নেহাই
অবয়ব
নেহাই বলতে মূলত কামারশালায় ব্যবহৃত ভারী ধাতব পিঠকে বোঝানো হয়, যার উপর গরম লোহা বা ধাতু রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে আকার দেওয়া হয়।[১]
নেহাই এর ওজন সাধারণত অনেক বেশি হয়। এর প্রধান কারণ এদের জড়তা বেশি হলে, হাতুড়ির বা আঘাতকারী বস্তুর প্রদত্ত শক্তিকে বেশি কার্যকরীভাবে কাজে লাগানো যায়। বেশিরভাগ ক্ষেত্রেই নেহাই ধাতব কিছু তৈরিতে ব্যবহার হয় আধুনিক ঢালাই প্রযুক্তির আবির্ভাবের আগে, এটি ছিল ধাতু শ্রমিকদের প্রাথমিক হাতিয়ার। [২]
আধুনিক নেহাই গুলো বেশিরভাগই ঢালাই ইস্পাত দিয়ে তৈরি। এখন পর্যন্ত সবচেয়ে বড় তাপ-চিকিৎসা করা নেহাইটির ওজন ৭২৬ কেজি। এই নেহাইটি ২০২৩ সালে 'ওক লন ব্ল্যাকস্মিথ' তৈরি করে। তবে আরও বড় নেহাই রয়েছে তবে তারা একাধিক টুকরো দিয়ে তৈরি, যেমন নেপিয়ারের তৈরি "দ্য মাইল লং অ্যানভিল" যার ওজন 2948 কেজি।
- ↑ Caudhurī, Jāmila, সম্পাদক (২০১৬)। Bāṃlā Ekāḍemi ādhunika Bāṃlā abhidhāna: = Bangla Academy modern Bangla dictionary (Prathama prakāśa সংস্করণ)। Ḍhākā: Gabeṣaṇā, Saṅkalana ebaṃ Abhidhāna o Biśvakoṣa Bibhāga, Bāṃlā Ekāḍemi। আইএসবিএন ৯৭৮-৯৮৪-০৭-৬১০৫-০।
- ↑ Hahn, Robert. Archaeology and the Origins of Philosophy. Publisher: State University of New York Press 2010. আইএসবিএন ৯৭৮-১৪৩৮৪৩১৬৫৯ISBN 978-1438431659