নুরুল আলম
অবয়ব
নুরুল আলম | |
|---|---|
| চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ১২ জুন ১৯৯৬ | |
| পূর্বসূরী | মোঃ ইউসুফ |
| উত্তরসূরী | সালাউদ্দিন কাদের চৌধুরী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মো. নুরুল আলম চট্টগ্রাম জেলা |
| রাজনৈতিক দল | এলডিপি |
নুরুল আলম বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ যিনি চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নুরুল আলম চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]নুরুল আলম এলডিপির রাজনীতি সাথে যুক্ত।[২] পূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিলেন। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৭ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ চট্টগ্রাম ব্যুরো (২৯ ডিসেম্বর ২০১৮)। "চট্টগ্রামের ১৬ আসন: দুটিতে ত্রিমুখী, ১৪ আসনে আ'লীগ-বিএনপির লড়াই"। দৈনিক যুগান্তর। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ চট্টগ্রাম, প্রণব বল ও সুজন ঘোষ (১ জানুয়ারি ২০১৯)। "আ. লীগ ছাড়া জামানত খুইয়েছেন প্রায় সবাই"। দৈনিক প্রথম আলো। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |