নেপিয়ার জাদুঘর
![]() | |
| স্থাপিত | ১৮৫৫ |
|---|---|
| অবস্থান | তিরুবনন্তপুরম, কেরল, ভারত |
| ধরন | শিল্প মিউজিয়াম, প্রত্নতত্ত্ব জাদুঘর |
| ওয়েবসাইট | www |
নেপিয়ার জাদুঘর হলো ভারতের কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত একটি শিল্প ও প্রাকৃতিক ইতিহাস জাদুঘর।[১] এই জাদুঘরটি তিরুবনন্তপুরম চিড়িয়াখানার প্রাঙ্গণে অবস্থিত। চিড়িয়াখানাটি ভারতের প্রাচীনতম প্রাণিবিদ্যা উদ্যানগুলির মধ্যে একটি। চিড়িয়াখানাটি ১৮৫৭ সালে ৫৫ একর (২,২০,০০০ বর্গমিটার) জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। [২] এই প্রাঙ্গণে ১৯৩৫ সালে শ্রী চিত্রা আর্ট গ্যালারি নামে একটি পৃথক আর্ট গ্যালারিও প্রতিষ্ঠিা করা হয়। চিড়িয়াখানা ও জাদুঘরের আনুষঙ্গিক অংশ কেরলের সাংস্কৃতিক বিষয়ক বিভাগের একটি শাখা জাদুঘর এবং চিড়িয়াখানা বিভাগ দ্বারা পরিচালিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]জাদুঘরটি ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ ভারতের ত্রিভাঙ্কুর রাজ্যের মহারাজা উথ্রাম থিরুনাল মার্তন্ডা বর্মার রাজত্বকালে ভবনটি নির্মিত হয়েছিল বলে মনে করা হয়।[৩] পরে ১৮৭৪ সালে আইলিয়াম থিরুনালের রাজত্বকালে পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছিল।[৪]
পরে ১৮৭২ সালে মাদ্রাজের গভর্নর একটি নতুন জাদুঘরের নকশা করার জন্য মাদ্রাজ সরকারের পরামর্শদাতা স্থপতি রবার্ট চিশলমকে নিযুক্ত করেন। ১৮৮০ সালে জাদুঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়। নির্মাণ কাজটি মাদ্রাজ সরকার সম্পন্ন করে। কাজ শেষ হওয়ার পর জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নতুন ভবনটির নামকরণ করা হয় লর্ড নেপিয়ারের নামে, যিনি ১৮৬৬ থেকে ১৮৭২ সাল পর্যন্ত মাদ্রাজ সরকারের গভর্নর ছিলেন।
ইন্দো-সারাসেনিক কাঠামোটিতে একটি প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে।। যদিও উপযুক্ত প্রাকৃতিক বায়ুচলাচলের কারণে এটিতে কখনও সমস্যা ছিল না, তবুও ২০১৬ সালে নির্মিত একটি অ্যানেক্স মিউজিয়াম বিল্ডিং এ জানালা এবং খোলা মুখের অভাবের কারণে ছত্রাক, পোকামাকড় এবং ক্ষয়ের মতো বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হয়। ২০১৭ সাল থেকে সংযুক্ত অ্যানেক্স মিউজিয়াম বিল্ডিং এর অংশটি পর্যালোচনাধীন রয়েছে এবং পুনর্নির্মাণ করা হচ্ছে। অধিকন্তু, নেপিয়ার জাদুঘরটিরও সংস্কার করা হচ্ছে।[৫]
স্থাপত্য শৈলী
[সম্পাদনা]এই ভবনের কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি গথিক স্থাপত্যের ছাদ এবং মিনার। নেপিয়ার জাদুঘরটি তার অনন্য অলঙ্করণ এবং স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। স্থাপত্য শৈলীর মধ্যে ভারতীয়, চীনা, কেরল এবং মুঘল স্থাপত্যের ছাপ রয়েছে।[৬] জাদুঘরে স্পিকার এবং বিশেষ ধ্বনিব্যবস্থাসহ একটি ব্যান্ডস্ট্যান্ড রয়েছে। আগে প্রতি শুক্রবার ট্রাভাঙ্কোর নায়ার ব্রিগেডের ব্যান্ড এখানে বাজত।[৭] জাদুঘরের বাইরে একটি বাগান আছে যেখানে বিভিন্ন ধরণের ফুল এবং গাছ রয়েছে। এখানে কেরলের প্রাচীনতম জীবিত রাবার গাছটিকেও রয়েছে। ১৮৭৬ সালে এটি শ্রীলঙ্কা থেকে এখানে আনা হয়। বিশাখাম থিরুনাল জাদুঘর প্রাঙ্গণে এটি রোপণ করেছিলেন।[৮] [৯]
সংগ্রহ
