর্শন। পরীক্ষা পদ্ধতির কার্যক্রম ছিল রাজ-প্রশাসনিক লেখ্যপ্রমাণ সংরক্ষণ ব্যবস্থার একটি অংশ, এবং চিনশি উপাধি অর্জনের তারিখ প্রায়শই একটি গুরুত্বপূর্ণ জীবনীমূলক তথ্য: কখনও কখনও চিনশি অর্জনের তারিখই একমাত্র দৃঢ়ভাবে নিশ্চিত তারিখ, যা চীনের ইতিহাসের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিদের জীবনীর জন্যও প্রযোজ্য।

ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গোল ইউয়েন রাজবংশের শাসনামলের শুরুতে পরীক্ষা ব্যবস্থাটিতে একটি সংক্ষিপ্ত বিঘ্ন ঘটে, কিন্তু পরে আঞ্চলিকভাবে নির্ধারিত অংশ (কোটা) দিয়ে তা ফেরত আনা হয়। এই ব্যবস্থাটি মঙ্গোলদের জন্য পক্ষপাতমূলক ছিল এবং এতে দক্ষিণ চীনাদের সুবিধাবঞ্চিত করা হয়। মিং এবং ছিং রাজবংশের সময় এই ব্যবস্থা বৌদ্ধিক জীবনের সংকীর্ণ এবং কেন্দ্রীভূত প্রকৃতিতে অবদান রেখেছিল এবং সম্রাটের স্বৈরাচারী ক্ষমতা বৃদ্ধি করেছিল। ১৯০৫ সালে ছিং রাজবংশের অন্তিম বছরগুলিতে বিলুপ্তির আগ পর্যন্ত কিছু পরিবর্তনসহ এই ব্যবস্থাটিই অব্যাহত ছিল। আধুনিক চীনের সরকারি কর্মচারী নির্বাচনের পরীক্ষা ব্যবস্থাটিও পরোক্ষভাবে রাজ-পরীক্ষা ব্যবস্থা থেকে উদ্ভূত হয়।

বিস্তার

[সম্পাদনা]
১৮৮৮ সালে উত্তর ভিয়েতনামে একটি প্রাদেশিক পরীক্ষায় পরিরক্ষকরা উঁচু আসনে বসে আছেন।

জাপান

[সম্পাদনা]

জাপান হেইআন যুগে (৭৯৪-১১৮৫) ২০০ বছর ধরে পরীক্ষা ব্যবস্থা চালু করেছিল। চীনা পরীক্ষার মতো পাঠ্যক্রমটি কনফুসীয় প্রামাণ্য রচনাগুলিকে ঘিরে আবর্তিত হত। তবে চীনের বিপরীতে এটি কেবলমাত্র গৌণ অভিজাতদের ক্ষেত্রেই প্রয়োগ করা হত এবং সামুরাই যুগে এসে কুলীন ব্যবস্থার অধীনে ধীরে ধীরে এটি বিলুপ্ত হয়ে যায়।

কোরিয়া

[সম্পাদনা]

৯৫৮ সালে গোরিওর গোয়াংজং- এর রাজত্বকালে কোরিয়ায় পরীক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। যেকোনো মুক্ত মানুষ ( নোবি নয়) পরীক্ষা দিতে পারত। জোসিয়নের আমলে, উচ্চপদস্থ কর্মকর্তারা অভিজাতদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যারা পরীক্ষায় উত্তীর্ণ হননি। পরীক্ষা ব্যবস্থা ১৮৯৪ সাল পর্যন্ত অব্যাহত ছিল, যখন গ্যাবো সংস্কার দ্বারা এটি বিলুপ্ত করা হয়েছিল। চীনের মতো, পরীক্ষার বিষয়বস্তু কনফুসীয় ধর্মগ্রন্থের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল এবং একটি অনুগত পণ্ডিত আমলা শ্রেণী নিশ্চিত করেছিল যারা সিংহাসনকে সমুন্নত রেখেছিল। []

ভিয়েতনাম

[সম্পাদনা]

ভিয়েতনামের কনফুসীয় পরীক্ষা পদ্ধতি ১০৭৫ সালে লাই রাজবংশের সম্রাট লাই নান তোং-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এনগুইয়েন রাজবংশের সম্রাট খাই দাং (১৯১৯ খ্রিস্টাব্দ) পর্যন্ত স্থায়ী ছিল। ভিয়েতনামে পরীক্ষার মাত্র তিনটি স্তর ছিল: আন্তঃপ্রাদেশিক, প্রাক-আদালত এবং আদালত।[]

পশ্চিমা বিশ্ব

[সম্পাদনা]

অন্ততপক্ষে ১৫৭০ সালেই ইউরোপীয়রা চীনা রাজ-পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে জানত। জেসুইট (যিশু সমাজের সদস্য) মাত্তেও রিচ্চি (১৫৫২-১৬১০) ব্যাপারটির উপর ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেন। তিনি চীনের রাজপ্রশাসনিক পরীক্ষাতে ইউরোপীয় ধর্মদর্শনে "শেষবিচারের দিনের" উপর নির্ভরতার তুলনায় যুক্তিবাদের প্রতি কনফুসীয় আবেদনকে অনুকূলভাবে দেখেছিলেন। ১৬১৪ সালে রিচ্চির রোজনামচাটি লাতিন ভাষায় অনুবাদের পর কনফুসীয়বাদ এবং ঐ পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ইউরোপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৮ শতাব্দীতে রাজ-পরীক্ষাগুলি প্রায়শই কনফুসীয়বাদের সাথে একত্রে আলোচনা করা হত, যা সমসাময়িক ইউরোপীয় চিন্তাবিদদের যেমন গটফ্রিড ভিলহেলম লাইবনিৎস, ভলতেয়ার, মোঁতেস্কিও, বারোঁ দলবাক, ইয়োহান ভলফগাং ফন গ্যোটে এবং ফ্রিডরিখ শিলারের মনোযোগ আকর্ষণ করেছিল। ফ্রান্সযুক্তরাজ্যে অভিজাতদের বিশেষাধিকার আক্রমণ করার জন্য কনফুসীয় মতাদর্শ ব্যবহার করা হয়েছিল।[] ভোলতেয়ারের মতো ব্যক্তিত্বরা দাবি করেছিলেন যে চীনারা "নীতিশাস্ত্রে উৎকর্ষ" লাভ করেছে এবং ফ্রঁসোয়া কেনে চীনাদের অনুকরণে একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পক্ষে মত দেন। ফের্দিনঁ ব্র্যুনতিয়ের-এর (১৮৪৯-১৯০৬) মতে, ফ্রঁসোয়া কেনের মতো প্রকৃতিতন্ত্রের অনুসারীরা, যাদের মুক্ত বাণিজ্য তত্ত্ব চীনা ধ্রুপদী তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, তারা ছিলেন চীন-অনুরাগী এবং তারা ফ্রান্সে "চৈনিক চেতনা" (l'esprit chinois) প্রবর্তনের জন্য মুখিয়ে ছিলেন। তিনি আরও স্বীকার করেন যে ফরাসি শিক্ষা প্রকৃতপক্ষে চীনের সাহিত্য পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যা ফ্রান্সের দার্শনিকরা, বিশেষ করে ভলতেয়ার জনপ্রিয় করে তোলেন। ১৮শ শতাব্দীতে চীন সম্পর্কে পশ্চিমাদের ধারণাতে ইউরোপীয় সরকারগুলির তুলনায় চীনা আমলাতান্ত্রিক ব্যবস্থা অধিকতর পছন্দনীয় ও প্রশংসার্হ ছিল, কারণ এটি আপাতদৃষ্টিতে ছিল এক ধরনের মেধাতন্ত্র।[] তবে যারা ক্রিস্টিয়ান ভলফের মতো চীনের প্রশংসা করতেন, তাদের মাঝে মাঝে ইউরোপে নির্যাতিত হতে হত। ১৭২১ সালে তিনি জার্মানির হালে বিশ্ববিদ্যালয়ে কনফুসীয়বাদের প্রশংসা করে একটি বক্তৃতা দেন, যার জন্য তাঁকে নাস্তিকতার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

১২১৫ বা ১২১৯ সালে বোলোনিয়াতে (বর্তমান ইতালিতে) ইউরোপে পরীক্ষার আয়োজনের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। এগুলি মূলত মৌখিক প্রশ্নোত্তর, বিতর্ক, নিরূপণ, আত্মপক্ষ সমর্থন, অথবা জনসাধারণ্যে প্রদত্ত বক্তৃতা ধরনের ছিল। প্রার্থীকে দেওয়ানি বা প্রামাণিক আইন থেকে নির্ধারিত দুটি প্রস্তুত অনুচ্ছেদের উপরে জনসমক্ষে একটি বক্তৃতা দিতে হত এবং তারপর "ডাক্তার"-রা (বিশেষজ্ঞ) তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেন, অথবা তার উত্তরের প্রতি আপত্তি প্রকাশ করতেন। ১৭০২ সালের আগে কেমব্রিজের ট্রিনিটি কলেজে কোনও লিখিত পরীক্ষার প্রমাণ পাওয়া যায় না। ইংরেজ শিক্ষাবিদ মাইকেল স্যাডলারের মতে ইউরোপে ১৫১৮ সাল থেকে লিখিত পরীক্ষা প্রচলিত ছিল, তবে তিনি স্বীকার করেন যে এর সপক্ষে "প্রমাণ খুব স্পষ্ট নয়।" মধ্য ইউরোপে প্রুশিয়ায় ১৭২৫ সালে ঔষধ বিষয়ক পরীক্ষা শুরু হয়েছিল। ১৭৪৭ সালে প্রতিষ্ঠিত গাণিতিক তেপায়াকে সাধারণত প্রথম সম্মান প্রদানকারী পরীক্ষা বলে মনে করা হয়, কিন্তু জেমস ব্যাস মালিংগার-এর বিবেচনায় "প্রার্থীদের প্রকৃত অর্থে কোনও পরীক্ষা দিতে হত না" কারণ সম্মান উপাধির জন্য মাত্র চার বছর বিশ্ববিদ্যালয়ের বসবাসের অভিজ্ঞতাই যোগ্যতার মাপকাঠি ছিল। ফরাসি বিপ্লবের পরিণামে ১৭৯১ সালে ফ্রান্সে একটি পরীক্ষা ব্যবস্থার প্রচলন হলেও মাত্র দশ বছর পর তা ভেঙে পড়ে। জার্মানি ১৮০০ সালের দিকে তাদের পরীক্ষা ব্যবস্থা চালু করে।

