বিষয়বস্তুতে চলুন

নেপালের পর্বতের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নেপালে বিশ্বের সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয়ের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। চৌদ্দটি আট-হাজারী পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই এদেশে অবস্থিত। এরমধ্যে কয়েকটি সমগ্র দেশজুড়ে এবং কয়েকটি চীন বা ভারতের সাথে সীমান্ত জুড়ে অবস্থিত। নেপালে ৮৮৪৮ মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের পাশাপাশি ৬,০০০ মিটার উচ্চতার ১,৩১০টি শৃঙ্গ রয়েছে।

পর্বতসমূহ

[সম্পাদনা]
সকল স্থানাঙ্কের মানচিত্র: ওপেনস্ট্রীটম্যাপ 
এই হিসেবে স্থানাঙ্ক ডাউনলোড করুন: KML · GPX
পর্বত/শৃঙ্গমিটারফুটঅংশটীকাস্থানাঙ্ক
এভারেস্ট পর্বত৮,৮৪৮২৯,০২৯খুম্বু মহালঙ্গার  সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ
কাঞ্চনজঙ্ঘা৮,৫৮৬২৮,১৬৯উত্তর কাঞ্চনজঙ্ঘা  পৃথিবীর ৩য় সর্বোচ্চ
ইয়ালুং কাং৮,৫০৫২৭,৯০৪কাঞ্চনজঙ্ঘা স্তুপপর্বত  প্রথম আরোহণ: ১৯৭৩
মাকালু৮,৪৮৫২৭,৮৩৮মাকালু মহালঙ্গার  ৫ম সর্বোচ্চ
চো ওইয়ু৮,২০১২৬,৯০৬খুম্বু মহালঙ্গার  ৬ষ্ঠ সর্বোচ্চ
ধবলগিরি৮,১৬৭২৬,৭৯৫ধবলগিরি  ৭ম সর্বোচ্চ
মানাসলু৮,১৬৩২৬,৭৮১মানসিরি  ৮ম সর্বোচ্চ
অন্নপূর্ণা৮,০৯১২৬,৫৪৫অন্নপূর্ণা  ১০ম সর্বোচ্চ
অন্নপূর্ণা মধ্যশৃঙ্গ৮,০৫১২৬,৪১৪অন্নপূর্ণা  
গিয়াচুং কাং৭,৯৫২২৬,০৮৯খুম্বু মহালঙ্গার  এভারেস্ট ও চো ওইয়ুর মাঝখানে অবস্থিত
অন্নপূর্ণা ২৭,৯৩৭২৬,০৪০অন্নপূর্ণা  
হিমালচুলি৭,৮৯৩২৫,৮৯৬মানসিরি  ১৮তম সর্বোচ্চ
নাগাদি চুলি৭,৮৭১২৫,৮২৩মানসিরি  প্রথম আরোহণ: ১৯৭০
নুবসে৭,৮৬১২৫,৭৯১এভারেস্ট গ্রুপ  লোৎসে থেকে ৩১৯ মিটার উচ্চতা বিশিষ্ট
ধবলগিরি ২৭,৭৫১২৫,৪৩০ধবলগিরি   
কুম্ভকর্ণ পর্বত৭,৭১১২৫,২৯৯কুম্ভকর্ণ কাঞ্চনজঙ্ঘা  
ধবলগিরি ৪৭,৬৬১২৫,১৩৫ধবলগিরি   
ধবলগিরি ৫৭,৬১৮২৪,৯৯৩ধবলগিরি   
অন্নপূর্ণা ৩৭,৫৫৫২৪,৭৮৭অন্নপূর্ণা  
জংসং শিখর৭,৪৬২২৪,৪৮২জনক  বিশ্বের ৫৭তম
গঙ্গাপূর্ণা৭,৪৫৫২৪,৪৫৯অন্নপূর্ণা  
ইয়াংরা৭,৪২২২৪,৩৫০গনেশ  
কাবরু৭,৪১২২৪,৩১৮সিঙ্গালীলা কাঞ্চনজঙ্ঘা  
চুরেন হিমাল৭,৩৮৫২৪,২২৯ধবলগিরি   
কিরাত চুলি৭,৩৬৫২৪,১৬৩কাঞ্চনজঙ্ঘা  
নাংপাই গোসুম৭,৩৫০২৪,১১৪খুম্বু মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৮৬
গিমিগেলা চুলি৭,৩৫০২৪,১১৪   প্রথম আরোহণ: ১৯৯৫
চামলাং৭,৩২১২৪,০১৯বরুণ মহালঙ্গার  বিশ্বের ৭৯তম
ধবলগিরি ৬৭,২৬৮২৩,৮৪৫ধবলগিরি   
পুথা হিউনচুলি৭,২৪৬২৩,৭৭৩ধবলগিরি   
ল্যাংট্যাং লিরাং৭,২২৭২৩,৭১১ল্যাংট্যাং  বিশ্বের ৯৯তম
অন্নপূর্ণা দক্ষিণ৭,২১৯২৩,৬৮৪অন্নপূর্ণা   
ল্যাংট্যাং রি৭,২০৫২৩,৬৩৮ল্যাংট্যাং  বিশ্বের ১০৬তম
চামার৭,১৮৭২৩,৫৭৯শ্রিঙ্গী  প্রথম আরোহণ: ১৯৫৩
মেলাংসে৭,১৮১২৩,৫৬০রোলওয়ালিং  প্রথম আরোহণ: ১৯৮৮
পুমোরি৭,১৬১২৩,৪৯৪খুম্বু মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৬২
নেমজাং৭,১৪০২৩,৪২৫   প্রথম আরোহণ: ১৯৮৩
গৌরীশঙ্কর৭,১৩৪২৩,৪০৬রোলওয়ালিং  প্রথম আরোহণ: ১৯৭৯
তিলিচো শিখর৭,১৩৪২৩,৪০৬অন্নপূর্ণা  প্রথম আরোহণ: ১৯৭৯
আপি৭,১৩২২৩,৩৯৯ইওকা পাহাড় গুরান্স  প্রথম আরোহণ: ১৯৬০
বারুন্টসে৭,১২৯২৩,৩৮৯বরুণ মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৫৪
মাছাপুছারে৬,৯৯৩২২,৯৪৩অন্নপূর্ণা  পবিত্র পর্বত, এখনও আরোহণ করা হয়নি
কাং গুরু৬,৯৮১২২,৯০৪লারক্যা বা পেরি  ২০০৫ সালে তুষারধসে ১৮ জন নিহত হয়
লোয়েনপো গ্যাং৬,৯৭৯২২,৮৯৭যুগল হিমাল  প্রথম আরোহণ: ১৯৬২
দোরজে লাকপা৬,৯৬৬২২,৮৫৪ল্যাংট্যাং  
নুম্বুর৬,৯৫৮২২,৮২৮রোলওয়ালিং  প্রথম আরোহণ: ১৯৮১
লুগুলা হিমাল৬,৮৮৯২২,৬০২গণ্ডকী প্রদেশ  প্রথম আরোহণ: ২০১৪
কানজিরোবা৬,৮৮৩২২,৫৮২কানজিরোবা হিমাল  
চুম্বু৬,৮৫৯২২,৫০৩খুম্বু মহালঙ্গার  প্রথম আরোহণ: নভেম্বর ৩, ২০২২
কুবি গাংরি৬,৮৫৯২২,৫০৩হিমালয় পর্বতমালা  
জেথি বাহুরাণী৬,৮৫০২২,৪৭৪হিমালয় পর্বতমালা  
অ্যামা ডাবলাম৬,৮১২২২,৩৪৯বরুণ মহালঙ্গার  "মা ও তার গলার হার"
কাংটেগা৬,৭৮২২২,২৫১বরুণ মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৬৩
চো পোলু৬,৭৩৫২২,০৯৬বরুণ মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৯৯
কাং নাচুগো৬,৭৩৫২২,০৯৬জো পুরিয়ার, ডেভিড গটলিব  প্রথম আরোহণ: ২০০৮
চ্যাংলা৬,৭২১২২,০৫১হিমালয় পর্বতমালা  
লিংট্রেন৬,৭১৪২২,০২৮খুম্বু মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৩৫
নুম রি৬,৬৭৭২১,৯০৬বরুণ মহালঙ্গার  প্রথম আরোহণ: ২০০২
খুমবুতসে৬,৬৪০২১,৭৮৫খুম্বু মহালঙ্গার  এভারেস্টের পশ্চিমের প্রথম পর্বত
