পবিত্রা ভেঙ্গটেশ
| ব্যক্তিগত তথ্য | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | পবিত্রা ভেঙ্গটেশ | ||||||||||||||
| জাতীয়তা | |||||||||||||||
| জন্ম | ৮ ডিসেম্বর ২০০১ তামিলনাড়ু, ভারত | ||||||||||||||
| ক্রীড়া | |||||||||||||||
| দেশ | ভারত | ||||||||||||||
| ক্রীড়া | ট্র্যাক অ্যান্ড ফিল্ড | ||||||||||||||
| বিভাগ | পোল ভল্ট | ||||||||||||||
| সাফল্য ও খেতাব | |||||||||||||||
| ব্যক্তিগত সেরা | ৪.১০ মি (২০২২) | ||||||||||||||
পদকের তথ্য
| |||||||||||||||
পবিত্রা ভেঙ্গটেশ (ভেঙ্কটেশ, জন্ম ৮ই ডিসেম্বর ২০০১) হলেন তামিলনাড়ুর একজন ভারতীয় ক্রীড়াবিদ।[১] তিনি পোল ভল্ট ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেন। তিনি চীনের হাংচৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতীয় দলের একজন প্রতিনিধি। পবিত্রার ব্যক্তিগত সেরা ৪.১০ মিটার।[২] ২০১৪ সালে ভি এস সুরেখার করা ৪.১৫ মিটারের জাতীয় রেকর্ডটি রয়ে গেছে।[৩]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পবিত্রা ভেঙ্গটেশ একটি দরিদ্র পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা সালেমে একজন দিনমজুরের কাজ করেন এবং তাঁর মা একজন গৃহিণী। তাঁর এক বোন এবং এক ভাই আছে। তিনি সারদা বিদ্যালয় বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেছিলেন।[৪] তিনি সালেমের এভিএস কলেজ অফ আর্টস অ্যাণ্ড সায়েন্স থেকে বিএ (ইংরেজি অনার্স) পড়েছেন। গত দশ বছর ধরে তিনি তামিলনাড়ুর স্পোর্টস ডেভেলপমেন্ট প্রশিক্ষক কে এলামপারিথির অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন।[৫] তিনি ৯ বছর[৫] বছর বয়সে স্প্রিন্টার ও লং জাম্পার হিসেবে শুরু করেছিলেন এবং ৪০০ মিটারেও দৌড়েছিলেন। পরে ২০১৩ সালে, তিনি পোল ভল্টকে তাঁর নিজস্ব ক্রীড়া হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০২২ সালের আগস্টে, তিনি ক্রীড়া কোটায় চাকরি পান এবং দক্ষিণ রেলওয়েতে নিযুক্ত হন।
কর্মজীবন
[সম্পাদনা]- ২০২৩: ফেব্রুয়ারিতে, তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন এবং কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৪ মিটার দূরত্বে পোল ছুঁড়ে রৌপ্য জিতেছিলেন।[৬][৭]
- ২০২২: তিনি বেঙ্গালুরুতে খেলো ইণ্ডিয়া ইউনিভার্সিটি গেমসে তামিলনাড়ুর পেরিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। গেমসের প্রথম দিনে পোল ভল্ট ইভেন্টে ৪.০১ মিটার দূরে পোল ছুঁড়ে তিনি পঞ্চম মহিলা ক্রীড়াবিদ হিসেবে ৪.০০ মিটারের ওপরের দূরত্ব অতিক্রম করেন।[৫][৮]
- ২০২২: তিনি ওড়িশার ভুবনেশ্বরে ৮১তম অল ইণ্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি উইমেন'স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪ মিটারের অল ইণ্ডিয়া ইন্টার-ইউনিভার্সিটি (এআইইউ) রেকর্ড স্থাপন করেন।[৯]
- ২০২১: সেপ্টেম্বরে, তিনি তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গলের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৬০তম জাতীয় ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছিলেন।[৩][১০]
- ২০২১: সাউথ জোন জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন।[৩]
- ২০১৮: খেলো ইণ্ডিয়া যুব গেমসে স্বর্ণপদক।
- ২০১৯: খেলো ইণ্ডিয়া যুব গেমসে স্বর্ণপদক।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Singh, Navneet (২২ সেপ্টেম্বর ২০২৩)। ""Asian Games will be a good opportunity for me to showcase that Indian pole vaulters have potential" - Pavithra Venkatesh looks forward to plying her trade at Asian Games 2023"। www.sportskeeda.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Mazumdar, Riya (২৭ সেপ্টেম্বর ২০২৩)। "Pavithra Venkatesh Biography: Personal Life, Career, Age, Height, Facts & Networth -"। Sportzcraazy (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- 1 2 3 "TN girl Pavithra Venkatesh wins pole vault gold"। The Times of India। ১৫ সেপ্টেম্বর ২০২১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ ANI (১ মে ২০২২)। "For perfection, Pole-vaulter Pavithra Venkatesh sought pictures"। ThePrint (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- 1 2 3 Manoj, S. S. (৩০ এপ্রিল ২০২২)। "Trained by Mariyappan Thangavelu's coach, Pavithra sets new record in pole vault"। thebridge.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ PTI। "India names 25-member team for Asian Indoor Athletics Championships"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Asian Indoor Athletics Championships 2023: Indian Contingent Results"। Sportslumo (ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Sudarshan, N. (৩০ এপ্রিল ২০২২)। "Khelo India University Games: Pavithra sets pole-vault record; B'lore City University enters hockey finals"। Sportstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Agencies (২৩ ফেব্রুয়ারি ২০২২)। "Pavithra sets pole vault meet record"। The Shillong Times (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ migrator (১৬ সেপ্টেম্বর ২০২১)। "Tamil Nadu girl Pavithra Venkatesh wins pole vault gold"। www.dtnext.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৩।