পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়
| ধরন | স্নাতক ও স্নাতকোত্তর |
|---|---|
| স্থাপিত | ১৯৮৬ |
| সভাপতি | মৃত্যুঞ্জয় মুর্মু |
| অধ্যক্ষ | নীলাংশু ঘোষ |
| অবস্থান | বরাগাড়ি, বাঁকুড়া , , ২২°৫১′৫০″ উত্তর ৮৭°০০′১৮″ পূর্ব / ২২.৮৬৩৯° উত্তর ৮৭.০০৪৯° পূর্ব |
| শিক্ষাঙ্গন | আধা-শহুরে |
| অধিভুক্তি | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | www |
![]() | |
![]() | |
পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত, বাঁকুড়া জেলার[১] সারেঙ্গা থানায় অবস্থিত সাধারণ ডিগ্রি কলেজ। এটিতে কলা এবং বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়ে থাকে। মহাবিদ্যালয়টি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়[২] দ্বারা অনুমোদিত এবং কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[৩]
ইতিহাস
[সম্পাদনা]পণ্ডিত রঘুনাথ স্মৃতি মহাবিদ্যালয় ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটির নামকরণ করা হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে যিনি, সাঁওতালি ভাষার জন্য ‘অলচিকি লিপি’ আবিষ্কার করেন।
স্বীকৃতি
[সম্পাদনা]মহাবিদ্যালয়টি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত। এটি জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (এনএএসি) দ্বারা স্বীকৃত এবং ২০০৭ সালে বি+ গ্রেড[৪] প্রদান করেছে।
বিভাগ সমূহ
[সম্পাদনা]বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এর অধীন পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে যে সব বিষয় পড়ানো হয় তা নিম্নরূপ:
স্নাতক বিজ্ঞান বিভাগ
[সম্পাদনা]- রসায়ন
- পদার্থবিদ্যা
- গণিত
- কম্পিউটার বিজ্ঞান
স্নাতক কলা বিভাগ
[সম্পাদনা]- বাংলা
- ইংরেজি
- সাঁওতালি
- সংস্কৃত
- ইতিহাস
- ভূগোল
- শারীরিক শিক্ষা
- রাষ্ট্রবিজ্ঞান
- দর্শন
- সমাজবিজ্ঞান
স্নাতকোত্তর কলা বিভাগ
[সম্পাদনা]- সাঁওতালি
- ভূগোল
- গ্রামীণ উন্নয়ন ও পরিকল্পনা
স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগ
[সম্পাদনা]- ভূগোল
- ভূ-তথ্যবিদ্যা
- জৈব তথ্যবিজ্ঞান
- গ্রামীণ উন্নয়ন ও পরিকল্পনা
ভর্তি
[সম্পাদনা]প্রথমবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি সাধারণত পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে প্রতি বছর মে/জুন মাসে অনুষ্ঠিত হয় ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "P. R. Murmu Smriti Mahavidyalaya"। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৩।
- ↑ "Bankura University Affiliated Colleges"। ৭ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৩।
- ↑ "Colleges under section 2 (f)& 12(B) of the UGC Act 1956" (পিডিএফ)।
- ↑ "Institutions Accredited by NAAC Whose Accreditation Period Is Valid uploaded 1/8/2022"। naac.gov.in। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৩।

