নেঘা শাহিন
নেঘা শাহিন | |
|---|---|
২০২১ সালে নেঘা শাহিন | |
| জন্ম | ১৯৯৩ (বয়স ৩১–৩২) |
| পেশা |
|
নেঘা শাহিন (জন্ম ১৯৯৩) একজন ভারতীয় ট্রান্স অভিনেত্রী। তিনি ৫২তম কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রথম ট্রান্স মহিলা হিসেবে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছিলেন।[১][২] তিনি ভারতের তামিলনাড়ুর থিরুভারুর জেলার থিয়ানাপুরম গ্রামে জন্মগ্রহণ করেন।[৩]
১৮ বছর বয়সে নেঘাকে তাঁর বাড়ি এবং কলেজের পড়াশুনা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল।[৪] তিনি বর্তমানে চেন্নাইতে বসবাস করছেন এবং থোঝি সহ বিভিন্ন ট্রান্সজেন্ডার অধিকার সংস্থার সাথে কাজ করেছেন।
নেঘা কুইয়ার কাস্টিংয়ের (কিউসি) প্রতিষ্ঠাতা এবং এটি একটি অলাভজনক সংস্থা যা ট্রান্স এবং কুইয়ার সম্প্রদায়কে সমর্থন করার জন্য নিবেদিতপ্রাণ।[৫][৬][৭]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]যখন নেঘার ট্রান্সজেন্ডার অভিমুখিতা প্রকাশ পেয়েছিল, তখন তাঁর বাবা-মা তাঁকে মারধর করেছিলেন এবং তারপর তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নেঘা তাঁর উচ্চমাধ্যমিকের শংসাপত্র নিয়ে চেন্নাই চলে আসেন।[৮]
কর্মজীবন
[সম্পাদনা]নেঘা একজন প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা। থোঝি নামক একটি এনজিওতে কাজ করার পর তিনি ১০০+ এরও বেশি ট্রান্স মহিলাকে তাদের লিঙ্গ সমস্যা কাটিয়ে উঠতে এবং তাদের সামাজিক কলঙ্কের বিরুদ্ধে লড়াই করার জন্য পরামর্শ দিয়েছেন।[৯] এই সময়কালে, তিনি একজন মডেল এবং টেলিভিশন উপস্থাপক হয়ে ওঠেন। তিনি আনন্দ বিকাতনের সাথে একজন ভিডিও জকির কাজও করেছিলেন।
নেঘা "লাভ ইজ লাভ"[১০] বইয়ের লেখক এবং "সন্দকারঙ্গা" নাটকের পরিচালক।[১১] রুরাল ইন্ডিয়া অনলাইনে নেঘা বলেছেন “এই প্রথমবারের মতো ট্রান্স পুরুষ এবং ট্রান্স মহিলারা একই মঞ্চে একত্রিত হয়েছেন”।
২০২১ সালে, তিনি অন্তরম ছবিতে অভিনয় করেন, যার জন্য তিনি ৫২তম কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রথম ট্রান্সজেন্ডার মহিলা হিসেবে নবাগত অভিনেতা পুরস্কার জিতে ছিলেন।[১২][১৩]
তিনি পিরাভি, মানাম এবং তিরুনাগাল নামে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন।[১] তিনি একটি তামিল ছবি দ্য রোড (২০২৩)-এ কাজ করেছিলেন, যেখানে তৃষা কৃষ্ণন এবং মিয়া জর্জও অভিনয় করেছিলেন।[৪]
মিডিয়াতে বিবর্তন
[সম্পাদনা]২০২৩ সালের সেপ্টেম্বরে, উদ্বোধনী কিউসি কর্মশালায় ১৮ জনেরও বেশি ট্রান্সজেন্ডার ও কুইয়ার ব্যক্তি অংশগ্রহণ করেন এবং এটি সফলভাবে সম্পন্ন হয়। তাঁরা পরিচালক মাইসকিন এবং শশীকুমারের পাশাপাশি অন্যান্য পরিচালক এবং অভিনেতাদের কাছ থেকে মূল্যবান বাস্তব জ্ঞান অর্জন করেছিলেন।[৬][১০]
২০২৪ সালের জুন মাসে, কুইয়ার কাস্টিং তামিলনাড়ুর চেন্নাইতে "প্রাইড পালুজা" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে, এই মাসটি বিশ্বব্যাপী প্রাইড মাস হিসেবে পালিত হয়। এই অনুষ্ঠানটি একটি ট্রান্স দম্পতি দ্বারা আয়োজিত হয়েছিল, যেখানে মূল বক্তব্য পেশ করা হয়েছিল ভারতের প্রথম দক্ষিণী ট্রান্স পুরুষদের প্যানেল আলোচনায়। এইসঙ্গে এখানে এ. রেবতীর "ভেল্লাই মোঝি" নাটকের ১০৬তম পরিবেশনা ছিল, এবং একটি পুরস্কার বিতরণী ও আরও বেশ কয়েকটি কার্যক্রম ছিল।[১০][১৪]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]অভিনেত্রী হিসেবে
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|
| ২০২৩ | অন্তরম | অঞ্জলি | মালায়ালাম | বিজয়ী—নারী/ট্রান্সজেণ্ডারদের জন্য যে কোন বিভাগে কেরালা রাজ্য চলচ্চিত্র বিশেষ পুরস্কার | [১৫][১৬] |
| দ্য রোড | তামিল | অভিষেক তামিল ছবি | [১৭] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Meet Negha S, winner of Kerala State film award for women and trans persons"। The News Minute। ২২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Pride Month | Two queer actors on the need for more LGBTQIA+ voices in the Indian film industry"। Moneycontrol (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Shahin, Negha। "Negha Shahin"। Negha Shahin (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫।
- 1 2 "Meet Negha S, winner of Kerala State film award for women and trans persons"। The News Minute (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
- ↑ Fathima, Azeefa (১২ জুন ২০২৪)। "Chennai Pride Palooza event to be held on June 16: Everything to know"। The New Minute (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪।
- 1 2 "சினிமா வாய்ப்புக்கு ஏங்கும் திருநங்கைகள்: 'வாய்ப்பு கிடைத்தால் கலக்குவோம்' என்கிறார்கள்"। Malai Malar (Tamil ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Ram, Anjali (১৪ ফেব্রুয়ারি ২০২২)। "FII Interviews: Negha Shahin Talks About Trans Feminism And Mental Health"। feminisminindia (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪।
- ↑ Bureau, The Hindu (৩০ মে ২০২২)। "'Award a recognition for transgender community'"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Negha Shahin- Fighting against the odds" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
- 1 2 3 Fathima, Azeefa (১২ জুন ২০২৪)। "Chennai Pride Palooza event to be held on June 16: Everything to know"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪।
- ↑ "Unveiled: theatre of the trans community"। People's Archive of Rural India (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Negha S on winning first Kerala State Film Award for a trans artiste: 'Torch that'll show more of us the way'"। New nine (ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
- ↑ Ram, Anjali (১৪ ডিসেম্বর ২০২২)। "FII Interviews: Negha Shahin Talks About Trans Feminism And Mental Health"। Feminism in India (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।
- ↑ Chandar, Bhuvanesh (২৫ জুন ২০২৪)। "Queer artistes on the stories they want to see on-screen"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৪।
- ↑ "Publishing House for Queer Community Writers in India Makes its Debut"। Cinema Express। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Meet Negha S and Alina Khan, two trans actors, from India and Pakistan, who are changing the narrative"। Indian Express। ২১ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Meet Negha S, winner of Kerala State film award for women and trans persons"। The News Minute। ২২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।