নীল কৃষ্ণচূড়া
অবয়ব
| নীল কৃষ্ণচূড়া | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| শ্রেণীবিহীন: | Angiosperms |
| শ্রেণীবিহীন: | Eudicots |
| শ্রেণীবিহীন: | Asterids |
| বর্গ: | Lamiales |
| পরিবার: | Bignoniaceae |
| গণ: | Jacaranda |
| প্রজাতি: | J. mimosifolia |
| দ্বিপদী নাম | |
| Jacaranda mimosifolia D.Don[১] | |
নীল কৃষ্ণচূড়া, আকাশি কৃষ্ণচূড়া বা নীল জ্যাকারান্ডা (বৈজ্ঞানিক নাম: Jacaranda mimosifolia) বিগ্নোনিয়াসি পরিবারের একটি উদ্ভিদ। এটি ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। এরা মাঝারি আকারের পত্রমোচি গাছ। এদের উচ্চতা হয় ৮-১০ মিটার।[২] নীল ফুলের গাছটির আকৃতি, কাণ্ড ও পাতা কৃষ্ণচূড়া গাছের মতো হওয়ায় অনেকে ফুলটিকে নীল বা আকাশি কৃষ্ণচূড়া বলে ডাকেন।[৩]
গাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে এটি আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগাল ও ইতালিতে বেশ সহজলভ্য। গাছটি অপেক্ষাকৃত কম শীতের দেশগুলোতে ভালো জন্মায়।
গ্যালারি
[সম্পাদনা]- ফুলসহ গাছ
- ভুটানে নীল কৃষ্ণচূড়া
- J. mimosifolia ফুল
- J. mimosifolia ফল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jacaranda mimosifolia information from NPGS/GRIN"। www.ars-grin.gov। ১৪ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০০৮।
- ↑ দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "নীল কৃষ্ণচূড়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ মে ২০২১।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |