পত্নীটোপ
| পত্নীটোপ | |
|---|---|
| শৈলশহর | |
পত্নীটোপ পর্বতমালা | |
| জম্মু ও কাশ্মীরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ৩৩°৫′২৫″ উত্তর ৭৫°১৯′৩৫″ পূর্ব / ৩৩.০৯০২৮° উত্তর ৭৫.৩২৬৩৯° পূর্ব | |
| দেশ | |
| কেন্দ্রশাসিত অঞ্চল | জম্মু ও কাশ্মীর |
| জেলা | উধমপুর |
| উচ্চতা | ২,০২৪ মিটার (৬,৬৪০ ফুট) |
| ভাষা | |
| • সরকারি | হিন্দি, ডোগরি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| ডাকঘর | ১৮২১৪২ |
| ওয়েবসাইট | patnitop |
পত্নীটোপ হল ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলের উধমপুর জেলার রামবান নগর এবং উধমপুর শহরের মাঝে অবস্থিত একটি শৈলশহর।[১] এটি উধমপুর থেকে শ্রীনগর যাওয়ার পথে, জম্মু থেকে ১১২ কিলোমিটার (৭০ মাইল) দূরে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে অবস্থিত (যেটি জাতীয় মহাসড়ক ৪৪-এর অংশ)। পত্নীটোপ ২,০২৪ মিটার (৬,৬৪০ ফুট) উচ্চতায় হিমালয়ের শিবালিক বেল্টের মালভূমিতে অবস্থিত। চেনাব নদী এই স্থানের খুব কাছাকাছি প্রবাহিত হয়।[২]
ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি টানেল
[সম্পাদনা]শীতকালে পত্নীটোপে ঘন ঘন তুষারপাত এবং তুষারধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক প্রায়শই বন্ধ হয়ে যেত, যার ফলে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হত, কখনও কখনও কয়েকদিন ধরে স্থায়ী হত। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল খোলার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। ৯.২ কিলোমিটার (৬ মাইল) দীর্ঘ এই সুরঙ্গটি ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ। এটি চেনানি শহর থেকে প্রায় ২ কিমি (১ মাইল) দূরে, পত্নীটোপের দক্ষিণে শুরু হয়ে পত্নীটোপের উত্তরে নাশরি গ্রাম পর্যন্ত গিয়েছে। এর ফলে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার দূরত্ব প্রায় ৩১ কিমি (১৯ মাইল) করে যায়।
পত্নীটোপ রোপওয়ে
[সম্পাদনা]স্কাইভিউ পত্নীটোপ হলো ভারতের সর্বোচ্চ উচ্চতার রোপওয়ে। এটি পাহাড়ি অবকাঠামো উন্নয়নে ভারত-ফ্রান্সের সবচেয়ে বড় যৌথ প্রকল্প। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের আওতায় ২.৪ বছরে এটি নির্মিত হয়। রোপওয়েটি ২০ জুলাই ২০২০ তারিখে বাণিজ্যিকভাবে চালু হয়। রোপওয়েটি মাটি থেকে ৬৫ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এবং এটির আটটি টাওয়ারের মধ্যে সবচেয়ে দীর্ঘটির স্প্যান ৮৪৯ মিটার। এই রোপওয়ে চালুর ফলে সাঙ্গেত থেকে পত্নীটোপ যাওয়ার সময় ১.৫ ঘণ্টা থেকে কমে মাত্র ১৫ মিনিটে নেমে আসে।[৩][৪]
জলবায়ু
[সম্পাদনা]| পত্নীটোপ, উচ্চতা ২,০২৪ মিটার (৬,৬৪০ ফুট), (১৯৯১–২০২০, চরম ১৯৬২–২০২০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
| সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ৯.৬ (৪৯.৩) |
১২.১ (৫৩.৮) |
১৮.৫ (৬৫.৩) |
২০.৯ (৬৯.৬) |
২৪.২ (৭৫.৬) |
২৭.৮ (৮২.০) |
৩০.৩ (৮৬.৫) |
৩০.৯ (৮৭.৬) |
২৮.৭ (৮৩.৭) |
২২.০ (৭১.৬) |
১৬.৯ (৬২.৪) |
১২.৩ (৫৪.১) |
৩০.৯ (৮৭.৬) |
| সর্বোচ্চ গড় °সে (°ফা) | ১.৩ (৩৪.৩) |
১.৮ (৩৫.২) |
৪.২ (৩৯.৬) |
১০.৬ (৫১.১) |
১২.৪ (৫৪.৩) |
১৯.৮ (৬৭.৬) |
২০.৭ (৬৯.৩) |
২১.৪ (৭০.৫) |
২০.১ (৬৮.২) |
১১.৬ (৫২.৯) |
৪.৪ (৩৯.৯) |
১.৭ (৩৫.১) |
১০.৮ (৫১.৫) |
| সর্বনিম্ন গড় °সে (°ফা) | −১২.৭ (৯.১) |
−১১.৮ (১০.৮) |
−৭.৪ (১৮.৭) |
−৪.৮ (২৩.৪) |
১.৩ (৩৪.৩) |
৪.৭ (৪০.৫) |
৭.২ (৪৫.০) |
৮.১ (৪৬.৬) |
৭.১ (৪৪.৮) |
−৩.৪ (২৫.৯) |
−৯.৮ (১৪.৪) |
−১২.১ (১০.২) |
−২.৮ (২৭.০) |
| সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −৩১.৪ (−২৪.৫) |
−৩১.৯ (−২৫.৪) |
−২৬.৬ (−১৫.৯) |
−১৬.৮ (১.৮) |
−৭.২ (১৯.০) |
−৪.৩ (২৪.৩) |
১.৩ (৩৪.৩) |
১.৭ (৩৫.১) |
১.১ (৩৪.০) |
−৭.৮ (১৮.০) |
−২৭.৪ (−১৭.৩) |
−৩০.৬ (−২৩.১) |
−৩১.৯ (−২৫.৪) |
| বৃষ্টিপাতের গড় মিমি (ইঞ্চি) | ১৯২.২ (৭.৫৭) |
২৩৭.১ (৯.৩৩) |
২২৪.১ (৮.৮২) |
১৩২.৩ (৫.২১) |
৮২.৯ (৩.২৬) |
৬৭.৯ (২.৬৭) |
৮৩.৮ (৩.৩০) |
৯৯.৪ (৩.৯১) |
৬৮.৪ (২.৬৯) |
৩৪.৮ (১.৩৭) |
৫৪.৩ (২.১৪) |
৮৭.৭ (৩.৪৫) |
১,৩৬৪.৮ (৫৩.৭৩) |
| বৃষ্টিবহুল দিনগুলির গড় | ৭.৩ | ৮.৫ | ৯.১ | ৮.১ | ৭.১ | ৫.৪ | ৬.১ | ৬.২ | ৪.১ | ২.৩ | ২.৬ | ৩.৯ | ৭০.৬ |
| আপেক্ষিক আদ্রতার গড় (%) (১৭:৩০ আইএসটি) | ৫৫ | ৫৫ | ৫০ | ৪৮ | ৪৯ | ৫১ | ৬২ | ৬৬ | ৬০ | ৫০ | ৪৬ | ৪৭ | ৫৩ |
| উৎস: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর[৫][৬] | |||||||||||||
ছবি
[সম্পাদনা]- পত্নীটোপে প্যারাগ্লাইডিং
- পত্নীটোপ পর্বতমালা
- পত্নীটোপ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Patnitop | Government of Jammu and Kashmir | place of diverse culture, beautiful meadows | India"। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১।
- ↑ Silas, Sandeep (২০০৫)। "17. Patnitop"। Discover India by Rail। Sterling Publishers। পৃ. ৪৭। আইএসবিএন ৮১-২০৭-২৯৩৯-০।
- ↑ "The Week"। The Week।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "PATNITOP hill station"। PATNITOP development authority। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১।
- ↑ "Station: Banihal Climatological Table 1991–2020" (পিডিএফ)। Climatological Normals 1991–2020। India Meteorological Department। ৮ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৪।
- ↑ "Station: Banihal Climatological Table 1981–2010" (পিডিএফ)। Climatological Normals 1981–2010। India Meteorological Department। জানুয়ারি ২০১৫। পৃ. ৮৫–৮৬। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।