পঞ্চম মোহাম্মদ স্টেডিয়াম
ملعب محمد الخامس | |
স্তাদ মোহাম্মদ ৫ | |
![]() | |
| প্রাক্তন নাম |
|
|---|---|
| অবস্থান | রুয়ে আল-আজরাক আহমেদ, মারিফ, কাসাব্লাঙ্কা, মরক্কো |
| মালিক | কাসাব্লাঙ্কা শহর কতৃপক্ষ |
| ধারণক্ষমতা | ৪৫,০০০[১] |
| উপস্থিতির রেকর্ড | ১,১০,০০০
|
| আয়তন | ১০৫মি × ৬৮মি |
| উপরিভাগ | ঘাস |
| নির্মাণ | |
| চালু | ৬ মার্চ ১৯৫৫[২] |
| পুনঃসংস্কার | ১৯৮১, ২০০০, ২০০৭, জুলাই ২০১৫, ২০২৪–২০২৫ |
| ভাড়াটে | |
| |
পঞ্চম মোহাম্মদ স্টেডিয়াম (আরবি: ملعب محمد الخامس)[৩][৪] হল মরক্কোর কাসাব্লাঙ্কার প্রাণকেন্দ্রে মারিফ পাড়ার পশ্চিম অংশে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। যা মরক্কোর রাজা পঞ্চম মুহাম্মদের নামে নামকরণ করা হয়েছে। এটি মরক্কোর প্রাচীনতম ফুটবল স্টেডিয়াম এবং আসন ধারণক্ষমতা ৪৫,০০০ জন।[৫]
বিখ্যাত ফ্রাঙ্কো-মরোক্কান বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৫৫ সালের ৬ মার্চ মার্সেল-সার্ডান স্টেডিয়াম নামে এটি উদ্বোধন করা হয়, যার এক বছর পর এর নামকরণ করা হয় "স্তাদ দ্য'অনার"। ১৯২৭ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত চেরিফিয়ান সাম্রাজ্যের সুলতান এবং ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত মরক্কোর রাজা পঞ্চম মুহাম্মদের সম্মানে ১৯৮৩ সালের ক্যাসাব্লাঙ্কায় আয়োজিত ভূমধ্যসাগরীয় গেমস উপলক্ষে এটির বর্তমান নামকরণ করা হয়।
এটি মূলত ফুটবল ম্যাচ আয়োজন করে, যা মরক্কো জাতীয় ফুটবল দল এবং স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাব ওয়াইদাদ এসি ও রাজা সিএ-এর স্বাগতিক মাঠ হিসেবে কাজ করে। ১৯৯৭ সালে, কাসাব্লাঙ্কা ফুটবল ডার্বি এবং মরক্কো ও ঘানা জাতীয় দলের মধ্যকার একটি ম্যাচে ১,১০,০০০ দর্শক উপস্থিতির রেকর্ড তৈরি করে স্টেডিয়ামটি। ২০০৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে মরক্কোর ম্যাচেও একই রেকর্ড উপস্থিতির পুনরাবৃত্তি ঘটে।[৬]
ব্যবহার
[সম্পাদনা]ম্যাচ
[সম্পাদনা]| তারিখ | দল ১ | ফলাফল | দল | প্রতিযোগিতা |
|---|---|---|---|---|
| ৬ অক্টোবর ১৯৮৫ | ৩–০ | ১৯৮৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব | ||
| ১০ অক্টোবর ১৯৯৩ | ১–০ | ১৯৯৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব | ||
| ২৮ এপ্রিল ২০০৪ | ০–১ | বন্ধুত্বপূর্ণ | ||
| ২৯ মার্চ ২০২২ | ৪–১ | ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
আন্তর্জাতিক ইভেন্ট
[সম্পাদনা]স্টেডিয়ামটি নিম্নলিখিত আন্তর্জাতিক ইভেন্টগুলি আয়োজন করেছিল:
- ১৯৮৩ ভূমধ্যসাগরীয় গেমস[৭]
- ১৯৮৩ ফিলিস্তিন যুব নেশন্স কাপ[৮]
- ১৯৮৮ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল[৯]
- ১৯৯৮ ক্যাফ সুপার কাপ[১০][১১]
- ২০০০ ক্যাফ সুপার কাপ[১২]
- ২০১৫ আফ্রিকান অপেশাদার বক্সিং চ্যাম্পিয়নশিপ
- ২০১৭ ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল[১৩]
- ২০১৮ ক্যাফ সুপার কাপ[১৪][১৫]
- ২০১৮ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ ফাইনাল[১৬][১৭]
- ২০২১ ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল[১৮][১৯]
- ২০২২ ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল[২০][২১]
- ২০২৩ ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দ্বিতীয় লেগ[২২]
- ২০২৩ আফ্রিকান ফুটবল লিগ ফাইনাল প্রথম লেগ[২৩]
- ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স[২৪]
উল্লেখযোগ্য বিতর্ঘকিত ঘটনা
[সম্পাদনা]- ২০১৬ সালের ২১শে মার্চ, চাবাব রিফ আল হোসেইমার বিপক্ষে খেলা চলাকালীন রাজা সিএ সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়।[২৫][২৬]
- ২৯ এপ্রিল ২০২৩ তারিখে, রাজা সিএ ও আল আহলি এসসির মধ্যে ২০২২–২৩ ক্যাফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সময় স্টেডিয়ামের কাছে একজন ২৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়।[২৭][২৮]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.stadiumguide.com/stade-mohammed-v/
- ↑ "세계의 주요 경기장 | MOROCCO (MAROC)" [Major Stadiums of the World | MOROCCO (MAROC)]। Daum Cafe (Japanese ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Panja, Tariq (১৬ জানুয়ারি ২০১৮)। "Morocco Wants to Host the World Cup. Just Don't Ask for Any Details."। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Hatim, Yahia (১৯ ফেব্রুয়ারি ২০২০)। "Morocco Submits Bid to Host CAF Club Competitions Finals"। Morocco World News (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Kisab, Youssef (৬ জুন ২০১৭)। "Information about the capacity"। ary.wikipedia.org। Youssef Kisab। ২৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "Stade Mohammed V"। Stadium Database। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২০।
