নীহারিকা ভাসিন
নীহারিকা খান | |
|---|---|
২০১২ সালে খান | |
| জন্ম | নীহারিকা ভাসিন ২১ নভেম্বর ১৯৬৯ |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | পোশাক ডিজাইনার, সেলিব্রিটি স্টাইলিস্ট |
| কর্মজীবন | ২০০৭–বর্তমান |
| পরিচিতির কারণ | দ্য ডার্টি পিকচার-এর জন্য জাতীয় পুরস্কার; বোম্বে ভেলভেট সিনেমার ৭০-এর দশকের স্টাইলিং |
| দাম্পত্য সঙ্গী | আয়ুব খান (বি. ২০০০; বিচ্ছেদ. ২০১৬) |
| সন্তান |
|
| আত্মীয় | অর্জুন ভাসিন (ভাই) সঞ্জয় ভাসিন (ভাই) |
নীহারিকা ভাসিন (পূর্বে খান) (জন্ম ২১ নভেম্বর ১৯৬৯) একজন ভারতীয় পোশাক ডিজাইনার যিনি মূলত হিন্দি চলচ্চিত্র (বলিউড)-এ কাজ করেন। তিনি রক অন!! (২০০৮) এবং দ্য ডার্টি পিকচার (২০১১) ছবির জন্য সর্বাধিক পরিচিত, যেখানে দ্য ডার্টি পিকচার ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]নীহারিকা একজন পাঞ্জাবি পিতার এবং পার্সি মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটেলে জনসংযোগ ও মানবসম্পদে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]ভাসিন তাঁর কর্মজীবন শুরু করেন খোয়া খোয়া চাঁদ (২০০৭) চলচ্চিত্রের মধ্যে দিয়ে। তাঁর কাজ নজরে আসে রক অন!! (২০০৮) চলচ্চিত্রের মাধ্যমে, এবং তিনি বড় কাজ পান যশ রাজ ফিল্মস-এর ব্যান্ড বাজা বারাত (২০১০) চলচ্চিত্রে।[২]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]- খোয়া খোয়া চাঁদ (২০০৭)
- রক অন!! (২০০৮)
- ভূতনাথ (২০০৮)
- রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার (২০০৯)
- কার্তিক কলিং কার্তিক (২০১০)
- ব্যান্ড বাজা বারাত (২০১০)
- দিল্লি বেলি (২০১১)
- তৃষ্ণা (২০১১)
- দ্য ডার্টি পিকচার (২০১১)
- এফ.এ.এল.টি.উ (২০১১)
- আজব গজব লাভ (২০১২)
- রাউডি রাঠোর (২০১২)
- হিরোইন (২০১২)
- ইনকার (২০১৩)
- কাই পো চে! (২০১৩)
- চশমে বদ্দুর (২০১৩)
- দ্য লাঞ্চ বক্স (২০১৩)
- টাইগার্স (২০১৪)
- উঙ্গলি (২০১৪)
- রঙ রসিয়া (২০১৪)
- মার্গারিটা উইথ আ স্ট্র (২০১৪)
- রয় (২০১৫)
- বোম্বে ভেলভেট (২০১৫)
- ফিতুর (২০১৬)
- ফ্যান (২০১৬)
- মির্জিয়া (২০১৬)
- শিবায় (২০১৬)
- পেট্টা (২০১৯)[৩]
- দে দে প্যার দে (২০১৯)
- পতি পত্নী অউর ওহ (২০১৯)
- দরবার (২০২০)
- শকুন্তলা দেবী (২০২০)
পুরস্কার
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
|---|---|---|---|---|
| ২০১১ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা পোশাক পরিকল্পনা | দ্য ডার্টি পিকচার [৪] | বিজয়ী |
| ২০১২ | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা পোশাক পরিকল্পনা | বিজয়ী | |
| ২০১১ | আইফা পুরস্কার | সেরা পোশাক পরিকল্পনা | ব্যান্ড বাজা বারাত [৫] | বিজয়ী |
| ২০১২ | দ্য ডার্টি পিকচার | বিজয়ী | ||
| ২০২০ | ফিল্মফেয়ার পুরস্কার | সেরা পোশাক পরিকল্পনা | আলোকচিত্র | মনোনীত |
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তাঁর ভাই অর্জুন ভাসিনও একজন পোশাক ডিজাইনার, যিনি দিল চাহতা হ্যায় (২০০১), রং দে বাসন্তী (২০০৬) এবং জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১) চলচ্চিত্রের জন্য পরিচিত।[৬][৭] তিনি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা আয়ুব খান এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যিনি উত্তরণ (২০০৮) সিরিজের জন্য পরিচিত। তাঁর স্বামী প্রখ্যাত চলচ্চিত্র তারকা দিলীপ কুমার এবং সায়রা বানুর ভাগনে।[৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Brunch Date with costume designer Niharika Khan Bhasin"। Hindustan Times। ৫ এপ্রিল ২০১৩। ৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৩।
- ↑ "Dressing up with Niharika Khan and Arjun Bhasin"। The Times of India। ১০ নভেম্বর ২০১২। ১১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩।
- ↑ @sunpictures (৪ অক্টোবর ২০১৮)। "#PettaSecondLook@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @DOP_Tirru @sureshsrajan @PeterHeinOffl…" (টুইট) – টুইটার এর মাধ্যমে।
- ↑ "59th National Film Awards for the Year 2011 Announced"। Press Information Bureau (PIB), India।
- ↑ "Dabangg, Band Baaja Baaraat win big at IIFA technical awards"। Indian Express। ২৬ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩।
- ↑ "Characters can't afford designer labels: Niharika"। The Times of India। ১৮ আগস্ট ২০০৯। ১১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Keep it stylish"। Indian Express। ১৭ আগস্ট ২০১১।
Zindagi Na Milegi Dobara 's unsung hero is its stylist, the tour de force that is Arjun Bhasin
- ↑ "Destiny's couple: Niharika & Ayub Khan"। ২৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩।
- ↑ "Ayub has always been my first love: wife Niharika Khan"। DNA। ১৫ মার্চ ২০১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নীহারিকা ভাসিন (ইংরেজি)