১৮শ শতাব্দীতে কিছু ইংরেজ যেমন ইউস্টেস বাজেল চীনা পরীক্ষা পদ্ধতি অনুকরণ করার পরামর্শ দিয়েছিলেন। তবে ১৭৭৬ সালে অ্যাডাম স্মিথ ছিলেন প্রথম ইংরেজ ব্যক্তি, যিনি চাকরির যোগ্যতা অর্জনের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সুপারিশ করেছিলেন। ১৮৩৮ সালে উপাসকসভা মণ্ডলীর ধর্মপ্রচারক ওয়াল্টার হেনরি মেডহার্স্ট চীনা পরীক্ষাগুলিকে "অনুকরণীয়" বলে মনে করেছিলেন। ১৮০৬ সালে ব্রিটিশরা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসকদের প্রশিক্ষণের জন্য লন্ডনের কাছে একটি জনপালন কৃত্যক মহাবিদ্যালয় (সিভিল সার্ভিস কলেজ) প্রতিষ্ঠা করে। এটি চীনে কর্মরত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে করা হয়েছিল। তারা চীনের জনপালন কৃত্যক পরীক্ষা দেখার পরে এই সুপারিশ করেন। ১৮২৯ সালে কোম্পানি ভারতে সীমিত ভিত্তিতে জনপালন কৃত্যকের কর্মচারীদের জন্য পরীক্ষা চালু করে।[] এটি ইংল্যান্ডে সরকারি কর্মচারীদের জন্য যোগ্যতা প্রক্রিয়ার নীতি প্রতিষ্ঠা করে। ১৮৪৭ এবং ১৮৫৬ সালে টমাস টেইলর মেডোজ তার ডিসালটরি নোটস অন দ্য গভার্নমেন্ট অ্যান্ড পিপল অভ চায়না ( "চীনের সরকার ও জনগণের উপর বিক্ষিপ্ত টীকাসমূহ") বইটিতে তিনি গ্রেট ব্রিটেনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চীনা নীতি গ্রহণের জন্য জোরালো সুপারিশ করেন। মেডোজের মতে, "চীনা সাম্রাজ্যের দীর্ঘস্থায়িত্বের পেছনে কেবলমাত্র এবং সম্পূর্ণরূপে সুশাসন দায়ী, যা কেবলমাত্র প্রতিভাবান এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রগতির মধ্যে নিহিত।"[] ১৮৩৩ সালের সেন্ট হেলেনা আইন পাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী টমাস ব্যাবিংটন ম্যাকলি এবং ইডসলে-র প্রথম আর্ল স্ট্যাফোর্ড নর্থকোট, যিনি ব্রিটিশ সিভিল সার্ভিসকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ নর্থকোট-ট্রেভেলিয়ান প্রতিবেদনটি প্রস্তুত করেছিলেন, তারা উভয়ই চীনা ইতিহাস এবং প্রতিষ্ঠানগুলির সাথে পরিচিত ছিলেন। ১৮৫৪ সালের নর্থকোট-ট্রেভেলিয়ান প্রতিবেদনে চারটি প্রধান সুপারিশ করা হয়েছিল: পদে নিয়োগ প্রমিত লিখিত পরীক্ষার মাধ্যমে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত, প্রার্থীদের আন্তঃবিভাগীয় স্থানান্তর সক্ষম করার জন্য একটি শক্তপোক্ত সাধারণ শিক্ষা থাকা উচিত, নিয়োগকারীদের একটি মর্যাদার স্তরক্রমে শ্রেণীবদ্ধ করা উচিত এবং পদোন্নতি 'পছন্দ, পৃষ্ঠপোষকতা বা ক্রয়ের' পরিবর্তে কৃতিত্বের মাধ্যমে হওয়া উচিত।

১৮৫৩ সালে যখন এই প্রতিবেদনটি ব্রিটিশ সংসদে উত্থাপিত হয়, তখন লর্ড মন্টিগল উন্মুক্ত পরীক্ষা বাস্তবায়নের বিরুদ্ধে যুক্তি দেন। কারণ হিসেবে তিনি বলেন যে এটি একটি চীনা ব্যবস্থা এবং চীন কোনও "আলোকিত দেশ" নয়। লর্ড স্ট্যানলি পরীক্ষাগুলিকে "চীনা নীতি" বলে অভিহিত করেন। গ্র্যানভিলের আর্ল এটি অস্বীকার না করেই পরীক্ষা ব্যবস্থার পক্ষে যুক্তি দেন, কারণ সংখ্যালঘু মাঞ্চুরা ২০০ বছরেরও বেশি সময় ধরে এটি দিয়ে সমগ্র চীন শাসন করতে সক্ষম হয়েছিল। ১৮৫৪ সালে এডউইন চ্যাডউইক একটি প্রতিবেদনে লেখেন যে কিছু অভিজাত ব্যক্তি প্রবর্তিত ব্যবস্থাগুলির সাথে একমত নন, কেননা এগুলি চীন থেকে এসেছে। ১৮৫৫ সালে ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসেএই পরীক্ষা পদ্ধতিটি অবশেষে কার্যকর করা হয়, যার আগে জনপালন কৃত্যক বা সিভিল সার্ভিসে ভর্তি কেবল পৃষ্ঠপোষকতার বিষয় ছিল। এরপর ১৮৭০ সালে ইংল্যান্ডেও এই পরীক্ষার প্রচলন হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিকল্পনা পাস হওয়ার দশ বছর পরেও মানুষ এটিকে "গৃহীত চীনা সংস্কৃতি" হিসেবে আক্রমণ করেছিল। ল্যামিংটনের প্রথম ব্যারন আলেকজান্ডার বেইলি-কক্রেন জোর দিয়েছিলেন যে ইংরেজরা "জানত না যে তাদের জন্য স্বর্গীয় সাম্রাজ্য (চীন) থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।" ১৮৭৫ সালে আর্চিবল্ড সেইস প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যাকে তিনি "এই নতুন চীনা সংস্কৃতির আক্রমণ" হিসাবে বর্ণনা করেছিলেন।

উনিশ শতকে ভারতে যুক্তরাজ্য কর্তৃক পদ্ধতিগত, উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সফল বাস্তবায়নের পর, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলিতেও অনুরূপ ব্যবস্থা চালু করা হয়েছিল। ব্রিটিশদের মতো ফরাসি এবং মার্কিন সিভিল সার্ভিসের বিকাশও চীনা ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়েছিল। ১৮৬৮ সালে যখন টমাস জেনকেস ছাঁটাই সংক্রান্ত যৌথ নির্বাচন কমিটির একটি প্রতিবেদন তৈরি করেন, তখন এতে চীনের সিভিল সার্ভিসের উপর একটি অধ্যায় ছিল। ১৮৭০ সালে উইলিয়াম স্পিয়ার "The Oldest and the Newest Empire-China and the United States" নামে একটি বই লিখেছিলেন, যেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে চীনা পরীক্ষা পদ্ধতি গ্রহণের জন্য আহ্বান জানান। ব্রিটেনের মতো অনেক মার্কিন অভিজাতরা প্রতিযোগিতামূলক পরীক্ষা বাস্তবায়নের পরিকল্পনাকে তুচ্ছতাচ্ছিল্য করতেন, যা তারা বিদেশী, চীনা এবং "অ-আমেরিকান" বলে মনে করতেন। ফলস্বরূপ ১৮৬৮ সালে যুক্তরাষ্ট্রেরজনপ্রতিনিধি সভায় প্রবর্তিত সিভিল সার্ভিস সংস্কারটি ১৮৮৩ সাল পর্যন্ত পাস হয়নি। সিভিল সার্ভিস কমিশন তার প্রতিবেদনে এই ধরনের অনুভূতির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে এভাবে:[]

...with no intention of commending either the religion or the imperialism of China, we could not see why the fact that the most enlightened and enduring government of the Eastern world had acquired an examination as to the merits of candidates for office, should any more deprive the American people of that advantage, if it might be an advantage, than the facts that Confucius had taught political morality, and the people of China had read books, used the compass, gunpowder, and the multiplication table, during centuries when this continent was a wilderness, should deprive our people of those conveniences.[]

Civil Service Commission

আধুনিক বিকাশ

[সম্পাদনা]
১৯৪০ সালে শিক্ষার্থীরা একটি শ্রেণীকক্ষে বৃত্তি পরীক্ষা দিচ্ছে।

১৮৫০ সাল থেকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষার পদ্ধতিতে প্রমিত পরীক্ষা প্রভাব ফেলতে শুরু করে, যেখানে মধ্যযুগ থেকেই মৌখিক পরীক্ষা প্রচলিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা সংস্কারক হোরেস ম্যানের প্রভাবে এই পরিবর্তন ঘটেছিল। এই পরিবর্তন বিজ্ঞান ও মানবিক বিভাগে পাঠ্যক্রমের সম্প্রসারণকে প্রমিত করতে সাহায্য করে, শিক্ষক ও প্রতিষ্ঠানের মূল্যায়নের জন্য একটি যুক্তিসঙ্গত পদ্ধতি তৈরি করে এবং সামর্থ্য অনুসারে শিক্ষার্থীদের বিভাগ নির্বাচনের জন্য একটি ভিত্তি প্রদান করে।[]

প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয়েই প্রমিত পরীক্ষার প্রয়োজনীয়তা এবং এই পরীক্ষার সাথে সম্পর্কিত সুবিধাগুলি প্রদর্শন করেছিল। সামরিক বাহিনীতে নিয়োগপ্রাপ্তদের মানসিক যোগ্যতা নির্ধারণের জন্য পরীক্ষাগুলি ব্যবহার করা হয়েছিল। মার্কিন সেনাবাহিনী সৈন্যদের বুদ্ধ্যঙ্ক পরীক্ষা করার জন্য স্ট্যানফোর্ড-বিনেট বুদ্ধিমত্তা মাপনী ব্যবহার করত। যুদ্ধের পর শিল্প প্রতিষ্ঠানগুলি কর্মক্ষমতার ভিত্তিতে বিভিন্ন চাকরির জন্য আবেদনকারীদের মূল্যায়নের জন্য পরীক্ষা ব্যবহার শুরু করে। ১৯৫২ সালে উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের মধ্যে ব্যবধান কমাতে প্রথমবারের মত উন্নত স্থানপ্রদান (অ্যাডভান্সড প্লেসমেন্ট, সংক্ষেপে এপি) পরীক্ষার আয়োজন করা হয়।[১০]

সমসাময়িক পরীক্ষা

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

বেশিরভাগ শিক্ষাব্যবস্থায় পরীক্ষা ব্যবহার করা হয়। পরীক্ষাগুলি শিক্ষক কর্তৃক নির্বাচিত সংক্ষিপ্ত, অনানুষ্ঠানিক প্রশ্ন থেকে শুরু করে প্রধান পরীক্ষা পর্যন্ত হতে পারে, যার জন্য শিক্ষার্থী এবং শিক্ষকরা মাসের পর মাস প্রস্তুতি নেন।

যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো কিছু দেশ তাদের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা-কার্যক্রমের সফল সমাপ্তির জন্য যথাক্রমে জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (GCSE) এবং বাকালোরেয়ার মতো পৃথক পৃথক বিষয়ের উপর একটি প্রমিত পরীক্ষা দেওয়া আবশ্যক করেছে।[১১] এই পরীক্ষাগুলিকে প্রাথমিকভাবে গণিত, বিজ্ঞান বা সাহিত্যের মতো নির্দিষ্ট বিষয়গুলিতে একজন শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা-কার্যক্রমের সফল সমাপ্তির জন্য একটি প্রমিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন না-ও হতে পারে। অধিকন্তু, এই দেশগুলির শিক্ষার্থীরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ক্রমাবদ্ধ পাঠক্রমে প্রার্থিতার জন্য আবেদন করার উদ্দেশ্যে শুধুমাত্র কিছু প্রমিত পরীক্ষা দেয়। সাধারণত তাদেরকে এসিটি বা এসএটি-র মতো বিভিন্ন প্রমিত পরীক্ষা দেওয়ার বিকল্প দেওয়া হয়, যা মূলত একজন শিক্ষার্থীর যুক্তিপাতের দক্ষতা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়।[১২][১৩] মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়-স্তরের কৃতিত্ব পূরণের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর অ্যাডভান্সড প্লেসমেন্ট (এপি) পরীক্ষাও দিতে পারে। পরীক্ষা প্রস্তুতকারক বা দেশের নীতির উপর নির্ভর করে প্রমিত পরীক্ষাগুলঙ্কে একটি বৃহৎ কক্ষ (হলঘর), সাধার শ্রেণীকক্ষ বা পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা যেতে পারে। পরীক্ষার সময় নির্দেশনা প্রদান, পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান বা প্রতারণা-ঠকামি রোধ করার জন্য একজন প্ররক্ষক বা পরিরক্ষকও উপস্থিত থাকতে পারেন।