থামসেরকু৬,৬২৩২১,৭২৯বরুণ মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৬৪
পাংবোচে৬,৬২০২১,৭১৯কুতাং হিমাল  
দ্রাগমারপো রি৬,৫৭৮২১,৫৮১ল্যাংট্যাং  এখনও আরোহণ করা হয়নি
তাবোচে৬,৫৪২২১,৪৬৩খুম্বু মহালঙ্গার  প্রথম আরোহণ: ১৯৭৪
সিঙ্গু চুলি৬,৫০১২১,৩২৯অন্নপূর্ণা  ট্রেকিংয়ের চূড়া
মেরা শিখর৬,৪৭৬২১,২৪৭হিমালয় পর্বতমালা  ট্রেকিংয়ের চূড়া
হিউনচুলি৬,৪৪১২১,১৩২অন্নপূর্ণা  ট্রেকিংয়ের চূড়া (কঠিন)
চোলাৎসে৬,৪৪০২১,১২৯খুম্বু মহালঙ্গার  তাবোচের সাথের সংযুক্ত
কুসুম কানগুরু৬,৩৬৭২০,৮৮৯বরুণ মহালঙ্গার  ট্রেকিংয়ের চূড়া (কঠিন)
ওমবিগাইচান৬,৩৪০২০,৮০১বরুণ মহালঙ্গার  
ওম পর্বত৬,১৯১২০,৩১২হিমালয় পর্বতমালা  পবিত্র শিখর
কোংদে রি৬,১৮৭২০,২৯৯বরুণ মহালঙ্গার  ট্রেকিংয়ের চূড়া (কঠিন)
ইমজা সে৬,১৬০২০,২১০খুম্বু মহালঙ্গার  চূড়ার দ্বীপ নামেও পরিচিত। জনপ্রিয় ট্রেকিংয়ের চূড়া।
লোবুচে৬,১৪৫২০,১৬১খুম্বু মহালঙ্গার  ট্রেকিংয়ের চূড়া
পিসাং শিখর৬,০৯১১৯,৯৮৪অন্নপূর্ণা  ট্রেকিংয়ের চূড়া
নিরেখা৬,০৬৯১৯,৯১১খুম্বু মহালঙ্গার  ট্রেকিংয়ের চূড়া (কঠিন)
ব্যাডেন-পাওয়েল শিখর৫,৮২৫১৯,১১১যুগল  পূর্বে উরকেমা চূড়া নামে পরিচিত ছিল
পোকালদে৫,৮০৬১৯,০৪৯খুম্বু মহালঙ্গার  ট্রেকিংয়ের চূড়া (মধ্যম)
খুমবিলা পর্বত৫,৭৬১১৮,৯০১মহালঙ্গার  এখনও আরোহণ করা হয়নি
থারপু চুলি৫,৬৬৩১৮,৫৭৯অন্নপূর্ণা  ট্রেকিংয়ের চূড়া
কালা পাথার৫,৫৪৫১৮,১৯২খুম্বু মাহ  পুমোরির পরে জনপ্রিয় হাইকিংয়ের চূড়া
ইয়ালা শিখর৫,৫২০১৮,১১০ল্যাংট্যাং  
গোকিও রি৫,৩৫৭১৭,৫৭৫হিমালয় পর্বতমালা  জনপ্রিয় হাইকিংয়ের চূড়া

অন্যান্য পর্বত

[সম্পাদনা]

পশ্চিম নেপালের বৃহত্তর হিমালয়ের উত্তরে ~৬,১০০ মিটার তিব্বত সীমান্তশ্রেণী গঙ্গা - ব্রহ্মপুত্র বিভাজন তৈরি করে, যা সাধারণত আন্তর্জাতিক সীমান্ত অনুসরণ করে। এছাড়াও বৃহত্তর হিমালয়ের দক্ষিণে ~৪,০০০ মিটার চূড়ার একটি উচ্চপর্বত অঞ্চল এবং ১,৫০০ থেকে ৩,০০০ মিটার চূড়ার মধ্য পাহাড়মহাভারত পর্বতশ্রেণী রয়েছে। মহাভারতের দক্ষিণে ~১,০০০ মিটার চূড়াবিশিষ্ট পাদদেশের একটি বহিরাগত পর্বতকে শিবালিক বা চুরিয়া পর্বত বলা হয়।

সর্বোচ্চ শৃঙ্গের চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  • "Top 10 Highest Mountains in Nepal | Top Nepali"। ২ আগস্ট ২০২৩।