নেহা রানা
নেহা রানা | |
|---|---|
| জন্ম | ২৩ মার্চ ১৯৯৯ লুধিয়ানা, পাঞ্জাব |
| জাতীয়তা | ভারতীয় |
| কর্মজীবন | ২০২০-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ইশ্ক পর জোর নহি জুনুনিয়ত |
নেহা রানা একজন ভারতীয় অভিনেত্রী। ইনি মূলত হিন্দি টেলিভিশন জগতের সাথে যুক্ত। নেহা সোনি টিভির ধারাবাহিক ইশক পার জোর নহি [১][২]-তে রিয়া মেহতার ভূমিকায় এবং কালারস টিভির জুনুনিয়াত ধারাবাহিকে ইলাহি দোসাঞ্জের ভূমিকায় অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত।
২০২৪ সালের আগস্ট থেকে, তিনি কালারস টিভির ধারাবাহিক মেঘা বর্ষেঙ্গে -এর মুখ্য চরিত্র মেঘার ভূমিকায় অভিনয় করছেন।
কর্মজীবন
[সম্পাদনা]নেহা রানাকে প্রথম ২০২০ সালের এপ্রিলে মরিজ-এ-ইশক শিরোনামের মিউজিক ভিডিওতে গায়ক শারিব সাবরির সাথে দেখা যায়। তিনি লেফট রাইট, খাস এবং তেরিয়া আখিয়ান এর মতো অন্যান্য অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন।
২০২০ সালে, নেহা হিন্দি ছবি ইন্দু ইন বোরখা -তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি অংশ বাগরি অভিনীত ভেল্লা পান্তি চলচ্চিত্রে একটি সহায়ক চরিত্রে অভিনয় করেছিলেন।
২০২১ সালে, নেহা সোনি টিভির ইশ্ক পর জোর নহি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন। এই ধারাবাহিকে তিনি রিয়া মেহতার ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই একই বছর তিনি কালারস টিভির ধারাবাহিক ছোটি সর্দারনীতে অনুরিতার ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০২২ সালে তিনি স্টার প্লাসের শো বান্নি চৌ হোম ডেলিভারিতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। পরে সেই চরিত্রে কোনো উন্নতির সুযোগ না থাকায় তিনি সেই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
২০২৩ সালে, নেহা কালারস টিভির জুনুনিয়াতে ইলাহি দোসাঞ্জের ভূমিকায় অভিনয় করেন। [৩][৪] এই ধারাবাহিকে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। বর্তমানে নেহা কালারস টিভির ধারাবাহিক মেঘা বর্ষেঙ্গে -তে মেঘা চরিত্রে অভিনয় করছেন।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]| বছর | সিরিয়াল | ভূমিকা | মন্তব্য | রেফ. |
|---|---|---|---|---|
| ২০২১ | ইশ্ক পর জোর নহি | রিয়া মেহতা | প্রথম শো | [১][২][৫] |
| ছোটি সর্দারনি | অনুরিতা | [৫][৬] | ||
| ২০২২ | বান্নি চাও হোম ডেলিভারি | নিয়াতি | [৭] | |
| ২০২৩ | জুনুনিয়ত | ইলাহি দোসাঞ্জ | প্রধান ভূমিকা | [৮][৯][১০] |
| ২০২৪–বর্তমান | মেঘা বর্ষেঙ্গে | মেঘা খুরানা | প্রধান ভূমিকা | |
বিশেষ উপস্থিতি
[সম্পাদনা]| বছর | সিরিয়াল | ভূমিকা |
|---|---|---|
| ২০২৪ | পরিণীতি | মেঘা খুরানা |
মিউজিক ভিডিও
[সম্পাদনা]| বছর | শিরোনাম | গায়ক(রা) | রেফ. |
|---|---|---|---|
| ২০২০ | মরিজ-এ-ইশক | শারিব সাবরি | |
| লেফট-রাইট | সন্দীপ সুরিলা | [১১] | |
| খাস | |||
| তেরিয়ান আখিয়ান | অরুণ সোলাঙ্কি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Neha Rana to play Ahaan's girlfriend in Sony TV's Ishq Par Zor Nahin"। Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
- 1 2 "Neha Rana roped in to essay the role of Ahaan's girlfriend Rhea in Ishk Par Zor Nahi"। The Times of India। ২৬ এপ্রিল ২০২১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
- ↑ "Exclusive! Banni Chow Home Delivery actress Neha Rana to play the lead in the show starring Ankit Gupta and Gautam Singh Vig"। The Times of India। ১ জানুয়ারি ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৩।
- ↑ "Neha Rana roped to play lead role in Ankit Gupta starrer Junooniyat"।
- 1 2 "Neha Rana: My experience in my debut show Ishk Par Zor Nahi has come in handy for my stint in Choti Sarrdaarni"। The Times of India। ১২ আগস্ট ২০২১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৩।
- ↑ "Choti Sarrdaarni: After Ishk Par Zor Nahi, Neha Sarna to play grey shade character once again"। India Forums (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
- ↑ "EXCLUSIVE! Neha Rana replaces Sonal Vengurlekar in StarPlus' Banni Chow Home Delivery"। Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
- ↑ "'Junooniyatt' to bring together Ankit Gupta, Gautam Vig, & Neha Rana"। IANS Life (ইংরেজি ভাষায়)। ১২ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৩।
- ↑ "Exclusive! Banni Chow Home Delivery actress Neha Rana to play the lead in the show starring Ankit Gupta and Gautam Singh Vig"। The Times of India। ১ জানুয়ারি ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
- ↑ "Junooniyat: Neha Rana to play lead role in Ankit Gupta and Gautam Singh Vig's show"। Bollywood Life (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩।
- ↑ "अजय हुड्डा और नेहा राणा का सबसे हिट गाना 'लेफ्ट राइट'"। Hindustan (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৩।