কোনও শিক্ষার্থী আবেদনকারীকে তাদের উচ্চশিক্ষায়তনিক বা পেশাদার শিক্ষা-কার্যক্রমগুলি একটিতে ভর্তি করা উচিত কিনা, তা নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয়গুলি প্রমিত পরীক্ষার ফলাফল-মান বা সাফল্যাংকগুলিকে ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি প্রধানত বা শুধুমাত্র জিসিই এ-লেভেল বা কেমব্রিজ প্রি-ইউ-এর মতো প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আবেদনকারীদের ফলাফল-মানের ভিত্তিতে তাদের স্নাতক শিক্ষা-কার্যক্রমে আবেদনকারীদের ভর্তি করে।[১৪][১৫] এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলি একজন আবেদনকারীর এসএটি বা এসিটি পরীক্ষার সাফল্যাংককে তাদের ভর্তির একাধিক মানদণ্ডের মধ্যে একটি হিসেবে ব্যবহার করে, যাতে একজন আবেদনকারীকে তাদের স্নাতক শিক্ষা-কার্যক্রমগুলির কোনও একটিতে ভর্তি করা উচিত কিনা, তা নির্ধারণ করা যায়। এক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য মানদণ্ডের মধ্যে থাকতে পারে আবেদনকারীর উচ্চ বিদ্যালয়ের ফলাফল-মান, পাঠ্যক্রম-বহির্ভূত কার্যকলাপ, ব্যক্তিগত বিবৃতি এবং সুপারিশপত্র।[১৬] ভর্তি হবার পর যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্নাতক শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শিক্ষা-কার্যক্রম অনুসারে তাদের পাঠক্রমগুলিতে উত্তীর্ণ হওয়ার জন্য বা তাদের নিজ নিজ শিক্ষা-কার্যক্রম থেকে স্নাতক হওয়ার জন্য একটি সার্বিক পরীক্ষা দিতে হতে পারে।

কিছু দেশ কখনও কখনও তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণমান নিয়ন্ত্রণের জন্য মপ্রমিতপরীক্ষা ব্যবহার করে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের "নো চাইল্ড লেফট বিহাইন্ড অ্যাক্ট" নামক আইন অনুসারে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যকে নির্দিষ্ট কিছু শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন তৈরি করতে হবে। বাস্তবিক চর্চায় এই মূল্যায়নগুলি সাধারণত প্রমিত পরীক্ষার আকারে আবির্ভূত হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার সাফল্যাংকগুলি অতঃপর সেই শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটিকে একইভাবে কর্ম-পরিচালনা অব্যাহত রাখার বা তহবিল গ্রহণ করার অনুমতি দেওয়া উচিত কিনা তা নির্ধারণে এগুলি ব্যবহৃত হয়।

পরিশেষে বিভিন্ন প্রতিষ্ঠান বা দেশের শিক্ষার্থীদের দক্ষতার তুলনা করার জন্য কখনও কখনও প্রমিত পরীক্ষা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) বিভিন্ন অংশগ্রহণকারী দেশের শিক্ষার্থীদের নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞান মূল্যায়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন প্রকল্প (প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট; PISA) ব্যবহার করে।[১৭]

অনুমতিপত্র মঞ্জুরি এবং প্রত্যয়ন

[সম্পাদনা]

পরীক্ষার্থীকে কোনও পেশা অনুশীলন করা, কোনও নির্দিষ্ট পদের পদবি ব্যবহার করা, অথবা কোনও নির্দিষ্ট দক্ষতাসমষ্টিতে পারদর্শিতা দাবি করার অনুমতি দেওয়া যাবে কি না, তা নির্ধারণের জন্য কিছু কিছু নিয়ন্ত্রক সংস্থা কখনও কখনও প্রমিত পরীক্ষা ব্যবহার করে। উদাহরণস্বরূপ, যদি কোনও পরীক্ষার্থী আইনজীবী হতে চায়, তাহলে তাকে সাধারণত সরকারি আইনজীবী সভা অনুমতিপত্র মঞ্জুরি সংস্থার মতো কোনও পরিচালনা পর্ষদ আইনজীবী প্রবেশ পরীক্ষায় উত্তীর্ণ হতে বাধ্য করে।

অভিবাসন এবং নাগরিকত্ব অর্পণ

[সম্পাদনা]

অভিবাসন নিয়ন্ত্রণের জন্য কিছু দেশে প্রমিত পরীক্ষা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সেই দেশের নাগরিকত্ব অর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আইনগতভাবে আবশ্যক।[১৮]

নাগরিকত্ব অর্পণ প্রক্রিয়ায় ভাষিক দক্ষতার পরীক্ষা

[সম্পাদনা]

নাগরিকত্ব অর্পণ প্রক্রিয়ায় ভাষিক দক্ষতা পরীক্ষণের প্রেক্ষাপটে এই মতাদর্শটির দুটি স্বতন্ত্র কিন্তু কাছাকাছি সম্পর্কিত দিক পরিলক্ষিত হয়। একটিতে জাতির নিজস্ব পরিচয় তৈরি করে এমন গঠনমূলক উপাদানগুলির নির্মাণ এবং বিনির্মাণকে বোঝায়, অন্যদিকে দ্বিতীয়টিতে নির্দিষ্ট ভাষা এবং মতাদর্শের ধারণা সম্পর্কে আরও সীমিত দৃষ্টিভঙ্গি ধারণ করে, যা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করতে পারে। [১৯]

বুদ্ধ্যঙ্ক

[সম্পাদনা]

প্রতিযোগিতা

[সম্পাদনা]

কখনও কখনও পরীক্ষাগুলিকে এমন অংশগ্রহণকারীদের নির্বাচন করার জন্য একটি সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়, যাদের কোনও ক্রীড়া প্রতিযোগিতা বা এই জাতীয় কোনও প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক স্কেটারদের যোগ্যতা অর্জনের জন্য আনুষ্ঠানিকভাবে মার্কিন ফিগার স্কেটিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।[২০]

গোষ্ঠীর সদস্যপদ

[সম্পাদনা]

কখনও কখনও একটি গোষ্ঠী নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের ঐ গোষ্ঠীতে যোগদানের জন্য নির্বাচন করার জন্য পরীক্ষা ব্যবহার করে। উদাহরণস্বরূপ, মেনসা ইন্টারন্যাশনাল একটি উচ্চ-বুদ্ধ্যঙ্ক সমাজ যাতে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের একটি প্রমিত, তত্ত্বাবধানাধীন বুদ্ধ্যঙ্ক পরীক্ষায় সমস্ত পরীক্ষার্থীর ৯৮ শতাংশের চেয়ে বেশি সাফল্যাংক অর্জন করতে হয়।[২১]

প্রকারভেদ

[সম্পাদনা]

মূল্যায়নের ধরনগুলির মধ্যে রয়েছে:[২২][২৩][২৪]

গঠনমূলক মূল্যায়ন
গঠনমূলক মূল্যায়ন হলো শিখন প্রক্রিয়া চলার সময়ে গৃহীত অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক পরীক্ষা। এই মূল্যায়নগুলি শিক্ষার্থীদের উন্নত সাফল্য অর্জনের জন্য পরবর্তী শিখন কার্যকলাপগুলিকে পরিবর্তন করে। এগুলি শিক্ষার্থীর শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করতে এবং যেসব ক্ষেত্রের উপর কাজ করা প্রয়োজন, সেগুলির উপর লক্ষ্যস্থির করতে সাহায্য করে। গঠনমূলক মূল্যায়নের লক্ষ্য হল শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার উপর নজর রাখা এবং চলমান প্রতিক্রিয়া প্রদান করা, যা শিক্ষকরা তাদের শিক্ষণ প্রক্রিয়া উন্নত করতে এবং শিক্ষার্থীরা তাদের শিখন প্রক্রিয়ার উন্নতি করতে ব্যবহার করতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
সামষ্টিক মূল্যায়ন
সামষ্টিক মূল্যায়ন বলতে কোনও শিক্ষা এককের শেষে শিক্ষার্থীর যোগ্যতা মূল্যায়ন করা বোঝায়, যার লক্ষ্য হল প্রার্থী প্রয়োজনীয় আদর্শমান অনুযায়ী জ্ঞান বা দক্ষতা আত্মস্থ করেছে কিনা, তা নির্ধারণ করা। সামষ্টিক মূল্যায়নের আওতায় কয়েক দিনের শিক্ষণ, সমাপনী পরীক্ষার মতো একটি সম্পূর্ণ শিক্ষাপর্বের কাজ, বা এমনকি একাধিক বছরের পড়াশোনাও থাকতে পারে। শেষোক্তটির একটি উদাহরণ হল উচ্চ বিদ্যালয়ের বহির্গমন পরীক্ষা (যেমন জিসিই অ্যাডভান্সড লেভেল)। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাপেশা নির্বাহের অনুমতিপত্র পরীক্ষার মতো পেশাদার অনুমতিপত্র পরীক্ষার ক্ষেত্রে একাধিক বছরের অধ্যয়ন অন্তর্ভুক্ত থাকতে পারে।
আদর্শ-ভিত্তিক পরীক্ষা
আদর্শ-ভিত্তিক পরীক্ষাগুলি একজন শিক্ষার্থীর কর্মক্ষমতাকে একটি জাতীয় বা অন্য "আদর্শ" গোষ্ঠীর সাথে তুলনা করে। পরীক্ষার্থীদের মধ্যে মাত্র একটি নির্দিষ্ট শতাংশই সর্বোৎকৃষ্ট এবং নিকৃষ্টতম সাফল্যাংক পাবে। তুলনামূলক দলটি একই শ্রেণীকক্ষের শিক্ষার্থী হলে সাধারণত আদর্শ-ভিত্তিগ্রহণকে বক্ররেখার উপর ফলাফল-মান প্রদান বলা হয়। আদর্শ-ভিত্তিক পরীক্ষাগুলি পরীক্ষার্থীরা একজন কাল্পনিক গড় শিক্ষার্থীর চেয়ে ভালো নাকি খারাপ করেছে, তার প্রতিবেদন দেয়। পরিসংখ্যানিকভাবে নির্বাচিত একটি পরীক্ষার্থী-গোষ্ঠীর (সাধারণত একই বয়সের বা শ্রেণীর, যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়েছে) পরীক্ষার ফলাফলের সাথে সাফল্যাংক তুলনা করে এটি নির্ধারণ করা হয়।[২৫]
মানদণ্ড-ভিত্তিক পরীক্ষা

মানদণ্ড-ভিত্তিক পরীক্ষাগুলি কিছু নির্দিষ্ট মানদণ্ড বা শিখনের আদর্শমানের নিরিখে শিক্ষার্থীদের সাফল্য পরিমাপ করার জন্য নকশা করা হয়। এক্ষেত্রে সকল পরীক্ষার্থীর পক্ষে যেমন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব, ঠিক তেমনি সকল পরীক্ষার্থীর পক্ষে অনুত্তীর্ণ হওয়াও সম্ভব। এই পরীক্ষাগুলি পরীক্ষার্থীর সাফল্যাংক ব্যবহার করে বিভিন্ন দক্ষতার অভাব উন্নত করার উপর মনোযোগ দিতে সাহায্য করতে পারে।[২৫]