[সম্পাদনা]জাদুঘরে মূল্যবান প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অনেক নিদর্শন, ব্রোঞ্জের মূর্তি এবং প্রাচীন অলঙ্কার প্রদর্শন করা হয়। জাদুঘরের ভিতরে একটি বৃহৎ প্রাচীন রথ এবং হাতির দাঁতের খোদাইয়ের বিরল সংগ্রহ রয়েছে। জাদুঘরের জাভার তৈরি চামড়ার পুতুল দিয়ে ভারতীয় মহাকাব্য মহাভারত এবং রামায়ণ-এর ছায়া নাটক প্রদর্শিত হয়।[১০] এখানে শ্রী চিত্রা আর্ট গ্যালারিও রয়েছে। রাজা রবি ভার্মা এবং নিকোলাস রোয়েরিখের আঁকা ছবিগুলি এখানে প্রদর্শিত হয়। এর পাশাপাশি মুঘল এবং তাঞ্জাভুর রাজবংশের চিত্রকর্মগুলিও এখানে প্রদর্শিত হয়।
পরিদর্শনের সময়
[সম্পাদনা]নেপিয়ার জাদুঘর মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:৪৫ টা পর্যন্ত খোলা থাকে। সোমবার, বুধবার দুপুর, ২৬ জানুয়ারী, স্বাধীনতা দিবস, তিরুভোনম এবং মহানবমীতে জাদুঘর বন্ধ থাকে।[১১]
চিত্রশালা
[সম্পাদনা]- হাতির দাঁতের তৈরি বুদ্ধ মূর্তি
- ললিতা
- ব্রহ্মা ১৫তম খ্রিস্টাব্দ তিরুবত্তার
- রাম ও হনুমানের ভাস্কর্য
- নেপিয়ার জাদুঘরের সামনে সিংহ
- মহিষাসুরমর্দিনী
- ১৬শ শতাব্দীর লক্ষ্মী নারায়ণ মূর্তি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Napier Museum"। Department of Tourism (Kerala)। ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১।
- ↑ "തിരുവനന്തപുരത്ത് കുട്ടികളുമായി യാത്ര പോകാം; തീർച്ചയായും കണ്ടിരിക്കേണ്ട കാഴ്ചകളിതാ"। ManoramaOnline (মালয়ালম ভাষায়)। ১০ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২১।
- ↑ "Napier Museum in India, The Napier Museum is an art and natural history museum situated in Thiruvananthapuram, the capital city of Kerala, India. The ..."। www.greatarchaeology.com। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৩।
- ↑ M, Athira (২০ এপ্রিল ২০১৮)। "Room for radio at the Napier Museum"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২১।
- ↑ Johanna Runkel; Gabriela Krist (৩১ অক্টোবর ২০১৮)। "Collection Care in Napier Museum in Trivandrum, India"। International Institute for Conservation। ১০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১।
- ↑ "Napier Museum in Thiruvananthapuram"। Kerala Tourism (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২১।
- ↑ M, Athira (২০ এপ্রিল ২০১৮)। "Room for radio at the Napier Museum"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২১।
- ↑ V.n, Aswin (৮ মার্চ ২০১৮)। "The capital's grand old rubber tree"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। ১৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
- ↑ "Spotting Kerala's oldest rubber tree is a walk in the park"। OnManorama (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০।
- ↑ "Napier Museum in Thiruvananthapuram"। Kerala Tourism (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২১।
- ↑ "Napier Museum, Sree Chithra Art Gallery, Museum Compound, Thiruvananthapuram, Kerala, India"। Keralatourism.org। ২২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৩।
