বিষয়বস্তুতে চলুন

পক্ষপাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্যারিডোলিয়া উপলব্ধিগত পক্ষপাতের একটি সাধারণ উদাহরণ।

পক্ষপাত (ইংরেজি: Bias) হলো কোনো ধারণা বা জিনিসেরপক্ষে বা বিপক্ষে একপ্রকার বৈষম্য বা সমর্থন, যা সাধারণত বদ্ধ-মনা, কুসংস্কার অথবা অন্যায় হিসেবে বিবেচিত হয়। পক্ষপাত সহজাত বা শেখা হতে পারে। মানুষ একজন ব্যক্তি, গোষ্ঠী বা বিশ্বাসের পক্ষে বা বিপক্ষে পক্ষপাতিত্বের বিকাশ ঘটাতে পারে। [] বিজ্ঞান এবং প্রকৌশলে, পক্ষপাত হলো একটি পদ্ধতিগত ত্রুটি । পরিসংখ্যানগত পক্ষপাত হলো কোনো জনগোষ্ঠীর একটি অন্যায্য নমুনা বা এমন একটি অনুমান প্রক্রিয়া যা সাধারণত সঠিক ফলাফল দেয় না। পক্ষপাত অনেক সময় সমস্যার সৃষ্টি করে। []

ব্যুৎপত্তি

[সম্পাদনা]

পক্ষপাত শব্দটি সংস্কৃত থেকে এসেছে যার অর্থ কারও প্রতি অতিরিক্ত আনুকূল্য। ইংরেজি 'বায়াস'(bias) শব্দটি প্রাচীন প্রোভেনসাল হয়ে প্রাচীন ফরাসি বায়িস (biais) থেকে এসেছে বলে ধারণা করা হয় , যার অর্থ "পার্শ্বাভিমুখ বা শস্যের বিরুদ্ধে"। আবার ফরাসি ভাষায় বায়িস (biais) এর অর্থ "একটি তির্যক, একটি ঢাল, একটি নতি"। []

ধারণা করা হয় শব্দটি বাটি খেলার মাধ্যমে ইংরেজিতে প্রবেশ করেছে , যেখানে এটি একদিকে ভারী এমন একটি বাটি বোঝাতো । এটি "মনের একতরফা প্রবণতা" এবং বিশেষত আইনে, "অসঙ্গত প্রবণতা বা কুসংস্কার" এর রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। []

পক্ষপাতের প্রকারভেদ

[সম্পাদনা]

সংজ্ঞানাত্মক পক্ষপাত

[সম্পাদনা]

সংজ্ঞানাত্মক পক্ষপাত (ইংরেজি: Cognitive bias) হলো চিন্তা, মূল্যায়ন, স্মরণ বা অন্যান্য সংজ্ঞানাত্মক প্রক্রিয়ার পুনরাবৃত্তি বা মৌলিক ভুল পদক্ষেপ। [] এটা বিচারের মানদন্ড থেকে একপ্রকার বিচ্যুতি, যেখানে অযৌক্তিকভাবে বিভিন্ন অনুমান তৈরি করা হয়। [] মানুষ তাদের নিজস্ব উপলব্ধি থেকে নিজেদের "বিষয়ভিত্তিক সামাজিক বাস্তবতা " তৈরি করে। [] বিশ্ব সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি তাদের আচরণ নির্ধারণে ভূমিকা রাখতে পারে। [] এভাবে সংজ্ঞানাত্মক পক্ষপাত কখনও কখনও উপলব্ধিগত বিকৃতি, ভুল বিচার, অযৌক্তিক ব্যাখ্যা বা যুক্তিহীনতার দিকে নিয়ে যেতে পারে। [][][১০] তবে কিছু অভিযোজিত সংজ্ঞানাত্মক পক্ষপাত উপযুক্ত পরিস্থিতিতে সাফল্য পেতে সহায়তা করতে পারে। [১১] এছাড়াও যখন গতি নির্ভুলতার চেয়ে বেশি মূল্যবান হয় তখন সংজ্ঞানাত্মক পক্ষপাতগুলো কোনোকিছু দ্রুত পছন্দ করতে সাহায্য করে। [১২] অন্যান্য সংজ্ঞানাত্মক পক্ষপাতগুলো মানুষের প্রক্রিয়াকরণের সীমাবদ্ধতার একটি "উপজাত"।[১৩] উপযুক্ত মানসিক প্রক্রিয়ার অনুপস্থিতি বা তথ্য প্রক্রিয়াকরণে মানুষের সীমাবদ্ধতার কারণে এগুলো ঘটে থাকে।[১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Steinbock, Bonnie (১৯৭৮)। "Speciesism and the Idea of Equality": ২৪৭–২৫৬। ডিওআই:10.1017/S0031819100016582 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. Welsh, Matthew; Begg, Steve (২০১৬)। "What have we learned? Insights from a decade of bias research": ৪৩৫। ডিওআই:10.1071/aj15032আইএসএসএন 1326-4966 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. 1 2 "Online Etymology Dictionary, Bias"। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৮
  4. "Definition of Cognitive Bias"। Chegg। ৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. Haselton, M. G.; Nettle, D. (২০০৫)। The evolution of cognitive bias.। Hoboken, NJ, US: John Wiley & Sons Inc। পৃ. ৭২৪–৭৪৬।
  6. Bless, H.; Fiedler, K. (২০০৪)। Social cognition: How individuals construct social reality.। Hove and New York: Psychology Press। পৃ. ২।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: প্রকাশকের অবস্থান (লিঙ্ক)
  7. Bless, H.; Fiedler, K. (২০০৪)। Social cognition: How individuals construct social reality। Hove and New York: Psychology Press।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: প্রকাশকের অবস্থান (লিঙ্ক)
  8. Kahneman, D.; Tversky, A. (১৯৭২)। "Subjective probability: A judgment of representativeness": ৪৩০–৪৫৪। ডিওআই:10.1016/0010-0285(72)90016-3 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  9. Baron, J. (2007). Thinking and Deciding (4th ed.). New York, NY: Cambridge University Press.
  10. Ariely, D. (2008). Predictably Irrational: The Hidden Forces That Shape Our Decisions. New York, NY: HarperCollins.
  11. For instance: Gigerenzer, G.; Goldstein, D. G. (১৯৯৬)। "Reasoning the fast and frugal way: Models of bounded rationality." (পিডিএফ): ৬৫০–৬৬৯। সাইটসিয়ারএক্স 10.1.1.174.4404ডিওআই:10.1037/0033-295X.103.4.650পিএমআইডি 8888650। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ) {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  12. Tversky, A.; Kahneman, D. (১৯৭৪)। "Judgement under uncertainty: Heuristics and biases.": ১১২৪–১১৩১। ডিওআই:10.1126/science.185.4157.1124পিএমআইডি 17835457। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  13. Haselton, M. G.; Nettle, D. & Andrews, P. W. (২০০৫)। The evolution of cognitive bias। In D. M. Buss (Ed.), The Handbook of Evolutionary Psychology: Hoboken, NJ, US: John Wiley & Sons Inc.। পৃ. ৭২৪–৭৪৬।
  14. Bless, H.; Fiedler, K. & Strack, F. (২০০৪)। Social cognition: How individuals construct social reality.। Hove and New York: Psychology Press.।