বিষয়বস্তুতে চলুন

ন্যান্সি গ্রেস রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যান্সি গ্রেস রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র
ন্যান্সি গ্রেস রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের চিত্রিত প্রতিমান
নামরোমান
রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র
প্রশস্ত-ক্ষেত্র অবলোহিত জরিপ দূরবীক্ষণ যন্ত্র
যৌথ তমোশক্তি অভিযান
অভিযানের ধরনঅবলোহিত মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র
পরিচালকনাসা / গডার্ড মহাকাশ যাত্রা কেন্দ্র
ওয়েবসাইটroman.gsfc.nasa.gov
অভিযানের সময়কাল৫ বছর (পরিকল্পিত)[]
মহাকাশযানের বৈশিষ্ট্য
প্রস্তুতকারকনাসা গডার্ড মহাকাশ যাত্রা কেন্দ্র
উৎক্ষেপণ ভর৪,১৬৬ কিলোগ্রাম (৯,১৮৪ পাউন্ড)[]
শুষ্ক ভর৪,০৫৯ কিলোগ্রাম (৮,৯৪৯ পাউন্ড)[]
পেলোড ভর২,১৯১ কিলোগ্রাম (৪,৮৩০ পাউন্ড) (দূরবীক্ষণ যন্ত্র ও যন্ত্রপাতি)[]
ক্ষমতা২.৫ কিলোওয়াট
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখঅক্টোবর ২০২৬ (সংক্ষেপিত) – মে ২০২৭ (প্রতিশ্রুত)[]
উৎক্ষেপণ রকেটফ্যালকন হেভি
উৎক্ষেপণ স্থানকেনেডি এলসি-৩৯এ
ঠিকাদারস্পেসএক্স
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ
তথ্য ব্যবস্থাসূর্য-পৃথিবী এল২2 কক্ষপথ
আমলহেলো কক্ষপথ
অনুভূ১,৮৮,৪২০ কিলোমিটার (১,১৭,০৮০ মাইল)
অ্যাপোgee৮,০৬,৭৫৬ কিলোমিটার (৫,০১,২৯৫ মাইল)
প্রধান দূরবীক্ষণ যন্ত্র
ব্যাস২.৪ মিটার (৭.৯ ফুট)
তরঙ্গদৈর্ঘ্য0.48–2.30 μm (Blue to Near-infrared)[]
ট্রান্সপন্ডার
ব্যান্ডS-band (TT&C support)
Ka-band (data acquisition)
ব্যান্ডউইথকয়েক kbit/s দ্বিস্তর/ডুপ্লেক্স (এস-পরিসর)
২৯০ Mbit/s (কা-পরিসর)
----
বৃহৎ কৌশলগত বৈজ্ঞানিক অভিযানসমূহ
জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিভাগ
 জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র বসবাসযোগ্য বিশ্বসমূহ মানমন্দির
এই প্রত্যক্ষীকরণে সূর্য-পৃথিবী লাগ্রঁজ বিন্দু L2-এর অভিমুখে রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটির গতিপথ অনুসরণ করা হয়েছে।

ন্যান্সি গ্রেস রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ( সংক্ষেপে রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, রোমান, বা আরএসটি) হল মার্কিন মহাকাশ সংস্থা নাসা-র একটি নির্মাণাধীন অবলোহিত মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, যেটিকে ২০২৭ খ্রিস্টাব্দের মে মাসের মধ্যে সূর্য-পৃথিবী লাগ্রঁজ বিন্দু এল কক্ষপথে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।[] নাসা-র জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান ন্যান্সি গ্রেস রোমানের নামে এটির নামকরণ করা হয়েছে।

রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটি বিদ্যমান ২.৪ মিটার (৭.৯ ফুট) প্রশস্ত দৃশ্যক্ষেত্রের প্রাথমিক দর্পণের উপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে এবং এটি দুইটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করবে। প্রশস্ত-ক্ষেত্র যন্ত্রপাতিটি হল একটি ৩০০.৮-মেগাপিক্সেল বহু-ফালি (মাল্টিব্যান্ড) দৃশ্যমান আলো এবং নিকট-অবলোহিত রশ্মির চিত্রগ্রাহক যন্ত্র, যা ০.২৮ বর্গ ডিগ্রি দৃশ্যক্ষেত্রের উপর অর্জিত ছবিতে হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের সমতুল্য স্পষ্টতা প্রদান করবে, কিন্তু হাবলের চিত্রগ্রাহক ক্যামেরার চেয়ে এটির ছবিগুলি ১০০ গুণ বড় হবে। মুকুটলেখ যন্ত্রপাতি (CGI) হল একটি উচ্চ-বৈসাদৃশ্য, ক্ষুদ্র দৃশ্যক্ষেত্র আলোকচিত্রগ্রাহক ও বর্ণালীমাপক যা নতুন নক্ষত্রালোক-দমন প্রযুক্তি ব্যবহার করে দৃশ্যমান এবং নিকট-অবলোহিত তরঙ্গদৈর্ঘ্যের আলো সামাল দেবে।

রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের বর্ণিত উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে[] মহাকর্ষীয় অণু-পরকলা ব্যবহার করে সৌরজগত-বহিস্থ গ্রহের অনুসন্ধান,[] মহাবিশ্বের কালানুক্রম ও মহাজাগতিক কাঠামোর বৃদ্ধি অনুসন্ধান, যার চূড়ান্ত লক্ষ্য তমোশক্তির প্রভাব,[] সাধারণ আপেক্ষিকতার ধারাবাহিকতা এবং স্থানকালের বক্রতা পরিমাপ করা।

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গবেষণা পরিষদের দশকীয় জরিপ কমিটি জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রে পরবর্তী দশকের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রোমানকে সুপারিশ করেছিল। ১৭ই ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে এটিকে নির্মাণ ও উৎক্ষেপণের জন্য অনুমোদন দেয়া হয়।[] ২০শে মে, ২০২০ তারিখে নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন ঘোষণা দেন যে জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রে নাসার জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান ন্যান্সি গ্রেস রোমানের ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই অভিযানের নামকরণ করা হবে ন্যান্সি গ্রেস রোমান মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র।[১০] মে ২০২৪-এর হিসাব অনুযায়ী রোমানকে স্পেসএক্স কোম্পানির ফ্যালকন হেভি রকেটে দ্বারা উৎক্ষেপণের কথা রয়েছে। চুক্তিতে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে, যা ২০২৭ সালের মে মাসের মধ্যে নাসার উৎক্ষেপণের প্রতিশ্রুতিকে সমর্থন করে।[১১][১২]

চিত্রসম্ভার

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "WFIRST Observatory"। NASA (GSFC)। ২৫ এপ্রিল ২০১৪। ১৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১ এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।
  2. 1 2 3 "WFIRST-AFTA Science Definition Team Final Report" (পিডিএফ)। NASA (GSFC)। ১৩ ফেব্রুয়ারি ২০১৫। ৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১ এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।
  3. "NASA Awards Launch Services Contract for Roman Space Telescope"NASA (সংবাদ বিজ্ঞপ্তি)। ১৯ জুলাই ২০২২। ৭ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২
  4. "Roman Wide-Field Instrument Reference Information" (পিডিএফ)। ২৫ জানুয়ারি ২০২১। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২২
  5. "NASA Tool Gets Ready to Image Faraway Planets"NASA.gov (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৪
  6. "WFIRST-AFTA 2015 Report by the Science Definition Team (SDT) and WFIRST Study Office" (পিডিএফ)। ১০ মার্চ ২০১৫। ৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১
  7. New Worlds, New Horizons in Astronomy and Astrophysics (মার্কিন ইংরেজি ভাষায়)। National Research Council। National Academies Press। ২০১০। ডিওআই:10.17226/12951আইএসবিএন ৯৭৮-০-৩০৯-১৫৮০২-২। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক)
  8. "Mission Overview"Nancy Grace Roman Space Telescope। NASA। ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১
  9. "NASA Introduces New, Wider Set of Eyes on the Universe"। ১৮ ফেব্রুয়ারি ২০১৬। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১
  10. "NASA Telescope Named For "Mother of Hubble" Nancy Grace Roman"। NASA। ২০ মে ২০২০। ২০ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২১
  11. Hertz, Paul (১২ জুন ২০২২)। "NASA Astrophysics Update" (পিডিএফ)। ১৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২
  12. "NASA's Roman Space Telescope's 'Eyes' Pass First Vision Test"NASA.gov (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Space observatories টেমপ্লেট:Exoplanet search projects