নেহা কিরপাল
নেহা কিরপাল | |
|---|---|
| জন্ম | নতুন দিল্লি, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | লেডি শ্রী রাম কলেজ লন্ডন ইউনিভার্সিটি অফ আর্টস |
| পেশা | সামাজিক উদ্যোক্তা |
| পরিচিতির কারণ | প্রতিষ্ঠাতা ইণ্ডিয়া আর্ট ফেয়ার, সহ-প্রতিষ্ঠাতা আমাহা হেলথ |
| পুরস্কার | নারী শক্তি পুরস্কার ভারত সরকার (২০১৫), ইয়ং গ্লোবাল লিডার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (২০১৫) |
নেহা কিরপাল একজন ভারতীয় সামাজিক উদ্যোক্তা। তিনি শিল্পকলা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে তাঁর কাজের জন্য পরিচিত। তিনি ২০০৮ সালে ইণ্ডিয়া আর্ট ফেয়ার প্রতিষ্ঠা করেন,[১][২] এবং তিনি মানসিক স্বাস্থ্য সংস্থা আমাহার সহ-প্রতিষ্ঠাতা।[৩] ভারত সরকার তাঁকে নারী শক্তি পুরস্কারে ভূষিত করে, যা ভারতের সর্বোচ্চ বেসামরিক নারী সম্মান।[৪]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]নেহা কিরপালের জন্ম ভারতের নতুন দিল্লিতে, যেখানে তাঁর শৈশব কেটেছে। তিনি সর্দার প্যাটেল বিদ্যালয়ে পড়াশোনা করেছেন[৫] এবং পরে দিল্লির লেডি শ্রী রাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন।[৬] তিনি তাঁর স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের বছরগুলিতে স্পিক ম্যাকে (সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ইণ্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যাণ্ড কালচার অ্যামংস্ট ইয়ুথ)-এর সাথে জড়িত ছিলেন।[৭] তিনি লন্ডনের আর্টস বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৬][৮]
কর্মজীবন
[সম্পাদনা]২০০৮ সালে নেহা কিরপাল ইণ্ডিয়া আর্ট ফেয়ার (পূর্বে ইণ্ডিয়া আর্ট সামিট ) প্রতিষ্ঠা করেন। এই মেলাটি সমসাময়িক শিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য পরিচিত।[৯][১০] ভারতের শিল্প বাজার পুনরুজ্জীবিত করার জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়েছিল।[১] ২০১৭ সালের আগস্টে, তিনি কোম্পানিতে ১০% শেয়ার ধরে রেখে পদত্যাগ করেন।[১১] এক দশক পর, তিনি তাঁর শিল্প ব্যবসা সুইজারল্যান্ড ভিত্তিক এমসিএইচ গ্রুপের কাছে বিক্রি করে দেন।[১২][১৩]
তিনি ফেডারেশন অফ ইণ্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি (ফিকি)-এর শিল্পকলার জাতীয় উপদেষ্টা কমিটিতে দায়িত্ব পালন করেছেন।[১৪]
২০১৯ সালে, নেহা কিরপাল অমিত মালিকের সাথে আমাহা হেলথ (পূর্বে ইনারআওয়ার)-এ যোগদান করেন। আমাহা হেলথ হল একটি মানসিক স্বাস্থ্য সংস্থা যা ভারত জুড়ে চিকিৎসা প্রদান করে।[৩][১৫][১৬]
২০২৪ সালে তিনি ডঃ নন্দিনী মুরলীর সাথে "মেন্টাল হেলথ: লিভড এক্সপেরিয়েন্সেস অফ রেজিলিয়েন্স অ্যাণ্ড হোপ" বইয়ের সহ-লেখক ছিলেন।[১৭]
পুরস্কার
[সম্পাদনা]২০১২ সালে, নেহা কিরপালকে ইন্ডিয়া টুডের ২৫ জন ক্ষমতাধর নারীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।[১৮] ২০১৪ এবং ২০১৫ সালে, ফরচুন ইণ্ডিয়া তাঁকে তাদের ৪০ বছরের কম বয়সী ৪০ জনের তালিকায় অন্তর্ভুক্ত করে।[১৯][২০][২১] ২০১৪ সালে, তিনি ইন্ডিয়া টুডে থেকে সবচেয়ে শক্তিশালী নারী পুরস্কার পেয়েছিলেন।[২২] বিজনেস টুডে ম্যাগাজিন তাঁকে ২০১২-১৪ সালের জন্য "ব্যবসায় সবচেয়ে ক্ষমতাশালী নারী" হিসেবে মনোনীত করেছে।[২৩][২৪][২৫] ২০১৪ সালে, ফোর্বস ইণ্ডিয়া আর্ট অ্যাওয়ার্ডসে তিনি বর্ষসেরা শিল্প উদ্যোক্তা ছিলেন।[২৬]
২০১৫ সালে, তিনি নারী শক্তি পুরস্কারে ভূষিত হন। ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক এই পুরস্কার প্রদান করা হয় এবং আন্তর্জাতিক নারী দিবসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁকে এটি প্রদান করেন।[৪] একই বছর তাঁকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ভারতের একজন তরুণ গ্লোবাল লিডার হিসেবে মনোনীত করা হয় এবং[২৭] এনডিটিভি কর্তৃক তাঁকে ২০১৫ সালের ইণ্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়।[২৮] ২০১৭ সালে, নেহা কিরপাল অ্যাপোলো ম্যাগাজিনের "৪০ আণ্ডার ৪০ গ্লোবাল"-এ ছিলেন।[২৯]
তিনি অনন্ত অ্যাস্পেন সেন্টারের কমলনয়ন বাজাজ ফেলোশিপের একজন ফেলো।[৩০] ২০১৮ সালে, তিনি আইজেনহাওয়ার ইনোভেশন ফেলো হিসেবে নির্বাচিত হন।[৩১] সিএনবিসি টিভি১৮ ২০২৪ সালে 'ফিউচার ফিমেল ফরোয়ার্ড'-এর দ্বিতীয় মরশুমে লিঙ্গ সমতা প্রচারের জন্য তাঁর কথা উল্লেখ করেছিল।[৩২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Mishra, Arunima (৩১ আগস্ট ২০১৪)। "Neha Kirpal is behind the revival of Indian art market"। Business Today। ৩০ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ Tripathi, Shailaja (৯ ফেব্রুয়ারি ২০১৩)। "A fair share"। The Hindu। ৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 Ashrafi, Md Salman (৯ জানুয়ারি ২০২৪)। "Mental health startup Amaha raises $4.4 Mn in Series A"। Entrackr। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- 1 2 Jain, Shantanu (১০ মার্চ ২০১৫)। "Neha Kirpal, Director, India Art Fair receives Nari Shakti Award from the President"। Business World। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ Sethi, Sunil (২২ জানুয়ারি ২০১৬)। "Lunch with BS: Neha Kirpal"। Business Standard। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- 1 2 Singh, Shalini (২৫ ডিসেম্বর ২০১৬)। "Empress of art"। The Week। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ Parul (২১ জানুয়ারি ২০১১)। "Bringing art home"। India Today। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "Neha Kirpal"। asia.wowawards.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।
- ↑ East, Ben (৩১ জানুয়ারি ২০১৩)। "The India Art Fair attracts 1,000 artists from around the world"। The National (Abu Dhabi)।
- ↑ Punj, Shweta (১৪ অক্টোবর ২০১২)। "Neha Kirpal is riding high on the success of India Art Fair"। Business Today। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ Shaw, Anny (১৮ আগস্ট ২০১৭)। "India Art Fair gets new director for tenth edition"। The Art Newspaper। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ Kuruvilla, Elizabeth (১৩ সেপ্টেম্বর ২০১৬)। "Art Basel parent company co-owns India Art Fair"। Livemint।
- ↑ Kalra, Vandana (২৪ এপ্রিল ২০২২)। "As India Art Fair returns, a brief history of art fairs and their significance"। Indian Express। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "Neha Kirpal | Art Business Conference" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।
- ↑ "Mind over art"। Mumbai Mirror। ৬ এপ্রিল ২০২০।
- ↑ "'There is mental illness in every home today,' says co-founder of a mental health startup"। CNBC TV18। ১০ ফেব্রুয়ারি ২০২৪। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "Westland Books Acquires Neha Kirpal And Dr Nandini Murali's Latest Book On Mental Health"। ওয়ানইন্ডিয়া.কম। ২ জুন ২০২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪।
- ↑ "25 power women and their inspiring stories"। India Today। ৩১ মার্চ ২০১২। ৩০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "7 women make it to Fortune India's 40 under 40 list"। Rediff.com। ১১ মার্চ ২০১৪। ৩০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "Seven women in Fortune India's 40 under 40 list"। Business Standard। ১৭ মার্চ ২০১৫। ৩০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "40 Under 40: 2015"। Fortune India। ২০১৫।
- ↑ Ghunawat, Virendrasingh (১৪ আগস্ট ২০১৪)। "Business Today awards Ekta Kapoor, other leaders for corporate excellence"। India Today। ৩০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "Most Powerful Women in Business 2012"। Business Today। ২০ সেপ্টেম্বর ২০১২। ৩০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "Most Powerful Women in Business 2013"। Business Today। ২৭ আগস্ট ২০১৩।
- ↑ "Most Powerful Women in Business 2014"। Business Today। ১১ আগস্ট ২০১৪। ৩০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "Winners For 2014"। Forbes India। ২০১৪। ১ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "World Economic Forum names Smriti Irani as Young Global Leader from India"। The Economic Times। ১৭ মার্চ ২০১৫। ৯ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "Art Isn't Just For the Elite, Says Neha Kirpal"। NDTV। ২ ফেব্রুয়ারি ২০১৬। ১৫ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "40 Under 40 Global"। Apollo। ৭ সেপ্টেম্বর ২০১৭। ২২ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "Kamalnayan Bajaj Fellows"। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৪।
- ↑ "Eisenhower Fellowships Welcomes 21 Innovators from Around the World"। Eisenhower Fellowships। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ১২ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।
- ↑ "A list of all the women felicitated at the launch event"। CNBC-TV18। ১০ ফেব্রুয়ারি ২০২৪। ৩০ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৪।