- ↑ "Casablanca 1983"। 70 Years Mediterranean Games (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Palestine Cup for Youth 1983"। আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২২।
- ↑ "African Nations Cup 1988 - Final Tournament Details"। আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "السوبر الأفريقي - الرجاء سيء الحظ أمام التونسيين وذكرى 98 تطارده | Goal.com"। www.goal.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "African Club Competitions 1997"। আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "African Club Competitions 1999"। আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Wydad Casablanca na African Champion!"। BBC News Pidgin। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "African Club Competitions 2017"। আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Wydad beat Mazembe to win CAF Super Cup"। ESPN.com (ইংরেজি ভাষায়)। ২৪ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Kasraoui, Safaa। "Countdown to African Nations Championship 2018 Begins"। Morocco World News।
- ↑ "It's Nigeria against Morocco in fifth CHAN final | Goal.com"। www.goal.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Kaizer Chiefs stuck in Morocco after losing to Al Ahly in the Caf Champions League final | Goal.com"। www.goal.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Dumpis, Toms। "South Africa's Kaizer Chiefs Fly to Morocco for CAF Champions League"। Morocco World News।
- ↑ Football, CAF-Confedération Africaine du। "Casablanca: The theater of dreams for the 2021-22 TotalEnergies Champions League final | Total CAF Champions League 2022/23"। CAFOnline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Morocco to host 2022 Caf Champions League final | Goal.com"। www.goal.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Football, CAF-Confedération Africaine du। "African football royalty unites in Casablanca for one last dance in the TotalEnergies CAF CL final | Total CAF Champions League 2022/23"। CAFOnline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩।
- ↑ "Casablanca's iconic Stade Mohamed V ready to create historic new African Football League chapter as it hosts tournament's first final: Wydad and Mamelodi Sundowns"। CAF (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১১ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩।
- ↑ "Calendar"। cafonline.com। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫।
- ↑ "Fans die after fighting in Morocco"। BBC Sport (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৩।
- ↑ "Two dead and 49 injured after violent clashes during Raja Casablanca match"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। Associated Press। ২০ মার্চ ২০১৬। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৩।
- ↑ "29-year-old woman dies near stadium during Raja and Al-Ahly game due to a heartache"। HESPRESS English - Morocco News (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৩।
- ↑ "Fan dies as crowd trouble mars two CAF Champions League quarter finals"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০২৩। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড স্টেডিয়াম-এ স্টেডিয়ামের প্রোফাইল এবং ছবি
- দাউম ক্যাফে-তে স্টেডিয়ামের প্রোফাইল এবং ছবি
- ফুসবল টেম্পেল-এ স্টেডিয়াম প্রোফাইল এবং ছবি
| পূর্বসূরী কায়রো আন্তর্জাতিক স্টেডিয়াম কায়রো |
আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল মাঠ ১৯৮৮ |
উত্তরসূরী স্টেড ৫ জুইলেট আলজিয়ার্স |