কর্মক্ষমতা-ভিত্তিক মূল্যায়ন
কর্মক্ষমতা-ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের বাস্তব-বিশ্বের সমস্যা সমাধান করতে হয় অথবা বাস্তব বিশ্বে প্রয়োগ আছে, এমন কিছু তৈরি করতে হয়। উদাহরণস্বরূপ, একজন রান্নার শিক্ষার্থী পিঠা বদ্ধ উনুনে সেঁকতে পারে এবং সেঁকা পিঠার চেহারা, স্বাদ এবং গঠন পরীক্ষক দ্বারা বিচারের মাধ্যমে বদ্ধ উনুনে সেঁকে রান্না করার দক্ষতা প্রদর্শন করতে পারে।
যথার্থ মূল্যায়ন
একটি যথার্থ মূল্যায়ন হল বাস্তবসম্মত ও ব্যবহারিক প্রেক্ষাপটের মধ্যে কৃতিত্বের পরিমাপ যা বিদ্যালয়ের পরিবেশের বাইরে প্রাসঙ্গিক।[২৬] উদাহরণস্বরূপ, গাণিতিক দক্ষতার একটি যথার্থ মূল্যায়ন হল এই সপ্তাহে কোনও পরিবারের মুদিখানার পণ্য কিনতে কত খরচ হবে, তা নির্ধারণ করা। এটি শিক্ষার্থীদের সংখ্যা যোগ করার দক্ষতা সম্পর্কে যে তথ্য প্রদান করে, ঠিক একই পরিমাণ তথ্য একটি পরীক্ষার প্রশ্নের উত্তর প্রদান করে, যাতে তাত্ত্বিকভাবে বিভিন্ন সংখ্যার যোগফল জিজ্ঞাসা করা হয়।
প্রমিত পরীক্ষা
প্রমিত পরীক্ষা হল এমন সব পরীক্ষা, যেগুলিকে নিয়মতান্ত্রিকভাবে আয়োজন করা হয় এবং নিয়মমাফিক পরীক্ষার্থীর সাফল্যাংক বের করা হয়। এগুলি স্থানীয় শিক্ষক দ্বারা দ্রুত তৈরি একটি সংক্ষিপ্ত পরীক্ষা (কুইজ) হতে পারে, কিংবা লক্ষ লক্ষ মানুষের জন্য আয়োজিত একটি দীর্ঘকালীন ব্যাপক গবেষণার পরে প্রস্তুতকৃত পরীক্ষা হতে পারে।[২৭] শিক্ষা, পেশাদার প্রত্যায়ন, মনোবিজ্ঞান (যেমন, এমএমপিআই ), সামরিক বাহিনী এবং অন্যান্য অনেক ক্ষেত্রে প্রায়শই প্রমিত পরীক্ষা ব্যবহার করা হয়।
অ-প্রমিত পরীক্ষা
অ-প্রমিত পরীক্ষাগুলি পরিশি ও বিন্যাস নমনীয় হয় এবং এগুলির কাঠিন্য পরিবর্তনশীল হয়ে থাকে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে প্রতিটি শিক্ষার্থীকে আলাদা আলাদা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। কিছু প্রশ্ন অনিবার্যভাবে অন্যদের তুলনায় কঠিন হবে, এবং শিক্ষক হয়তো ভালো শিক্ষার্থীদের উত্তরের ক্ষেত্রে আরও কঠোর হতে পারেন। শিক্ষার্থীদের পারদর্শিতার স্তর নির্ধারণ করতে, শিক্ষার্থীদের অধ্যয়নে উদ্বুদ্ধ করতে, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাতে এবং নিম্ন বা উচ্চ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমকে আরও উপযুক্ত করে তুলতে একটি অ-প্রমিত পরীক্ষা ব্যবহার করা যেতে পারে।
উচ্চ-ঝুঁকির পরীক্ষা
উচ্চ-ঝুঁকির পরীক্ষা হল এমন সব পরীক্ষা যার ফলাফল স্বতন্ত্র পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ, যেমন গাড়ি-চালনার অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) অর্জনের পরীক্ষা। পরীক্ষার্থী যদি উত্তীর্ণ হবার ব্যাপারে আত্মবিশ্বাসী হন, তাহলে একটি উচ্চ-ঝুঁকির পরীক্ষা উচ্চ মানসিক চাপের পরীক্ষা না-ও হতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
প্রতিযোগিতামূলক পরীক্ষা

প্রতিযোগিতামূলক পরীক্ষা হলো আদর্শ-ভিত্তিক, উচ্চ-ঝুঁকির পরীক্ষা যেখানে প্রার্থীদেরকে তাদের ফলাফল-মান এবং/অথবা উপনীত শতাংশসীমা (percentile) অনুযায়ী স্থান দেওয়া হয় এবং তারপর শীর্ষস্থানীয় প্রার্থীদেরকে নির্বাচন করা হয়। যদি n সংখ্যক পদের জন্য পরীক্ষা উন্মুক্ত থাকে, তাহলে শীর্ষ n জন প্রার্থী উত্তীর্ণ হবে, বাকিরা বাতিল হবে। এগুলি বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা (যেমন যৌথ প্রবেশিকা পরীক্ষা) বা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যবহৃত হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার অন্যান্য প্রকারের মধ্যে আছে সরকারি চাকরির পরীক্ষা, যা সরকারি খাতে পদের জন্য প্রয়োজনীয়; মার্কিন পররাষ্ট্র সেবা পরীক্ষা, এবং জাতিসংঘের প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিকে প্রভাব খাটানো, পক্ষপাত বা অন্যান্য সমস্যার ঝুঁকি ছাড়াই যোগ্য আবেদনকারীদের নির্বাচন করার একটি সর্বসমতাবাদী উপায় হিসাবে বিবেচনা করা হয়।

একই পরীক্ষার মধ্যে উপরের একাধিক পরীক্ষার বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে পারে। উদাহরণস্বরূপ, উচ্চাকাঙ্ক্ষী আইনজীবীদের জন্য আইনসভা প্রবেশিকা পরীক্ষা একটি আদর্শ-ভিত্তিক, প্রমিত, সামষ্টিক মূল্যায়ন হতে পারে। অর্থাৎ এ পরীক্ষাতে কেবলমাত্র উচ্চতর সাফল্যাংক অর্জনকারী পরীক্ষার্থীরাই উত্তীর্ণ হবেন, সকলেই একই পরিস্থিতিতে একই পরীক্ষা দেবেন এবং সাফল্যাংক নির্ণয়ের ক্ষেত্রে একই আদর্শ মানদণ্ডের নিরিখে পরীক্ষার ফলাফল-মান লাভ করবেন, এবং এই পরীক্ষাটির উদ্দেশ্যে হল আইন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকরা তাদের পেশা অনুশীলনের জন্য যথেষ্ট শিখেছেন কিনা তা নির্ধারণ করা।

মূল্যায়নের বিন্যাস

[সম্পাদনা]

লিখিত পরীক্ষা

[সম্পাদনা]
ইন্দোনেশীয় শিক্ষার্থীরা একটি লিখিত পরীক্ষা দিচ্ছে

লিখিত পরীক্ষা হলো এমন এক ধরনের পরীক্ষা যা কাগজে বা কম্পিউটারে (ই-পরীক্ষা হিসেবে) আয়োজিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী একজন পরীক্ষার্থী পরীক্ষার উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে অথবা একটি পৃথক ফর্ম বা নথিতে লিখে বা টাইপ করে নির্দিষ্ট কিছু পরীক্ষণীয় বিষয়ে করা প্রশ্নগুলির উত্তর দিতে পারেন।

কিছু কিছু পরীক্ষায় - যেখানে রসায়ন বা জীববিজ্ঞানের মতো প্রশ্নের কার্যকর উত্তর দেওয়ার জন্য অনেক ধ্রুব সংখ্যা বা কারিগরি পরিভাষার জ্ঞান প্রয়োজন হয় - পরীক্ষা প্রস্তুতকারী পরীক্ষার্থীদেরকে একটি নকলপত্র আনতে অনুমতি দিতে পারেন।

লিখিত পরীক্ষা প্রস্তুত করার সময় পরীক্ষা প্রস্তুতকারী কোন শৈলী বা বিন্যাস ব্যবহার করবেন, তা সাধারণত ঐচ্ছিক হয়, কারণ পরীক্ষার জন্য কোনও একক অপরিবর্তনীয় আদর্শমান নেই। তা স্বত্বেও কিছু পরীক্ষার ধরন এবং বিন্যাস অন্যগুলির তুলনায় অধিক প্রচলিত। নিচে পরীক্ষার প্রশ্নগুলির এমন সব বিন্যাসের একটি তালিকা দেওয়া হল, যেগুলি শিক্ষক এবং পরীক্ষা প্রস্তুতকারীরা কাগজ বা কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা তৈরির জন্য ব্যাপকভাবে ব্যবহার করেন। এর ফলে এই পরীক্ষাগুলিতে কেবল এক ধরনের প্রশ্নবিন্যাস থাকতে পারে (যেমন, বহু-নির্বাচনী পরীক্ষা, রচনা পরীক্ষা) অথবা বিভিন্ন প্রশ্নবিন্যাসের সংমিশ্রণ থাকতে পারে (যেমন, এমন একটি পরীক্ষা যেখানে বহু-নির্বাচনী প্রশ্ন এবং রচনা প্রশ্ন থাকে)।

বহুনির্বাচনী

[সম্পাদনা]

যে পরীক্ষায় প্রশ্ন বহুনির্বাচনী বিন্যাসে থাকে, সেখানে একজন প্রার্থীকে প্রতিটি প্রশ্নের জন্য একাধিক পূর্বনির্ধারিত সম্ভাব্য উত্তরের তালিকা দেওয়া থাকে এবং প্রার্থীকে কোন উত্তর বা উত্তরের দলটি সঠিক, তা বেছে নিতে হয়। বহুনির্বাচনী প্রশ্নের দুইটি প্রকার রয়েছে।[২৮] প্রথম প্রকারটিকে সত্য/মিথ্যা প্রশ্ন বলা হয় এবং এর জন্য একজন পরীক্ষার্থীর উপযুক্ত সমস্ত উত্তর বেছে নিতে হয়। দ্বিতীয় পরিবারটি "একটিমাত্র-সেরা-উত্তর" প্রশ্ন নামে পরিচিত এবং এর জন্য একজন পরীক্ষার্থীকে উত্তরের তালিকা থেকে কেবল একটির উত্তর দিতে হয়।

পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন ব্যবহারের বেশ কিছু কারণ রয়েছে। আয়োজনের দিক থেকে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে সাধারণত পরীক্ষার্থীদের কম সময় লাগে, এগুলি থেকে সাফল্যাংক এবং ফলাফল-মান বের করা সহজ, পরীক্ষণীয় শিক্ষা উপাদানের পরিধি বেশি, প্রশ্নের কাঠিন্যে তারতম্যের সুযোগ থাকে এবং নির্দিষ্ট ধারণাগুলির ব্যাপারে পরীক্ষার্থীর অসুবিধা সহজেই নির্ণয় করতে সাহায্য করে।[২৯] একটি শিক্ষা সরঞ্জাম হিসেবে বহুনির্বাচনী প্রশ্নগুলি শিখনের বিভিন্ন স্তর পরীক্ষা করতে পারে এবং এর পাশাপাশি একজন পরীক্ষার্থীর তথ্য একীভূত করার ক্ষমতা পরীক্ষা করে। একই সাথে এটি পরীক্ষার্থীকে কেন বিভ্রান্তকারী উত্তরগুলি ভুল ছিল এবং কেন সঠিক উত্তরগুলি সঠিক ছিল, সে সম্পর্কে প্রতিক্রিয়া প্রদান করে। এ স্বত্ত্বেও বহুনির্বাচনী প্রশ্ন ব্যবহারে কিছু অসুবিধা রয়েছে। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কার্যকর বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করতে সাধারণত অনেক সময় লাগে।[২৯] একটি শিক্ষা সরঞ্জাম হিসেবে বহুনির্বাচনী প্রশ্নগুলি পরীক্ষার্থীদের প্রদত্ত বিকল্পের বাইরে জ্ঞান প্রদর্শন করতে দেয় না। এমনকি কমপক্ষে একটি সঠিক উত্তরের উপস্থিতির কারণে পরীক্ষার্থীদেরকে মাথা না খাটিয়ে কেবল অনুমান বা আসন্নীকরণ কাজে লাগাতে উৎসাহিত করতে পারে। উদাহরণস্বরূপ, একজন পরীক্ষার্থী স্পষ্টভাবে বুঝতে নাও পারে যে , কিন্তু যেহেতু সে জানে যে , তাই সে ৪৮-এর কাছাকাছি একটি উত্তর বেছে নেবে। অধিকন্তু, পরীক্ষার্থীরা বহুনির্বাচনী প্রশ্নগুলির ভুল ব্যাখ্যা করতে পারে এবং এভাবে এই প্রশ্নগুলিকে জটিল বা বাছাই করা বলে মনে করতে পারে। পরিশেষে বহুনির্বাচনী প্রশ্নগুলি শেখার প্রতি পরীক্ষার্থীর মনোভাব পরীক্ষা করে না কারণ সঠিক উত্তর সহজেই জাল করা যেতে পারে।

বিকল্প উত্তর

[সম্পাদনা]

সত্য/মিথ্যা প্রশ্ন প্রার্থীদের কাছে একটি দ্বিবিধ পছন্দ উপস্থাপন করে - একটি বিবৃতি হয় সত্য অথবা মিথ্যা। এই পদ্ধতির সমস্যা হল এই যে প্রশ্নের সংখ্যার উপর নির্ভর করে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী কেবল অনুমানের ভিত্তিতে ১০০% পেতে পারেন, এবং গড়ে ৫০% পাওয়া উচিত।

মিল করা

[সম্পাদনা]

একটি মিল করা প্রশ্ন হল এমন একটি প্রশ্ন যা একটি নির্দিষ্ট পারিভাষিক শব্দ প্রদান করে এবং পরীক্ষার্থীকে সঠিক পারিভাষিক শব্দের সাথে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলির মিল করতে হয়।[৩০][ উদাহরণ প্রয়োজন ]

শূন্যস্থান পূরণ

[সম্পাদনা]

একটি শূন্যস্থান পূরণে জাতীয় প্রশ্নে একজন পরীক্ষার্থীকে শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ প্রদান করা হয় এবং পরীক্ষার্থীকে সঠিক শব্দটি মনে করে লিখতে হয়।[৩০] শূন্যস্থান পূরণের পরীক্ষা দুই ধরনের। অপেক্ষেকৃত সহজ সংস্করণটিতে সম্ভাব্য শব্দের একটি শব্দতালিকা প্রদান করা হয়, যেখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। কিছু পরীক্ষার জন্য শব্দতালিকার প্রতিটি শব্দ ঠিক একবার ব্যবহার করা হয়। যদি কোনও শিক্ষক মাঝারি কাঠিন্যের পরীক্ষা তৈরি করতে চান, তাহলে তারা একটি শব্দতালিকাসহ একটি পরীক্ষা প্রদান করবেন, তবে কিছু শব্দ একাধিকবার ব্যবহার করা হতে পারে এবং কিছু শব্দ একেবারেই ব্যবহার করা হবে না। এই ধরণের পরীক্ষার সবচেয়ে কঠিন ধরন হল এমন একটি শূন্যস্থান পূরণের পরীক্ষা যেখানে কোনও শব্দতালিকাই সরবরাহ করা হয় না। এর জন্য সাধারণত বহুনির্বাচনী পরীক্ষার তুলনায় উচ্চ স্তরের মেধা ও স্মৃতিশক্তির প্রয়োজন হয়। এই কারণে শিক্ষার্থীরা প্রায়শই কোনও শব্দতালিকা ছাড়া শূন্যস্থান পূরণের পরীক্ষাগুলিকে ভয় পায়।

সংক্ষিপ্ত উত্তর বা রচনার মতো প্রশ্নগুলির জন্য সাধারণত একজন পরীক্ষার্থীকে প্রশ্নের চাহিদা পূরণ করে একটি উত্তর লিখতে হয়। প্রশাসনিক দিক থেকে রচনা প্রশ্নগুলি তৈরি করতে কম সময় লাগে।[২৯] মূল্যায়নের সরঞ্জাম হিসেবে রচনা প্রশ্নগুলি জটিল শিখন উদ্দেশ্যগুলির পাশাপাশি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলিরও পরীক্ষা করতে পারে। এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য আরও বাস্তবসম্মত এবং সাধারণীকরণযোগ্য কাজ প্রদান করতে পারে। পরিশেষে এই বিষয়গুলি পরীক্ষার্থীদের সঠিক উত্তর অনুমান করা কঠিন করে তোলে এবং পরীক্ষার্থীদের তাদের লেখার দক্ষতার পাশাপাশি সঠিক বানান এবং ব্যাকরণ প্রদর্শন করতে বাধ্য করে।

রচনা প্রশ্নগুলির অসুবিধাগুলি মূলত প্রশাসনিক ধরনের। উদাহরণস্বরূপ, পরীক্ষার্থীদের তাদের উত্তর রচনা করতে সক্ষম হওয়ার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়।[২৯] যখন এই প্রশ্নের উত্তর দেওয়া হয়, তখন উত্তরগুলি সাধারণত খারাপভাবে লেখা হয়, কারণ পরীক্ষার্থীদের কাছে তাদের উত্তরগুলি সুবিন্যস্ত করা এবং রচনা সংশোধন করার সময় না-ও থাকতে পারে। একইভাবে এই প্রশ্নের উত্তরগুলি মূল্যায়ন করতেও বেশি সময় লাগে। যখন এই উত্তরগুলি মূল্যায়ন করা হয়, তখন মূল্যায়ন প্রক্রিয়াটি নিজেই ব্যক্তিনিষ্ঠ হয়ে ওঠে, কারণ পরীক্ষার সাথে সম্পর্কহীন তথ্য প্রক্রিয়াটিকে প্রভাবিত করতে পারে। তাই মূল্যায়ন প্রক্রিয়ার ব্যক্তিনিষ্ঠতা কমানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা প্রয়োজন। পরিশেষে মূল্যায়ন সরঞ্জাম হিসেবে কোনও পাঠ্যবিষয়ের সম্পূর্ণ বিষয়বস্তু মূল্যায়নের ক্ষেত্রে রচনা প্রশ্নগুলি অনির্ভরযোগ্য হবার সম্ভাবনা থাকে।

পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী প্রদান করার সময় বিভিন্ন আদেশ শব্দ ব্যবহা করা হয়, যেগুলি পরীক্ষার্থীকে একটি নির্দিষ্ট উপায়ে উত্তর লিখতে নির্দেশনা দেয়। যেমন একটি ধারণা বর্ণনা বা সংজ্ঞায়িত করা, অথবা দুই বা ততোধিক পরিস্থিতি বা ঘটনার তুলনা করা ও বৈসাদৃশ্য তুলে ধরা। কিছু আদেশ শব্দ অনুসরণের জন্য অন্যগুলির তুলনায় উচ্চস্তরের অন্তর্দৃষ্টি বা দক্ষতার প্রয়োজন হয়: উদাহরণস্বরূপ, "বিশ্লেষণ করা" এবং "সংশ্লেষণ করা" আদেশ শব্দ দুইটি "বর্ণনা করা"-র চেয়ে উচ্চ-স্তরের দক্ষতা মূল্যায়ন করে। পরীক্ষায় কোনও প্রশ্নে অধিকতর কঠিন আদেশ শব্দের ব্যবহার করা হলে তা সাধারণত ধার্যকৃত নম্বরের দিক থেকে বেশি ওজনের হয়। যুক্তরাজ্যে অফকুয়াল (যোগ্যতা ও পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়) আদেশ শব্দের একটি আনুষ্ঠানিক তালিকা রক্ষণাবেক্ষণ করে। ওয়েলশ সরকারের নির্দেশিকা অনুসারে আদেশ শব্দের ব্যবহার "পূর্বাপর সামঞ্জস্য রেখে ও সঠিকভাবে" ব্যবহার করা উচিত, তবে উল্লেখ করা হয়েছে যে প্রার্থীদের উত্তর সম্পর্কে কিছু পাঠ্যবিষয়ের নিজস্ব ঐতিহ্য এবং প্রত্যাশা রয়েছে, এবং কেমব্রিজ অ্যাসেসমেন্ট উল্লেখ করেছে যে কিছু ক্ষেত্রে, বিষয়-নির্দিষ্ট আদেশ শব্দ ব্যবহার করা যেতে পারে।

সংক্ষিপ্ত পরীক্ষা (কুইজ)

[সম্পাদনা]

সংক্ষিপ্ত পরীক্ষা (কুইজ) হলো একটি সংক্ষিপ্ত মূল্যায়ন যা পাঠে প্রদত্ত অল্প পরিমাণ বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি করা হয়। কিছু সংক্ষিপ্ত পরীক্ষায় দুই থেকে তিনটি অধিবেশনে প্রদত্ত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়। তবে একটি সরল সংক্ষিপ্ত পরীক্ষা সাধারণত খুব বেশি গুরুত্বপূর্ণ হয় না, এবং প্রশিক্ষকরা সাধারণত এই ধরনের পরীক্ষাগুলিকে একটি গঠনমূলক মূল্যায়ন হিসাবে প্রদান করেন যাতে শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়বস্তুটি শিখছে কিনা, তা নির্ধারণ করতে সহায়তা করে। এছাড়া সংক্ষিপ্ত পরীক্ষাগুলির ফলাফলগুলি পাঠক্রমের চূড়ান্ত ফলাফল-মানের একটি উল্লেখযোগ্য অংশ হতে পারে।[৩১]

গাণিতিক প্রশ্নাবলী

[সম্পাদনা]

গণিতের বেশিরভাগ প্রশ্ন, অথবা রসায়ন, পদার্থবিদ্যা বা অর্থনীতির মতো বিষয়ের হিসাব নির্ণয়মূলক প্রশ্নগুলি এমন একটি শৈলী ব্যবহার করে যা উপরের কোনও প্রকারভেদের মধ্যে পড়ে না। তবে কিছু প্রশ্নপত্রে, বিশেষ করে যুক্তরাজ্যের গণিত চ্যালেঞ্জ প্রশ্নপত্রগুলিতে বহুনির্বাচনী প্রশ্ন ব্যবহার করা হয়। যাই হোক, গণিতের বেশিরভাগ প্রশ্নে এমন একটি গাণিতিক সমস্যা বা অনুশীলনী থাকে যার জন্য একজন শিক্ষার্থীকে মুক্তহস্তে উত্তর লিখতে হয়। এক্ষেত্রে সঠিক উত্তরের চেয়ে গৃহীত পদক্ষেপের জন্য বেশি নম্বর দেওয়া হয়। যদি প্রশ্নের একাধিক অংশ থাকে, তাহলে পরবর্তী অংশগুলিতে পূর্ববর্তী অংশগুলির উত্তর ব্যবহার করা যেতে পারে, এবং যদি পূর্ববর্তী অংশে ভুল উত্তর ব্যবহার করা হয়, কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করা হয় তবে নম্বর দেওয়া যেতে পারে, এবং একটি সঠিক উত্তর (ভুল ইনপুট দেওয়া হলে) ফেরত পাঠানো হবে।

