বিষয়বস্তুতে চলুন

পরমাণু শক্তি বিভাগ (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরমাণু ঊর্জা বিভাগ
परमाणु ऊर्जा विभाग
Paramāṇu Ūrjā Vibhāga
চিত্র:Department of Atomic Energy.svg
পরমাণু ঊর্জা বিভাগের প্রতীক
নীতিবাক্য: দেশের সেবায় পরমাণু
বিভাগ রূপরেখা
গঠিত আগস্ট ১৯৫৪; ৭২ বছর আগে (1954-08-03)
যার এখতিয়ারভুক্তভারত সরকার
সদর দপ্তরমুম্বই, মহারাষ্ট্র, ভারত[]
বার্ষিক বাজেট২৪,১২৪ কোটি (ইউএস$ ২.৯ বিলিয়ন)
(2026  27)[]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
বিভাগ নির্বাহী
মূল বিভাগপ্রধানমন্ত্রীর কার্যালয়
অধিভূক্ত সংস্থা
ওয়েবসাইটdae.gov.in

পরমাণু ঊর্জা বিভাগ (Department of Atomic Energy/DAE) (সলিআব: Paramāṇu Ūrjā Vibhāga) হলো ভারত সরকারের একটি প্রশাসনিক দপ্তর, যার সদর কার্যালয় মহারাষ্ট্রের মুম্বইতে অবস্থিত ।[] ১৯৫৪ সালে জওহরলাল নেহরুকে প্রথম মন্ত্রী এবং হোমি ভাভাকে সচিব নিযুক্ত করে এই বিভাগটি প্রতিষ্ঠা করা হয় ।[]

পরমাণু ঊর্জা বিভাগ পারমাণবিক শক্তি প্রযুক্তির উন্নয়ন এবং কৃষি, চিকিৎসা, শিল্প ও মৌলিক গবেষণার ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির প্রয়োগের কাজে নিয়োজিত রয়েছে। পরমাণু ঊর্জা বিভাগ ছয়টি গবেষণা কেন্দ্র, তিনটি শিল্প সংস্থা, পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং তিনটি পরিষেবা সংস্থা নিয়ে গঠিত। এর তত্ত্বাবধানে পারমাণবিক ও সংশ্লিষ্ট ক্ষেত্র, গণিত বিষয়ে বহির্বিশ্ববিদ্যালয় গবেষণার প্রচার ও অর্থায়নের জন্য দুটি বোর্ড এবং একটি জাতীয় প্রতিষ্ঠান (পরিগণিত বিশ্ববিদ্যালয়) রয়েছে। এছাড়া এটি মৌলিক বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, জ্যোতিঃপদার্থবিদ্যা, কর্কটরোগ গবেষণা এবং শিক্ষার কাজে নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আটটি প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করে। এই বিভাগের আওতাভুক্ত একটি শিক্ষা সমিতিও রয়েছে, যা পরমাণু ঊর্জা বিভাগের কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ-সুবিধা প্রদান করে।

পরমাণু ঊর্জা বিভাগের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো মূলত নিম্নোক্ত লক্ষ্যসমূহ অর্জনে পরিচালিত হয়:

  • দেশীয় ও অন্যান্য প্রমাণিত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতে পারমাণবিক বিদ্যুতের অংশ বৃদ্ধি করা এবং ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর ও থোরিয়াম-ভিত্তিক রিয়্যাক্টরের পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট জ্বালানি চক্র সুবিধাদির (fuel cycle facilities) উন্নয়ন ঘটানো;
  • রেডিওআইসোটোপ উৎপাদনের জন্য গবেষণা রিয়্যাক্টর নির্মাণ ও পরিচালনা করা; অ্যাক্সিলারেটর ও লেজারের মতো বিকিরণের অন্যান্য উৎস তৈরি করা এবং চিকিৎসা, কৃষি, শিল্প ও মৌলিক গবেষণার ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির ব্যবহার ও প্রায়োগিক উন্নয়ন নিশ্চিত করা;
  • অ্যাক্সিলারেটর, লেজার, সুপারকম্পিউটার, রোবোটিক্স, ফিউশন গবেষণা সংশ্লিষ্ট ক্ষেত্র, কৌশলগত উপাদান (strategic materials) ও যন্ত্রানুষঙ্গের (instrumentation) মতো উন্নত প্রযুক্তির বিকাশ ঘটানো এবং শিল্পখাতে প্রযুক্তি হস্তান্তরে উৎসাহিত করা;
  • পারমাণবিক শক্তি এবং বিজ্ঞানের সংশ্লিষ্ট অগ্রবর্তী (frontier) ক্ষেত্রগুলোতে মৌলিক গবেষণা পরিচালনা ও সহায়তা করা; বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় ও পারস্পরিক যোগাযোগ রক্ষা করা; পরমাণু ঊর্জা বিভাগের কর্মসূচির সাথে সম্পর্কযুক্ত গবেষণা ও উন্নয়ন প্রকল্পগুলোতে সহযোগিতা করা এবং গবেষণার সংশ্লিষ্ট উন্নত ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তায় অবদান রাখা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Department of Atomic Energy, Government of India"। Dae.gov.in.। ৩ নভেম্বর ২০০৯। ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১১
  2. "DEPARTMENT OF ATOMIC ENERGY Demands for Grants, 2026-27" (পিডিএফ)indiabudget.gov.in
  3. "Department of Atomic Energy, Government of India"। Dae.gov.in.। ৩ নভেম্বর ২০০৯। ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১০
  4. Kajari Kamal (২০২২)। Kautilya's Arthashastra: Strategic Cultural Roots of India's Contemporary Statecraft। Taylor & Francis। পৃ. ৭৪। আইএসবিএন ৯৭৮১০০০৬৩৭৪৭২