বিষয়বস্তুতে চলুন

ন্যাথান চেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাথান চেন
২০১৮ সালে চেন
পূর্ণ নামন্যাথান ওয়েই চেন
জন্ম (1999-05-05) ৫ মে ১৯৯৯ (বয়স ২৭)[]
ইউটাহ, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
ওজন৬১ কিলোগ্রাম (১৩৪ পাউন্ড)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ মার্কিন যুক্তরাষ্ট্র
বিভাগপুরুষদের একক

ন্যাথান ওয়েই চেন (ইংরেজি: Nathan Chen, ইংরেজি উচ্চারণ: [ˈneɪθən tʃɛn]; জন্ম: ৫ মে ১৯৯৯; ন্যাথান চেন নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ফিগার স্কেটিংয়ের পুরুষদের একক বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

চেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় তিনি ১টি স্বর্ণ পদকসহ সর্বমোট ৩টি পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ন্যাথান ওয়েই চেন ১৯৯৯ সালের ৫ই মে তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

চেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফিগার স্কেটিংয়ের পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। চেন সর্বমোট ৩৩২.৬০ পয়েন্ট অর্জন করে স্বর্ণ পদক জয়লাভ করেছিলেন।[][][] শর্ট প্রোগ্রামে ১১৩.৯৭ পয়েন্ট স্কোর করে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি স্কেটিংয়ে ২১৮.৬৩ পয়েন্ট নিয়ে একই স্থানে রয়েছিলেন।[][]

তিনি ভিনসেন্ট জো, ক্যারেন চেন, অ্যালেক্সা নিয়েরিম, ব্রেন্ডন ফেজার, ম্যাডিসন হাবল, জ্যাকারি ডনোহিউ, ম্যাডিসন চক এবং ইভান বেটসের সাথে দলগতভাবে ফিগার স্কেটিংয়ের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা সর্বমোট ৬৫ পয়েন্ট অর্জন করে স্বর্ণ পদক জয়লাভ করেছিলেন।[][][১০] শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সে ৩৪ পয়েন্ট স্কোর করেছিলেন এবং ফ্রি স্কেটস/ডান্সে ৩১ পয়েন্ট অর্জন করেছিলেন।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – Nathan Chen" [অলিম্পিডিয়া – ন্যাথান চেন]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Official Results Book – Figure Skating – Men Single Skating – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পুরুষদের সিঙ্গেল স্কেটিং – পদক বিজয়ী]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "Official Results Book – Figure Skating – Men Single Skating – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পুরুষদের সিঙ্গেল স্কেটিং – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "XXIV Olympic Winter Games 2022 - Men Single Skating" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - পুরুষদের সিঙ্গেল স্কেটিং]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Figure Skating – Men Single Skating – Short Program – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পুরুষদের সিঙ্গেল স্কেটিং – শর্ত প্রোগ্রাম – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  6. "Official Results Book – Figure Skating – Men Single Skating – Free Skating – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পুরুষদের সিঙ্গেল স্কেটিং – ফ্রি স্কেটিং – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৩১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  7. "Official Results Book – Figure Skating – Team Event – Entry List by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৩১–১৩২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  8. "Official Results Book – Figure Skating – Team Event – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – পদক বিজয়ী]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  9. "Official Results Book – Figure Skating – Team Event – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৮১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  10. "XXIV Olympic Winter Games 2022 - Team Event" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - দলগত প্রতিযোগিতা]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  11. "Official Results Book – Figure Skating – Team Event – Qualification – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – বাছাইপর্ব – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৬০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]