উচ্চ-স্তরের গাণিতিক প্রশ্নপত্রে সত্য/মিথ্যা জাতীয় প্রশ্নের কোনও রূপভেদ অন্তর্ভুক্ত থাকতে পারে, যেখানে প্রার্থীকে একটি বিবৃতি দেওয়া হয় এবং সরাসরি প্রমাণ করে বা একটি পাল্টা উদাহরণ উল্লেখ করে এর বৈধতা যাচাই করতে বলা হয়।

খোলা-বই পরীক্ষা

[সম্পাদনা]

যদিও বইয়ের সাহায্যবিহীন পরীক্ষার মতো জনপ্রিয় নয়, বইয়ের সাহায্যসহ (বা টোকাখাতার সাহায্যসহ) পরীক্ষাগুলি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। একটি বইয়ের সাহায্যসহ পরীক্ষা পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সময় পাঠ্যপুস্তক এবং তাদের সমস্ত টুকে রাখা লেখা ব্যবহার করার সুযোগ দেয়।[৩২] বইয়ের সাহায্যসহ পরীক্ষায় জিজ্ঞাসা করা প্রশ্নগুলি সাধারণত বইয়ের সাহায্যহীন পরীক্ষার প্রশ্নের তুলনায় বেশি চিন্তা-উদ্দীপক এবং বুদ্ধিবৃত্তিক হয়। পরীক্ষার্থীরা কী তথ্য জানেন তা পরীক্ষা করার পরিবর্তে বইয়ের সাহায্যহীন পরীক্ষাগুলি পরীক্ষার্থীদেরকে ঐ তথ্যগুলিকে একটি ব্যাপকতর প্রশ্নে প্রয়োগ করতে বাধ্য করে। বইয়ের সাহায্যসহ পরীক্ষাগুলির প্রধান সুবিধা হল যে এগুলি বাস্তব জগতের জন্য আরও ভাল প্রস্তুতি প্রদান করে, যেখানে মুখস্থ করতে হয় না এবং তাদের প্রয়োজনীয় সবকিছুই তাদের হাতের কাছে থাকে।[৩৩]

মৌখিক পরীক্ষা

[সম্পাদনা]

মৌখিক পরীক্ষা হলো এমন একটি পরীক্ষা যেখানে মৌখিকভাবে (কথা বলে) উত্তর দেওয়া হয়। শিক্ষক অথবা মৌখিক পরীক্ষার মূল্যায়নকারী একজন শিক্ষার্থীকে মৌখিকভাবে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যিনি তারপর ভাষা ব্যবহার করে মৌখিকভাবে সেটির উত্তর দেন।

শারীরিক সক্ষমতা পরীক্ষা

[সম্পাদনা]
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একজন "ন্যাশনাল গার্ডসম্যান" (জাতীয় প্রহরী) শারীরিক সক্ষমতা পরীক্ষার সময় বুকডন দিচ্ছেন।

শারীরিক সক্ষমতা পরীক্ষা হল এমন একটি পরীক্ষা যা শারীরিক শক্তি, ক্ষিপ্রতা এবং সহ্যক্ষমতা পরিমাপ করার জন্য নকশা করা হয়। এগুলি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা পাঠ্যক্রমের অংশ হিসেবে, চিকিৎসাবিদ্যায় রোগ নির্ণয় পরীক্ষার অংশ হিসেবে এবং সামরিক বাহিনী বা পুলিশের মতো শারীরিক সক্ষমতার উপর জোর দেয়, এমন ক্ষেত্রগুলিতে যোগ্যতার শর্ত হিসেবে ব্যবহার করা হয়। বিংশ শতাব্দী জুড়ে সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য শক্তি প্রশিক্ষণ এবং সবাত ব্যায়ামের কার্যকারিতার সপক্ষে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় এবং আরও অন্যান্য সংস্থা প্রমিত শারীরিক সক্ষমতা পরীক্ষা অন্তর্ভুক্ত করতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শারীরিক সক্ষমতার ব্যাপারে উৎসাহিত করতে ও তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য ১৯৫৬ সালে যুব শারীরিক সক্ষমতা বিষয়ে রাষ্ট্রপতির পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল।

সাধারণ কিছু শারীরিক পরীক্ষা [৩৪][৩৫][৩৬] এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ব্যাপী দৌড় অথবা বহু-ধাপবিশিষ্ট শারীরিক সক্ষমতা পরীক্ষা (যা সাধারণত "বিপ টেস্ট" নামে পরিচিত), এবং বুকডন, সিট-আপ / পেটের ক্রাঞ্চ এবং পুল-আপের সংখ্যা যা ব্যক্তি সম্পাদন করতে পারে। একটি নির্দিষ্ট কাজ বা ভূমিকা পালনের ক্ষমতা পরীক্ষা করার জন্য আরও বিশেষায়িত পরীক্ষা ব্যবহার করা যেতে পারে। অনেক শরীরচর্চা কেন্দ্র, বেসরকারি সংস্থা এবং ক্রীড়ানুষ্ঠান আয়োজকদের নিজস্ব শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকে। ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা উন্নত সামরিক কৌশল এবং ইলিনয় অ্যাজিলিটি রান এবং কুপার টেস্টের মতো আধুনিক পরীক্ষা ব্যবহার করে। [৩৭]

সাম্প্রতিক বছরগুলিতে হাতে গোনা সময় ত্রুটিপূর্ণ এবং অনির্ভরযোগ্য প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত থামাঘড়িতে সময় গণনা সাধারণ ঘটনা ছিল।[৩৮] নির্ভুলতা এবং পূর্বাপর সঙ্গতি বৃদ্ধি এবং পক্ষপাত কমানোর জন্য নতুন আদর্শমান হিসেবে ইলেকট্রনীয় ঘড়িতে সময় গণনা করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

কর্মক্ষমতা পরীক্ষা

[সম্পাদনা]

কর্মক্ষমতা পরীক্ষা হল এমন এক ধরনের মূল্যায়ন যেখানে একজন পরীক্ষার্থীকে কেবল কোনও বিশেষ কাজের নির্দিষ্ট অংশের উপরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে ঐ বিশেষ কাজটি সম্পাদন করতে হয়। এ ধরনের পরীক্ষার উদ্দেশ্য হল যে কাজটি করার সামর্থ্য পরীক্ষা করা হচ্ছে সেটির আরও বিশ্বস্ত অনুসরণ নিশ্চিত করা।

কর্মক্ষমতার পরীক্ষার একটি উদাহরণ হল মোটরযান চালনার অনুমতিপত্র লাভের জন্য স্টিয়ারিং চাকার পিছনে বসে যানচালনা পরীক্ষা দেওয়া। এই মূল্যায়নের সময় একজন শিক্ষার্থীকে কেবল একটি গাড়ি চালানোর বিষয়ে সহজ বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিলেই হয় না, বরং তাকে অবশ্যই একটি গাড়ি চালিয়ে দেখাতে হবে।

কর্মক্ষমতা পরীক্ষাগুলি সাধারণত কর্মক্ষেত্র এবং পেশাদার প্রয়োগক্ষেত্রগুলিতে ব্যবহৃত হয়, যেমন পেশাদার প্রত্যয়নপত্র এবং পেশাদার অনুমতিপত্র মঞ্জুরির ক্ষেত্রে। কর্মী নির্বাচনের জন্য ব্যবহার করার সময় পরীক্ষাগুলিকে কাজের নমুনা হিসাবে উল্লেখ করা যেতে পারে। পেশাদার অনুমতিপত্র মঞ্জুরির উদাহরণ হিসেবে বলা যায়, প্রসাধনবিদদেরকে একজন জীবিত ব্যক্তির চুল কাটার কাজ বা হস্তপ্রসাধনের (ম্যানিকিউর) কাজ প্রদর্শন করতে হয়। যুক্তরাজ্যে প্রশিক্ষণার্থী রেলগাড়ি চালকদের যেসব মনোমিতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তার মধ্যে একটি হল গ্রুপ-বোর্ডন পরীক্ষা[৩৯]

কিছু কর্মক্ষমতা পরীক্ষা ছদ্মায়ন জাতীয় হতে পারে। উদাহরণস্বরূপ, একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে প্রত্যায়িত হওয়ার জন্য প্রয়োজনীয় মূল্যায়নের দুটি উপাদান রয়েছে; একটি বহুনির্বাচনী পরীক্ষা এবং একটি কম্পিউটারায়িত দক্ষতা ছদ্মায়ন। পরীক্ষার্থীকে অবশ্যই কর্মক্ষেত্রে সাধারণত সম্পাদিত সাতটি কাজ যেমন অক্ষিপটবীক্ষণ (রেটিনোস্কোপি) কম্পিউটারে ছদ্মায়িত অবস্থায় সম্পন্ন করার ক্ষমতা প্রদর্শন করতে হয়।

পর্বমধ্য ও সমাপনী পরীক্ষা

[সম্পাদনা]

পর্বমধ্য পরীক্ষা

[সম্পাদনা]

পর্বমধ্য পরীক্ষা বলতে এমন একটি পরীক্ষাকে বোঝায়, যা একটি ফলাফল-মান প্রদানকারী শিক্ষাপর্বের মাঝামাঝি সময়ে অথবা যেকোনও ত্রৈমাসিক বা ষান্মাসিক পর্বের মাঝামাঝি সময়ে আয়োজন করা হয়।[৪০] পর্বমধ্য পরীক্ষা এক ধরনের গঠনমূলক বা সামষ্টিক মূল্যায়ন[৪১]

সমাপনী পরীক্ষা

[সম্পাদনা]

একটি সমাপনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা বা সমাপনী সাক্ষাৎকার হল এমন একটি পরীক্ষা যা শিক্ষার্থীদের পাঠক্রম বা প্রশিক্ষণের শেষে আয়োজন করা হয়। পরিভাষাটিকে শারীরিক প্রশিক্ষণের প্রেক্ষাপটে ব্যবহার করা হলেও এটি প্রায়শই শিক্ষায়তনিক অঙ্গনেই এর ব্যবহার পরিলক্ষিত হয়। বেশিরভাগ উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট পর্বের শেষে (সাধারণত একটি ত্রৈমাসিক পর্ব বা ষান্মাসিক পর্বের শেষে, অথবা আরও ঐতিহ্যগতভাবে একটি সম্পূর্ণ উচ্চশিক্ষায়তনিক উপাধি (ডিগ্রি) পাঠক্রমের শেষে সমাপনী পরীক্ষার আয়োজন করা হয়।

বিচ্ছিন্ন উদ্দেশ্য এবং সাধারণ চর্চা

[সম্পাদনা]

