পরমিন্দর সিং (ফুটবলার)
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ৫ মে ১৯৫৭ | ||
| জন্ম স্থান | কুরিলি, পাঞ্জাব, ভারত | ||
| মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| জেসিটি এফসি | |||
| জাতীয় দল | |||
| ভারত | |||
| * কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে | |||
পারমিন্দর সিং ছিলেন একজন প্রাক্তন ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৪ এএফসি এশিয়ান কাপে খেলা দলের অংশ ছিলেন এবং ঘরোয়া লিগে জেসিটি মিলসের হয়েও খেলেছিলেন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]তিনি ১৯৭৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ভারত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯২ সালে এআইএফএফ তাকে দশকের সেরা খেলোয়াড় হিসাবে ঘোষণা করেছিল। তিনি ১৯৮২ সালে "এশিয়ান অল স্টার" ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি এশিয়ান অল স্টার একাদশের হয়ে ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচও খেলেছিলেন এবং জিকো, এডার, ফ্যালকাও, সোক্রেটস এবং অন্যান্যদের বিপক্ষে খেলেছিলেন। তিনি জেসিটির হয়ে ১৯ বছর খেলার রেকর্ড গড়েছেন এবং খেলোয়াড়ি জীবনে তিনি ১৯টি ফেডারেশন কাপ, ১৯টি সন্তোষ ট্রফিতে জেসিটির প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৫ সালে ফুটবল কোচ হিসেবে জেসিটিতে যোগ দেন তিনি। তিনি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া থেকে ডিপ্লোমা ইন ফুটবল কোচিং করেছেন এবং এএফসি এ লাইসেন্স কোর্স, এএফসি বি লাইসেন্স কোর্স, এএফসি সি লাইসেন্স কোর্স, এএফসি সি লাইসেন্স কন্ডিশনিং, এএফসি বি লাইসেন্স কন্ডিশনিং কোর্স ফিফা ফুতুরো-৩ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স করেছেন।[১][২][৩][৪]
সাফল্য
[সম্পাদনা]ভারত
- দক্ষিণ এশীয় গেমস স্বর্ণপদক: ১৯৮৫
পাঞ্জাব
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "New age old passion for Parminder Singh"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "JCT football.com"। ১৪ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "Asia Cup vital for India says former star defender"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ↑ "only cowards indulge in fouls; Parminder"। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- ভারতীয় পুরুষদের আন্তর্জাতিক ফুটবলার
- ১৯৮৪ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- জীবিত ব্যক্তি
- ১৯৫৭-এ জন্ম
- পুরুষ ফুটবল মিডফিল্ডার
- ভারতীয় পুরুষ ফুটবলার
- পাঞ্জাব, ভারতের ফুটবলার
- সাহেবজাদা অজিত সিং নগর জেলার ব্যক্তি
- ১৯৮২ এশিয়ান গেমসের ফুটবলার
- ভারতের এশিয়ান গেমসের প্রতিযোগী
- ফুটবলে দক্ষিণ এশীয় গেমসের পদক বিজয়ী
- দক্ষিণ এশীয় গেমসে ভারতের স্বর্ণপদক বিজয়ী
- ভারতের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- এশিয়ান গেমসে ভারতের প্রতিযোগী
- দক্ষিণ এশীয় গেমসে ফুটবলে পদক বিজয়ী
- দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয়