পদ্মা দেশাই
পদ্মা দেশাই | |
|---|---|
২০১৫ সালে দেশাই | |
| জন্ম | ১২ অক্টোবর ১৯৩১ সুরত, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ২৯ এপ্রিল ২০২৩ (বয়স ৯১) |
| নাগরিকত্ব |
|
| দাম্পত্য সঙ্গী | জগদীশ ভগবতী |
| সন্তান | ১ |
| পুরস্কার | পদ্মভূষণ (২০০৯) |
| উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
| মাতৃ-শিক্ষায়তন |
|
| যার দ্বারা প্রভাবিত | |
| উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
| বিষয় | উন্নয়ন অর্থনীতি |
| প্রতিষ্ঠান | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (১৯৯২–২০২৩) |
পদ্মা দেশাই (১২ অক্টোবর ১৯৩১ - ২৯ এপ্রিল ২০২৩) হলেন একজন ভারতীয়-আমেরিকান উন্নয়ন অর্থনীতিবিদ যিনি গ্ল্যাডিস এবং রোল্যান্ড হ্যারিম্যানের তুলনামূলক অর্থনৈতিক ব্যবস্থার অধ্যাপক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রানজিশন ইকোনমিজের পরিচালক ছিলেন। তিনি সোভিয়েত এবং ভারতীয় শিল্প নীতির উপর তার পাণ্ডিত্যের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ২০০৯ সালে পদ্মভূষণে ভূষিত হন।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]দেশাই ১৯৩১ সালের ১২ অক্টোবর ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির সুরাটে একটি গুজরাটি আনবিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার বাবা-মা শান্তা এবং কালিদাস ছিলেন সাহিত্যের অধ্যাপক এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা প্রাপ্ত।[২] তারা তিন ভাইবোন ছিলেন।[২]
দেশাই ১৯৫১ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ এবং ১৯৫৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬০ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩] হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণকালে তিনি অর্থনীতিবিদ আলেকজান্ডার গেরশেনক্রন এবং রবার্ট সোলোর দ্বারা প্রভাবিত হন।[২] হার্ভার্ডে পিএইচডি করার সময় তিনি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি উইমেনের ফেলো ছিলেন।[৪]
রচনাবলী
[সম্পাদনা]- Breaking Out: An Indian Woman's American Journey. Viking, 2012. আইএসবিএন ৯৭৮০৬৭০০৮৫৭৮১.
- From Financial Crisis to Global Recovery. Harper Collins, 2012. আইএসবিএন ৯৭৮৯৩৫০২৯৫৮২৩.
- Conversations on Russia: Reform from Yeltsin to Putin. Oxford University Press, 2006. আইএসবিএন ৯৭৮০১৯৫৩০০৬১১.
- Financial Crisis, Contagion, and Containment: From Asia to Argentina. Princeton University Press, 2003. আইএসবিএন ৯৭৮০৬৯১১১৩৯২০.
- Work Without Wages: Russia's Non-Payment Crisis, with Todd Idson. MIT Press, 2001. আইএসবিএন ৯৭৮০২৬২০৪১৮৪৩.
- Going Global: Transition from Plan to Market in the World Economy, Editor. MIT Press, 1997. আইএসবিএন ৯৭৮০২৬২০৪১৬১৪.
- The Soviet Economy: Problems and Prospects. Blackwell, 1990. আইএসবিএন ৯৭৮০৬৩১১৭১৮৩৬
- Perestroika in Perspective: The Design and Dilemmas of Soviet Reform. I B Tauris & Co, 1989. আইএসবিএন ৯৭৮১৮৫০৪৩১৪১১.
- Bokaro Steel Plant: A Study of Soviet Economic Assistance. North-Holland, 1972. আইএসবিএন ৯৭৮০৭২০৪৩০৬৫৩.
- India: Planning for Industrialization (with Jagdish Bhagwati). 1968. আইএসবিএন ৯৭৮০১৯২১৫৩৩৪০
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Desai, Padma (২০১২)। "4. Childhood and adolescence"। Breaking Out: An Indian Woman's American Journey (ইংরেজি ভাষায়)। Cambridge: MIT Press। পৃ. x, ৬৪। আইএসবিএন ৯৭৮-০-২৬২-০১৯৯৭-২।
- 1 2 3 "Padma Desai, economist, 1931–2023"। Financial Times। ৬ মে ২০২৩।
- ↑ "Curriculum Vitae of Padma Desai" (পিডিএফ)। Columbia University। ২৫ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Padma Desai (1931–2023): Influential academic, a thinker ahead of her times"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Padma Desai homepage at Columbia University
- Divakaruni, Chitra Banerjee (২৩ জুন ২০১২)। "The Examined Life"। Tehelka। খণ্ড ৯ নং 25। ২৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ১৯৩১-এ জন্ম
- ২০২৩-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন লেখিকা
- ২০শ শতাব্দীর ভারতীয় অর্থনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখক
- ২১শ শতাব্দীর মার্কিন লেখিকা
- ২১শ শতাব্দীর ভারতীয় অর্থনীতিবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ২১শ শতাব্দীর ভারতীয় লেখক
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- মার্কিন অর্থনীতিবিদ
- মার্কিন স্মৃতিকথাকার
- গুজরাতি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন নারী অর্থনীতিবিদ
- মার্কিন নারী স্মৃতিকথাকার
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- গুজরাতের শিক্ষাবিদ
- হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ আর্টস অ্যান্ড সায়েন্সের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় উন্নয়ন অর্থনীতিবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী
- ভারতীয় নারী অর্থনীতিবিদ
- সুরাটের ব্যক্তি
- সাহিত্য ও শিক্ষায় পদ্মভূষণ প্রাপক
- রুশ অধ্যয়নবিষয়ক পণ্ডিত
- গুজরাতের বিজ্ঞানী
- মুম্বই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- গুজরাতের নারী শিক্ষাবিদ
- গুজরাতের নারী বিজ্ঞানী