পরীক্ষার উদ্দেশ্য হল অধীত বিষয়গুলির চূড়ান্ত পর্যালোচনা করা এবং প্রতিটি শিক্ষার্থীর পাঠক্রম সম্পর্কে জ্ঞানের মূল্যায়ন করা। কারিগরিভাবে একটি সমাপনী পরীক্ষা হল "একক পরীক্ষা"-র একটি সম্প্রসারিত রূপ। এগুলির উদ্দেশ্য একই; সমাপনী পরীক্ষাগুলি কেবল আরও বড় আকারের হয়। সমস্ত পাঠক্রম বা পাঠ্যক্রম সমাপনী পরীক্ষার মাধ্যমে শেষ হয় না; প্রশিক্ষকরা কিছু পাঠক্রমে একটি পর্ব-সমাপনী রচনা বা সমাপনী প্রকল্প নির্ধারণ করতে পারেন। সমাপনী পরীক্ষার ওজনও পাঠক্রমভেদে ভিন্ন হতে পারে। এটি শিক্ষার্থীর পাঠক্রমের ফলাফল-মানের সবচেয়ে বড়—অথবা একমাত্র—নিয়ামক হতে পারে; আবার অন্যান্য ক্ষেত্রে এটি পর্বমধ্য পরীক্ষার সমান গুরুত্ব বহন করতে পারে, অথবা শিক্ষার্থীকে পরীক্ষা থেকে অব্যাহতি-ও দেওয়া হতে পারে। তবে সমস্ত সমাপনী পরীক্ষাকে সঞ্চয়মূলক (অতীতের সমস্ত পরীক্ষার সামষ্টিক রূপ) হতে হয় না, কারণ কিছু সমাপনী পরীক্ষাতে কেবল সর্বশেষ পরীক্ষার পর থেকে অধীত পাঠগুলিকে গণ্য করা হয়। উদাহরণস্বরূপ শিক্ষক বা অধ্যাপকের নীতি অনুযায়ী যদি একটি অণুজীববিজ্ঞান পাঠক্রমের সমাপনী পরীক্ষায় শুধুমাত্র ছত্রাক এবং পরজীবী বিষয়ক পাঠগুলি অন্তর্ভুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে পাঠক্রমে উপস্থাপিত অন্যান্য সমস্ত বিষয় সমাপনী পরীক্ষায় যাচাই করা হয় না।

পরীক্ষা-পর্বের আগে কমনওয়েলথ অঞ্চলের বেশিরভাগ শিক্ষার্থীদেরকে এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে নিবিড় পুনর্পঠন এবং পুনরায় অধ্যয়নের সময় দেওয়া হয়ে থাকে, যাকে পুনর্পঠন সপ্তাহ বলা হয়।

যুক্তরাজ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ উপাধি (ডিগ্রি) পাঠক্রমের শেষে "সমাপনী পরীক্ষা"-র একটি গুচ্ছের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়াতে পরীক্ষার পর্বটি প্রতিষ্ঠানভেদে ভিন্ন হয়; উচ্চ বিদ্যালয়গুলি সাধারণত সমাপনী পরীক্ষার জন্য এক বা দুই সপ্তাহ সময় বরাদ্দ রাখে, তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষার পর্ব - যাকে কখনও কখনও "পরীক্ষা সপ্তাহ" বা কেবল "পরীক্ষা" বলা হয় - সর্বোচ্চ তিন সপ্তাহ পর্যন্ত দীর্ঘ হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষা আয়োজনের চর্চায় ব্যাপক ভিন্নতা পরিলক্ষিত হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাপনী পরীক্ষা পর্বটি (ফাইনালস বা ফাইনাল পিরিয়ড) শিক্ষণ পর্ব শেষ হওয়ার দুই বা তিন সপ্তাহ পরে আয়োজিত হয়, তবে কখনও কখনও শিক্ষণের শেষ সপ্তাহেও সমাপনী পরীক্ষা আয়োজিত হতে পারে। কিছু প্রতিষ্ঠানে শিক্ষণ পর্বের শেষ এবং সমাপনী পরীক্ষা পর্বের শুরুর মধ্যবর্তী সময়ে একটি "অধ্যয়ন সপ্তাহ" বা "পাঠ পর্ব" বেঁধে দেয়, যে সময় কোনও পরীক্ষা নেওয়া যায় না। অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষার আগের সপ্তাহটিকে "মৃত সপ্তাহ" হিসেবে ডেকে থাকে। বেশিরভাগ সমাপনী পরীক্ষার পাঠ্যতালিকাতে সমস্ত শিক্ষণ পর্ব জুড়ে বিতরণকৃত ও অধীত পাঠ্য উপাদান অন্তর্ভুক্ত থাকে।

ফরাসি তৃতীয়-বর্গীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমাপনী পরীক্ষাগুলি সাধারণ ঘটনা হলেও ফরাসি উচ্চ বিদ্যালয়গুলিতে প্রায়শই সমাপনী পরীক্ষার আয়োজন করা হয় না। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অগ্রসর হতে প্রত্যাশী ফরাসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি জাতীয় পরীক্ষায় অংশ নেয়, যা বাকালোরেয়া নামে পরিচিত।

প্রমিত পরীক্ষার আয়োজক কিছু দেশ ও অঞ্চলের বিদ্যালয়গুলিতে নমুনা পরীক্ষার আয়োজন করার প্রথা বিদ্যালয়, যেগুলিতে প্রকৃত পরীক্ষার ধরনগুলির অনুকরণ করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়শই পরীক্ষার প্রস্তুতির উপায় হিসেবে নমুনা প্রশ্নপত্র বিনিময় করতে দেখা যায়।

বাসায়-করার সমাপনী পরীক্ষা

[সম্পাদনা]

বাসায়-করার সমাপনী পরীক্ষা হল একটি শিক্ষাপর্বের শেষে অনুষ্ঠিত এমন একটি পরীক্ষা, যা সাধারণত এতই দীর্ঘ বা জটিল যে শ্রেণীকক্ষে বসে এক অধিবেশনায় (এক বসায়) এটি সম্পন্ন করা যায় না। সাধারণত এই পরীক্ষা সমাপ্তির জন্য একটি সময়সীমা দেয় হয়, যেমন শিক্ষাপর্ব শেষ হওয়ার এক বা দুই সপ্তাহের মধ্যে উত্তর জমা দিতে হয়। বাসায়-করার সমাপনী পরীক্ষা একটি সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র থেকে ভিন্ন হয়। এটিতে প্রায়শই গবেষণা, দীর্ঘ রচনা এবং তথ্য প্রদর্শনের মতো ব্যাপারগুলি জড়িত থাকে।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

সময়সূচী

[সম্পাদনা]

কিছু কিছু ক্ষেত্রে বিদ্যালয়গুলি সমাপনী পরীক্ষা আয়োজনের সময় একটি পরিবর্তিত সময়সূচী অনুসরণ করে, যাতে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা দেওয়ার জন্য বেশি সময় পায়। তবে এই সুবিধাটি সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

প্রস্তুতি

[সম্পাদনা]

একজন পরীক্ষা প্রস্তুতকারীর দৃষ্টিকোণের উপর ভিত্তি করে একটি পরীক্ষা প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সময় এবং প্রচেষ্টাতে ব্যাপক ভিন্নতা থাকতে পারে। একইভাবে কোনও পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল-মান (গ্রেড) বা সাফল্যাংক (স্কোর) অর্জনের জন্য প্রয়োজনীয় সময় এবং প্রচেষ্টা পরীক্ষার্থীভেদে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে। যখন একজন পরীক্ষা প্রস্তুতকারী একটি পরীক্ষা তৈরি করেন, তখন তার ব্যয়কৃত সময় এবং প্রচেষ্টার পরিমাণ পরীক্ষার তাৎপর্য, পরীক্ষার্থীর দক্ষতা, পরীক্ষার বিন্যাস, শ্রেণীর আকার, পরীক্ষার শেষ সময়সীমা এবং পরীক্ষা প্রস্তুতকারীর অভিজ্ঞতার উপর নির্ভর করে।

পরীক্ষা প্রস্তুতির প্রক্রিয়াটিতে প্রস্তুতকারী বিভিন্ন দিক থেকে সহায়তা পেতে পারেন। প্রথমত, অনেক পরীক্ষা প্রস্তুতকারী একসময় নিজেরাই শিক্ষার্থী ছিলেন; তাই তারা তাদের নিজেদের অংশগ্রহণকৃত পূর্ববর্তী পরীক্ষাগুলি থেকে প্রশ্নগুলি সংশোধন করে বা সরাসরি গ্রহণ করতে সক্ষম হন। কিছু কিছু দেশে বইয়ের প্রকাশকেরা প্রায়শই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য (যারা তাদের প্রকাশিত বইগুলি তাদের পাঠক্রমে ব্যবহারের জন্য গ্রহণ করে) এমন সব শিক্ষণ উপাদানগুচ্ছ (প্যাকেজ) সরবরাহ করে, যেগুলিতে পরীক্ষার ভাণ্ডার (টেস্ট ব্যাংক) অন্তর্ভুক্ত থাকে।[৪২] এই পরীক্ষা ভাণ্ডারগুলিতে চার হাজার পর্যন্ত নমুনা পরীক্ষার প্রশ্ন থাকতে পারে, যেগুলি সমকক্ষ দ্বারা পর্যালোচিত ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ (অর্থাৎ নির্ভরযোগ্য প্রমাণিত) হয়ে থাকে। যে প্রশিক্ষক এই পরীক্ষা-ভাণ্ডারটি ব্যবহার করতে চান, তাকে একটি পরীক্ষা তৈরি করার জন্য ঐ ভাণ্ডার থেকে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার প্রশ্ন নির্বাচন করতে হয়।

পরীক্ষা প্রস্তুতকরণের অনুরূপে একজন পরীক্ষার্থীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যে সময় লাগে তা পরীক্ষার পুনরাবৃত্তির হার, পরীক্ষা প্রস্তুতকারী এবং পরীক্ষার গুরত্বের উপর নির্ভর করে। সাধারণভাবে, যেসব অ-প্রমিত পরীক্ষা সংক্ষিপ্ত ও ঘন ঘন আয়োজিত হয় এবং যেগুলি পরীক্ষার্থীর সামগ্রিক পাঠক্রমের ফলাফল-মান বা সাফল্যাংকের একটি বড় অংশ গঠন করে না, সেগুলির জন্য প্রস্তুতি নিতে পরীক্ষার্থীকে খুব বেশি সময় ব্যয় করতে হয় না।[৪৩] এর বিপরীতে, যেসব অ-প্রমিত পরীক্ষাগুলি দীর্ঘ ও লম্বা বিরতি পরপর আয়োজিত হয় এবং পরীক্ষার্থীর সামগ্রিক পাঠক্রমের ফলাফল-মান বা সাফল্যাংকের একটি বড় অংশ গঠন করে, সেগুলির জন্য প্রস্তুতি নিতে সাধারণত পরীক্ষার্থীকে প্রচুর সময় ব্যয় করতে হয়। একটি অ-প্রমিত পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা তাদের প্রাসঙ্গিক পাঠ্যপুস্তক, খাতায় শ্রেণীকক্ষের বা শিক্ষকের বক্তৃতার টুকে রাখা অংশ, আন্তর্জাল (ইন্টারনেট) এবং অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করতে পারে। পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য অধ্যয়নের জন্য বিভিন্ন শিখন সহায়ক উপকরণ যেমন ক্ষণিক চিরকুট (ফ্ল্যাশকার্ড) এবং স্মৃতিবর্ধন কৌশল ব্যবহার করতে পারে।[৪৪] এমনকি পরীক্ষার্থীরা প্রস্তুতি প্রক্রিয়াটির সঠিক চালনার জন্য একান্ত শিক্ষক বা গৃহশিক্ষকও (টিউটর) নিয়োগ করতে পারে, যাতে তারা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল-মান বা সাফল্যাংক পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। যুক্তরাজ্যের মতো দেশগুলিতে সাম্প্রতিক বছরগুলিতে একান্ত শিক্ষাদানের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।[৪৫] পরিশেষে পরীক্ষার্থীরা ভবিষ্যতের পরীক্ষার জন্য পড়াশোনা করার জন্য পূর্ববর্তী বছর বা শিক্ষাপর্বে অনুষ্ঠিত পরীক্ষার নমুনাগুলির উপর নির্ভর করতে পারে। এই পূর্ববর্তী পরীক্ষাগুলি কোনও বন্ধু বা এমন কোনও গোষ্ঠী সরবরাহ করতে পারে, যাদের কাছে পূর্ববর্তী পরীক্ষার নমুনা রয়েছে। এছাড়া শিক্ষক এবং তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠান অথবা পরীক্ষা সরবরাহকারী (যেমন একটি পরীক্ষা পর্ষদ) নিজেরাই এগুলি সরবরাহ করতে পারে।[৪৬][৪৭]

