পদ্মিনী দিয়ান
পদ্মিনী দিয়ান | |
|---|---|
| বস্ত্র, তাঁত ও হস্তশিল্প মন্ত্রী | |
| নির্বাচনী এলাকা | কোটপাড় |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জুলাই ১৯৮৬ |
| রাজনৈতিক দল | বিজু জনতা দল |
| দাম্পত্য সঙ্গী | সদাশিব দিয়ান |
| বাসস্থান | ধামনহাণ্ডি |
পদ্মিনী দিয়ান একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে বিজু জনতা দলের সদস্য হিসেবে ওড়িশার কোটপাড় নির্বাচনী এলাকা থেকে ওড়িশা বিধানসভায় (ওড়িশা বিধানসভা) নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে ওড়িশা বিধানসভায় বস্ত্র, তাঁত ও হস্তশিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]২০১৯ সালের এক হাড্ডাহাড্ডি নির্বাচনে, পদ্মিনী দিয়ান কোটপাড় আসনে জয়ী হন এবং তৎকালীন কংগ্রেসের বিধায়ক চন্দ্র শেখর মাঝিকে ২,৫০০ ভোটে পরাজিত করেন।[২]
পদ্মিনী দিয়ান যখন নির্বাচিত হন, তখন কোটপাড়ের মানুষের জন্য এটি ছিল গর্বের মুহূর্ত। যে শত শত স্থানীয় তাঁতশিল্পীর শিল্পকর্ম বিলুপ্ত হতে চলেছে, তাদের আশা[৩] হিসেবে তাঁকে দেখা হয়েছিল। বিশ্বনাথ রথ তাঁর কোটপাড় উইভিং : দ্য স্টোরি অফ এ রেস এগেইনস্ট টাইম ছবিতে এই সংগ্রামের কথা তুলে ধরেছেন।
জীবনী
[সম্পাদনা]পদ্মিনী দিয়ান কোটপাড়ের কাছে ধামনহাণ্ডি নামক একটি ছোট্ট গ্রামে বাস করেন। তিনি ম্যাট্রিকুলেশন পর্যন্ত পড়াশোনা করেছেন এবং পেশায় একজন কৃষক। তিনি ওড়িশা রাজ্য বিধানসভার একজন সক্রিয় মন্ত্রী। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় হস্তশিল্পের ওপর একটি বই প্রকাশ করেন, যার নাম ডিভাইন ফ্যাব্রিক/[৪]
পদ্মিনী তাঁর সামাজিক কাজ এবং জনসাধারণের সাথে ঘনিষ্ঠতার জন্য পরিচিত। তিনি অসংখ্য বৃক্ষরোপণ কর্মশালা এবং রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং অনেক স্ব-সহায়ক গোষ্ঠীর সক্রিয় সদস্য।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Council Of Minister"। odishaassembly.nic.in। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।
- ↑ "Kotpad Assembly Elections 2019, Kotpad Election Latest News, Candidates List, Party Name, Results, Voting, Poll Date, Timing & Schedule"। India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।
- ↑ Pattnaik, Satyanarayan (৩১ মে ২০১৯)। "Debutant minister Dian brings hope to weavers | Bhubaneswar News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।
- ↑ "'Divine Fabric' book released by Minister Padmini Dian"। Pragativadi: Leading Odia Dailly (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।