নূহ ইবনে আসাদ
অবয়ব
| নুহ ইবনে আসাদ | |
|---|---|
| সমরকন্দ এর আমির শাহানশাহ | |
| রাজত্ব | ৮১৯–৮৪১/৮৪২ |
| পূর্বসূরি | পদ প্রতিষ্ঠিত |
| উত্তরসূরি | ইয়াহিয়া এবং আহমাদ |
| মৃত্যু | ৮৪১/৮৪২ সমরকন্দ |
| রাজবংশ | সামানীয় |
| পিতা | আসাদ |
| ধর্ম | ইসলাম |
নূহ ইবনে আসাদ (نوح بن اسد; মৃত্যু ৮৪১/৮৪২) সমরকন্দের একজন সামানী শাসক ছিলেন। তিনি আসাদের পুত্র ছিলেন।
৮১৯ সালে বিদ্রোহী রাফি ইবনে লাইসের বিরুদ্ধে সমর্থনের পুরস্কার হিসেবে খলিফা আল-মামুনের খোরাসানের গভর্নর গাসসান ইবনে আব্বাদ নূহকে সমরকন্দ শহরের উপর কর্তৃত্ব প্রদান করেন। ৮৩৯/৮৪০ সালে নূহ ইসফিজাব দখল করেন এবং সামানি রাজ্যের সীমান্তের কাছে বসবাসকারী যাযাবর পৌত্তলিক তুর্কিদের হাত থেকে শহরকে রক্ষা করার জন্য এর চারপাশে একটি প্রাচীর নির্মাণ করেন। তিনি ৮৪১ বা ৮৪২ সালে মৃত্যু পর্যন্ত সমরকন্দ শাসন করেন। তার মৃত্যুর পর খুরাসানের গভর্নর আব্দাল্লাহ নুহের দুই ভাই, ইয়াহিয়া এবং আহমাদকে সমরকন্দের যৌথ শাসক নিয়োগ করেন।
সূত্র
[সম্পাদনা]- Frye, R.N. (১৯৭৫)। "The Sāmānids"। The Cambridge History of Iran, Volume 4: From the Arab Invasion to the Saljuqs। Cambridge University Press। পৃ. ১৩৬–১৬১। আইএসবিএন ০-৫২১-২০০৯৩-৮।