বিষয়বস্তুতে চলুন

নোয়াস আর্ক: দ্য মুভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোয়াস আর্ক: দ্য মুভি
পরিচালকপ্যাট্রিক-ইয়ান পোলক
প্রযোজকডুয়াইট অ্যালেন ওনিল
রচয়িতাজন আর. গর্ডন
প্যাট্রিক-ইয়ান পোলক
রিকি বিডল ব্লেয়ার
শ্রেষ্ঠাংশেড্যারিল স্টিফেন্স
ক্রিশ্চিয়ান ভিনসেন্ট
ডাগ স্পিয়ারম্যান
রডনি চেস্টার
জেনসেন অ্যাটউড
সুরকারম্যাট হেড
পরিবেশকপ্যারামাউন্ট+
মুক্তি
  • ২০ জুন ২০২৫ (2025-06-20) (US)
স্থিতিকাল৮৪ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি

নোয়াস আর্ক: দ্য মুভি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান রোমান্স ধারার হাস্যরসাত্মক-নাট্যধর্মী চলচ্চিত্র যা লোগো টেলিভিশন ধারাবাহিক নোয়াস আর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ২০২৫ সালের ২০শে জুন প্যারামাউন্ট+ স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে চলচ্চিত্রটি মুক্তি পায়।[][]

এই চলচ্চিত্রটি ২০০৫ সালে লোগোতে এর অনুষ্ঠান সংস্করণটি প্রকাশের ২০ বছর পর এবং ২০০৮ সালে এর প্রথম চলচ্চিত্র নোয়াস আর্ক: জাম্পিং দ্য ব্রুমের ১৭ বছর পর এবং ২০২০ সালের বিশেষ সংস্করণ নোয়াস আর্ক: দ্য রোনা ক্রনিকলস-এর ৫ বছর পর নির্মিত হয়।

সারসংক্ষেপ

[সম্পাদনা]

চলচ্চিত্রটিতে নামচরিত্র নোয়া এবং তার সঙ্গী ওয়েডের গল্প বলা হয়েছে যারা যমজ সন্তান প্রত্যাশা করছেন। কিন্তু উভয়ই তাদের স্বপ্নের চাকরির প্রস্তাব পাওয়ার পর তাদের "গতি বদল" করতে হয়, এবং কে বাড়িতে থেকে বাচ্চাদের যত্ন নেবে তা নিয়ে এই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয়।[][][][]

অভিনেতা

[সম্পাদনা]
  • নোয়া নিকলসন-রবিনসন চরিত্রে ড্যারিল স্টিফেনস[]
  • অ্যালেক্স কিরবি-আইভারসন চরিত্রে রডনি চেস্টার[]
  • রিকি ডেভিস চরিত্রে ক্রিশ্চিয়ান ভিনসেন্ট
  • চান্স কাউন্টার-ম্যাকইনটায়ার চরিত্রে ডাগ স্পিয়ারম্যান
  • ওয়েড রবিনসন চরিত্রে জেনসেন অ্যাটউড
  • ড. জুনিটো ভার্গাস চরিত্রে উইলসন ক্রুজ
  • এডি ম্যাকইনটায়ার চরিত্রে জোনাথন জুলিয়ান
  • ট্রে আইভারসন চরিত্রে গ্রেগরি কিথ
  • মার্লে চরিত্রে ইভা মার্সিল
  • মিস জেনেভিভ চরিত্রে টিএস ম্যাডিসন
  • কুইন কেনেডি চরিত্রে কেনেডি ডেভেনপোর্ট
  • কুইন ডাইনাস্টি চরিত্রে ডাইনাস্টি সেন্ট জেমস
  • মেলিসা চরিত্রে অ্যাঞ্জেলা বেইন্সে
  • নানা লাডোনিয়া চরিত্রে জেসমিন গাই

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Martie Bowser (২০ জুন ২০২৫)। "'Noah's Arc' Cast Is Still Redefining Black Queer Love 2 Decades Later With New Movie: 'We're The Elders'"। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৫
  2. Victor Qunnuell Vaughns Jr (২৩ মে ২০২৫)। "The Boys Are Back: 'Noah's Arc' Returns With a Movie Just in Time for Pride Month"। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৫
  3. Mathew Rodriguez (২২ মে ২০২৫)। "Noah's Arc: The Movie Is Coming Out in Time for the Show's 20th Anniversary"। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৫
  4. "Exclusive First Look: "Noah's Arc: The Movie" Reveals Official Key Art and Stunning New Photos"। ২৯ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৫
  5. Ryan Coleman (৬ জুন ২০২৫)। "Noah's Arc: The Movie trailer explores queer fatherhood and celebrates 20 years of the groundbreaking series (exclusive)"। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৫
  6. James Kleinmann। "Exclusive Interview: Patrik-Ian Polk on 20th anniversary of Noah's Arc as new movie premieres on Paramount+ "it was born out of a desire to see myself & people like me on screen""। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২৫
  7. 1 2 "Noah's Arc: The Movie (2025) - Full cast & crew - IMDb" (মার্কিন ইংরেজি ভাষায়)। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]