একটি অ-প্রমিত পরীক্ষার বিপরীতে প্রমিত পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের নির্দিষ্ট ও যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন হয়। এর কারণ প্রমিত পরীক্ষাগুলি সাধারণত পরীক্ষণীয় বিষয়ের পরিধি, পরীক্ষার বিন্যাস এবং কাঠিন্যের দিক থেকে সাধারণত একই রকম হয় এবং প্রায়শই একজন পরীক্ষার্থীর ভবিষ্যতের ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যেমন একজন পরীক্ষার্থীর একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ক্রমাবদ্ধ পাঠক্রমে যোগদানের যোগ্যতা বা একটি পছন্দসই পেশায় প্রবেশের যোগ্যতা প্রদর্শনের জন্য এগুলি আবশ্যক হতে পারে। অনেক পরীক্ষার্থী প্রমিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বাজারে বিদ্যমান বিশেষ প্রস্তুতি-সহায়ক বইয়ের সাহায্য নিতে পারে, যেগুলিতে প্রমিত পরীক্ষাটির ব্যাপারে গভীর আলোচনা থাকে অথবা পূর্ববর্তী পরীক্ষার সংকলন থাকে (যেমন সিঙ্গাপুরে প্রচলিত দশ বছরের ধারাবাহিক)। এমনকি অনেক দেশে পরীক্ষার্থীরা পরীক্ষা প্রস্তুতিকেন্দ্রে ভর্তি হয়, যেগুলিতে পরীক্ষার্থীদের একটি প্রমিত পরীক্ষার জন্য আরও ভালভাবে প্রস্তুতি নিতে সহায়তা করার জন্য ব্যাপক বা সম্পূরক নির্দেশনা প্রদান করা হয়। হংকংয়ে প্রতিবেদন করা হয়েছে এই ধরনের পরীক্ষা প্রস্তুতিকেন্দ্র পরিচালনাকারী প্রশিক্ষকেরা নিজেরাই খ্যাতনামা ব্যক্তিতে পরিণত হয়েছে।[৪৮] এর ফলে উন্নত অর্থনীতির দেশগুলিতে নতুন স্নাতকদের জন্য একান্ত শিক্ষাদান বা গৃহশিক্ষকতা পেশাজীবনের জন্য একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে।[৪৯][৫০] পরিশেষে কিছু দেশে প্রশিক্ষক এবং তাদের প্রতিষ্ঠানগুলি পরীক্ষার্থীদের প্রমিত পরীক্ষার জন্য প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রতারণা

[সম্পাদনা]
নকলের মতো প্রতারণা হ্রাস করতে পরীক্ষা পরিরক্ষকরা একটি পরীক্ষার নজরদারি করতে পারেন।

পরীক্ষায় প্রতারণা বা ঠকামি হল অননুমোদিত উপায় বা পদ্ধতি ব্যবহার করে পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল-মান বা সাফল্যাংক অর্জনের প্রক্রিয়া। উপকরণবিহীন পরীক্ষার সময় টুকে রাখা লেখা এনে ব্যবহার করা, একক পরীক্ষার সময় অন্য কোনও পরীক্ষার্থীর উত্তর বা পছন্দ নকল তথা অনুলিপি করা, পরীক্ষা দেওয়ার জন্য একজন ভাড়াটে বিকল্প পরিক্ষার্থী পাঠানো, ইত্যাদি পরীক্ষাতে প্রতারণার বা ঠকামির কিছু উদাহরণ।[৫১]

পরীক্ষায় প্রতারণা মোকাবেলার জন্য বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত। এগুলির মধ্যে রয়েছে পরীক্ষার্থীদের পর্যবেক্ষণের জন্য পরীক্ষার সময়কালে একাধিক প্ররক্ষক বা পরিরক্ষক ব্যবহার করা। পরীক্ষা প্রস্তুতকারীরা একই পরীক্ষার একাধিক রূপভেদ তৈরি করতে পারে, যাতে একই সময়ে বিভিন্ন পরীক্ষার্থীকে এটি দেওয়া যায়। অথবা তারা স্বল্পসংখ্যক বহুনির্বাচনী প্রশ্ন ব্যবহার করে পরীক্ষা বানাতে পারে, কেননা তাত্ত্বিকভাবে সম্পূর্ণরূপে সমাধিত উত্তরগুলি অনুকরণ করা কঠিন।[৫২] কিছু ক্ষেত্রে প্রশিক্ষকরা নিজেরা তাদের নিজস্ব পরীক্ষা পরিচালনা না করে বরং কাজটি অন্য প্রশিক্ষক বা পরিরক্ষকদের উপর ছেড়ে দেয়। এক্ষেত্রে পরিরক্ষকরা প্রার্থীদের চেনেন না বলে কোনও না কোনও ধরনের শনাক্তকরণের প্রয়োজন হতে পারে। পরিশেষে প্রশিক্ষক বা পরীক্ষা প্রদানকারীরা পরীক্ষায় সন্দেহভাজন প্রতারকদের উত্তর তুলনা করে নির্ধারণ করতে পারেন যে প্রতারণা ঘটেছে কি না।

আরও দেখুন

[সম্পাদনা]

আন্তর্জাতিক পরীক্ষা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Definition of test"Merriam-Webster
  2. 1 2 Ko 2017
  3. Yu 2009, পৃ. 15-16।
  4. Schwarz, Bill. (1996). The expansion of England: race, ethnicity and cultural history. Psychology Press; আইএসবিএন ০-৪১৫-০৬০২৫-৭ p. 232.
  5. Huddleston 1996, পৃ. 9।
  6. Bodde, Derke। "China: A Teaching Workbook"। Columbia University।
  7. Huddleston, Mark W.; William W. Boyer (১৯৯৬)। The Higher Civil Service in the United States: Quest for Reform। University of Pittsburgh Pre। পৃ. ১৫। আইএসবিএন ০৮২২৯৭৪৭৩৮
  8. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Teng নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  9. Russell, David R. (২০০২)। Writing in the Academic Disciplines: A Curricular History। SIU Press। পৃ. ১৫৮–১৫৯। আইএসবিএন ৯৭৮০৮০৯৩২৪৬৭৫
  10. The College Board (২০০৩)। "A Brief History of the Advanced Placement Program" (পিডিএফ)। ৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০০৯
  11. "GCSEs: The official guide to the system" (পিডিএফ)। ৪ জুন ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  12. "About the SAT"। ২৮ নভেম্বর ২০১৬।
  13. "About ACT: History"। ৮ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০০৬ Name changed in 1996.
  14. "Cambridge Pre-U - Post 16 Qualifications"www.cambridgeinternational.org
  15. "International Qualifications - University of Oxford"। ২২ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  16. "Harvard College Admissions"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  17. "PISA - PISA"www.oecd.org
  18. "Australian Citizenship - Australian Citizenship test"
  19. Škifić, Sanja (২০১২)। "Language ideology and citizenship: A comparative analysis of language testing in naturalisation processes": ২১৭–২৩৬। ডিওআই:10.3828/ejlp.2012.13 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  20. "Welcome to U.S. Figure Skating"। ২৭ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  21. "How do I Join Up?"। Mensa International। ৩০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  22. University, Carnegie Mellon। "Homepage - CMU - Carnegie Mellon University"www.cmu.edu
  23. "Formal vs. Informal Assessments | Scholastic"www.scholastic.com
  24. "What Are Some Types of Assessment?"Edutopia
  25. 1 2 Kaplan, Robert M. (২০১৮)। Psychological testing : principles, applications, & issues। Dennis P. Saccuzzo (Ninth সংস্করণ)। আইএসবিএন ৯৭৮-১-৩৩৭-০৯৮১৩-৭ওসিএলসি 982213567
  26. Ormiston, Meg (২০১১)। Creating a Digital-Rich Classroom: Teaching & Learning in a Web 2.0 World। Solution Tree Press। পৃ. ২–৩। আইএসবিএন ৯৭৮-১-৯৩৫২৪৯-৮৭-০
  27. North Central Regional Educational Laboratory, NCREL.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-০৩-০৫ তারিখে
  28. "Constructing Written Test Questions For the Basic and Clinical Sciences" (পিডিএফ)। ২৫ অক্টোবর ২০০৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  29. 1 2 3 4 "Types of Test Item Formats"
  30. 1 2 "MFO Topic C5: Developing Test Questions"
  31. Tobias, S (১৯৯৫)। Overcoming Math Anxiety। W.W. Norton and Company। পৃ. ৮৫ (Chapter ৪)।
  32. "Different Exam Types - Different Approaches"ExamTime (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭
  33. Johanns, Beth; Dinkens, Amber (১ নভেম্বর ২০১৭)। "A systematic review comparing open-book and closed-book examinations: Evaluating effects on development of critical thinking skills": ৮৯–৯৪। ডিওআই:10.1016/j.nepr.2017.08.018আইএসএসএন 1471-5953পিএমআইডি 28881323 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  34. "Army Fitness Standards"
  35. "RAF Fitness Standards"। ২৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  36. "USMC Personal Fitness Test (Chapter 2 - Conduct of the PFT)" (পিডিএফ)। ২২ মে ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫
  37. "Welcome"Fittest.live। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৬
  38. Mayhew, Jerry L.; Houser, Jeremy J. (২০১০)। "Comparison Between Hand and Electronic Timing of 40-yd Dash Performance in College Football Players": ৪৪৭–৪৫১। ডিওআই:10.1519/JSC.0b013e3181c08860পিএমআইডি 20072055 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  39. "Group–Bourdon tool"। Digital Reality। ৩ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১১
  40. "Noun 1. midterm exam"। The Free Dictionary। সংগ্রহের তারিখ ১২ মে ২০১২
  41. O'Connell, Robert M.। "Tests Given Throughout a Course as Formative Assessment Can Improve Student Learning" (পিডিএফ)American Society for Engineering Education। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯
  42. WEHMEIER, Nicolas। "Oxford University Press | Online Resource Centre | Learn about Test banks"global.oup.com। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  43. "How to study for Quizzes and Exams in Biochemistry" (পিডিএফ)। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  44. "Study strategies"। ৭ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  45. Weale, Sally (৭ সেপ্টেম্বর ২০১৬)। "Sharp rise in children receiving private tuition"The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  46. "Past Exam Papers"। ১০ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  47. "Past papers and mark schemes"www.aqa.org.uk। AQA। ২১ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  48. Sharma, Yojana (২৭ নভেম্বর ২০১২)। "Meet the 'tutor kings and queens'"BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  49. Lomax, Robert। "How to become a private tutor"। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  50. Cohen, Daniel H. (২৫ অক্টোবর ২০১৩)। "The new boom in home tuition – if you can pay £40 an hour"The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  51. "Proxy test takers, item harvesters and cheaters... be very afraid"ccie-in-3-months.blogspot.co.uk। ২৪ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  52. "Easy Ways to Prevent Cheating"TeachHUB। ৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬

গ্রন্থ ও রচনাপঞ্জি

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]