বিষয়বস্তুতে চলুন

নোরা ক্যাল্ডারউড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোরা ক্যাল্ডারউড
জন্ম
নোরা ইসোবেল ক্যাল্ডারউড

১৪ মার্চ ১৮৯৬
মৃত্যুএপ্রিল ১৯৮৫
মাতৃশিক্ষায়তনএডিনবরা বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত
অভিসন্দর্ভের শিরোনামম্যাট্রিক্স তত্ত্বে গবেষণা
ডক্টরেট উপদেষ্টাআলেকজাণ্ডার আইটকেন[১]

নোরা ইসোবেল ক্যাল্ডারউড (১৪ মার্চ ১৮৯৬ – এপ্রিল ১৯৮৫) ছিলেন একজন স্কটিশ অধ্যাপক এবং গণিতবিদ।[২][৩]

শৈশব ও শিক্ষা

[সম্পাদনা]

ক্যাল্ডারউড ১৮৯৬ সালে স্কটল্যান্ডের পার্থশায়ারের ব্লেয়ারগোরিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ড্যানিয়েল স্কট ক্যাল্ডারউড ব্লেয়ারগোরি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাবা চার্চ অফ স্কটল্যান্ড নরমাল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর, তাঁর পরিবার এডিনবার্গে চলে যায়, সেইসময় তিনি ছোট ছিলেন।[৪]

ক্যাল্ডারউড ১৯০১ সালে, পাঁচ বছর বয়সে জেমস গিলেস্পি'স স্কুলে পড়া শুরু করেন এবং ছয় বছর সেখানে পড়াশোনা করেছিলেন। এডিনবরা বার্গ কমিটি অন সেকেণ্ডারি এডুকেশন থেকে বৃত্তি পেয়ে তিনি ১৯০৭ থেকে ১৯১৪ সাল পর্যন্ত এডিনবরা লেডিস কলেজে অধ্যয়ন করেন।[৪] ১৯১০ সালে, ১৪ বছর বয়সে, তিনি হায়ার পিয়ানোতে উত্তীর্ণ হন এবং ১৯১৩ সালে এডিনবরা লেডিস কলেজের সঙ্গীত বিভাগে ডুক্স (সেরা শিক্ষার্থী) হিসেবে ভূষিত হন। তিনি সেরা বিজ্ঞান পণ্ডিত এবং সেরা পাটিগণিতবিদের পুরস্কারেও ভূষিত হয়েছিলেন, কিন্তু দুটি পুরস্কারই তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি সেরা গণিতবিদ হিসেবে কোস্টরফিন পুরস্কার লাভ করেছিলেন।[৪]

ক্যাল্ডারউড ১৯১৪ থেকে ১৯২০ সাল পর্যন্ত এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ১৯১৯ সালে ব্যাচেলর অফ সায়েন্স (পিওর) এবং ১৯২০ সালে রাষ্ট্রীয় অর্থনীতিতে মাস্টার অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। তাঁর পঠিত বিষয়গুলির মধ্যে ছিল গণিত, ল্যাটিন, প্রাকৃতিক দর্শন এবং রসায়ন।[৪] পরের বছর তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে গণিত বিষয়ে অধ্যাপনা শুরু করেন। তবে অবিলম্বেই তিনি গণিতবিদ আলেকজাণ্ডার আইটকেনের অধীনে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এডিনবরায় ফিরে আসেন। ১৯৩১ সালে তিনি ম্যাট্রিক্স তত্ত্বে গবেষণা (ইংরেজি: Researches in the Theory of Matrices) শীর্ষক গবেষণাপত্রের মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৪]

কর্মজীবন এবং গবেষণা

[সম্পাদনা]

ক্যাল্ডারউড ১৯১৯ সালে স্নাতক ছাত্র হিসেবে এডিনবরা ম্যাথমেটিক্যাল সোসাইটিতে এবং ১৯২২ সালে লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটিতে যোগদান করেন।[৪]

মার্গারেট লি (পূর্বনাম আয়ারল্যাণ্ড, ১৯৬২, বিএসসি গণিত) নামে তাঁর এক ছাত্রী তাঁর প্রিয় স্মৃতিগুলো সপ্রেমে উল্লেখ করেছেন: "ডঃ নোরা ক্যাল্ডারউড - কি অসাধারণ একজন নারী, যিনি আমাদের এতটাই ভালোবাসতেন যে পরীক্ষার প্রশ্নও গোপন রাখতে পারতেন না"।[৫]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাকাডেমিক পুরস্কার, ক্যাল্ডারউড প্রাইজের নামকরণ তাঁর নামানুসারেই করা হয়েছে।[৬]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ক্যাল্ডারউড কখনো বিয়ে করেননি।[৪] তিনি একজন দক্ষ পিয়ানো বাদক ছিলেন এবং বার্মিংহামে একক সঙ্গীতানুষ্ঠান করতেন।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে নোরা ক্যাল্ডারউড
  2. ↑ Cramp, W.; Calderwood, Nora I. (১৯২৩)। "The use of single-core sheathed cables for alternating currents"। Journal of the Institution of Electrical Engineers। ৬১ (317): ৪৭৭–৪৮৫। ডিওআই:10.1049/jiee-1.1923.0067।
  3. ↑ Cramp, W.; Calderwood, Nora I. (১৯২৩)। "The calculation of air-space flux"। Journal of the Institution of Electrical Engineers। ৬১ (323): ১০৬১–১০৭১। ডিওআই:10.1049/jiee-1.1923.0136।
  4. 1 2 3 4 5 6 7 8 ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "Nora Isobel Calderwood", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়।
  5. ↑ Anon (২০১৬)। "Memories and Messages from the Class of 1962" (পিডিএফ)। birmingham.ac.uk। The University of Birmingham। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৬।
  6. ↑ Anon (২০১৬)। "Scholarships and prizes, Undergraduates, School of Mathematics - University of Birmingham"। birmingham.ac.uk। ১২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৬।