বিষয়বস্তুতে চলুন

নীলম মানসিং চৌধুরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীলম মানসিং চৌধুরী
২০০৪ খ্রিস্টাব্দে নীলম মানসিং চৌধুরী
জন্ম (1950-04-14) ১৪ এপ্রিল ১৯৫০ (বয়স ৭৬)
পেশানাট্য নির্দেশক
দাম্পত্য সঙ্গীপুষ্পভিন্দর সিং চৌধুরী
পুরস্কারসংগীত নাটক অকাদেমি পুরস্কার (২০০৩)
পদ্মশ্রী(২০১১)

নীলম মানসিং চৌধুরী (জন্ম: ১৪ এপ্রিল ১৯৫১) হলেন একজন বিশিষ্ট ভারতীয় নাট্যব্যক্তিত্ব, যিনি নাট্য নির্দেশনার জন্য ২০০৩ খ্রিস্টাব্দে সংগীত নাটক অকাদেমি পুরস্কার[] ২০১১ খ্রিস্টাব্দে শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। অবসরের পর তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একজন এমিরিটাস অধ্যাপক হন। [][][][][] তিনি পাঞ্জাবের লোক ঐতিহ্যকে সমকালীন বিশ্বের আখ্যানের সাথে মেল স্থাপনের জন্য গ্রাম ও শহরের অভিনয়শিল্পীদের নিয়ে নিজস্ব নাট্যদল দ্য কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং এর সাফল্যে তিনি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন। []

জন্ম ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নীলম ১৯৫০ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল ভারতের পাঞ্জাবের অমৃতসর শহরে জন্মগ্রহণ করেন।

তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৫ খ্রিস্টাব্দে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা হতে অভিনয়ে ডিপ্লোমা লাভ করেন এবং ইব্রাহিম আলকাজির কাজে প্রশিক্ষণ নেন। [][]

কর্মজীবন

[সম্পাদনা]

প্রশিক্ষণ শেষে ১৯৭৯ খ্রিস্টাব্দে নীলম ভোপালে যান এবং সেখানকার বহু-শিল্প কমপ্লেক্স ভারত ভবন-এর থিয়েটার রেপার্টরি রঙ মণ্ডল-এ যোগ দেন। ১৯৮৪ খ্রিস্টাব্দে চণ্ডীগড়ে আসেন এবং নিজের নাট্যদল দ্য কোম্পানি ( দ্য সেন্টার অফ মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস - নাট্য যাত্রীস্) প্রতিষ্ঠা করেন। নিজের নাট্যদলে কাজের পাশাপাশি তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভারতীয় নাট্য বিভাগেও অধ্যাপনা করেন এবং চেয়ারপারসনও ছিলেন।[১০] তাঁর বিখ্যাত নাটকগুলি হল- "কিচেন কথা",[১১] [১২] দ্য স্যুট, [১৩] ইয়েরমা, [১৪] [১৫] নাগামণ্ডলা, [১৬] দ্য ম্যাড ওম্যান অফ চাইলট, [১৭] [১৮] লিটল আইলফ, বিটার ফ্রুট, [১৯] নেকেড ভয়েসেস, [২০] [২১] স্ত্রীপত্র [২২] এবং গাম হাই[২৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Neelam Mansingh Chowdhry" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৬
  2. "'There are no shortcuts to being an artiste', says thespian Neelam Man Singh Chowdhary"The Indian Express (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  3. Pendyala, AuthorSweta। "Neelam Mansingh Chowdhry: A humble achiever"Telangana Today (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  4. "Neelam Mansingh Chowdhry – Nagamandala"। ২০ নভেম্বর ২০০৯। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১১
  5. "128 people conferred with Padma awards"CNN-IBN। ২৫ জানুয়ারি ২০১১। ২৮ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১১
  6. "Neelam Mansingh"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ৩ জানুয়ারি ২০১৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  7. "Neelam Mansingh Chowdhry"। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৬
  8. "Director Neelam Mansingh Chowdhry explores newer frontiers with the London debut of her opera Naciketa"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  9. "CUR_TITLE"sangeetnatak.gov.in। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  10. "Padma Shri. Smt.Neelam Mansingh Chowdhry"। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৬
  11. RAMESH VINAYAK (২৫ অক্টোবর ১৯৯৯)। India Today (ইংরেজি ভাষায়) https://www.indiatoday.in/magazine/your-week/story/19991025-neelam-man-singh-chaudhary-performs-kitchen-katha-at-chandigarhs-rock-garden-781741-1999-10-25। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  12. Dharwadker, Aparna Bhargava (নভেম্বর ২০০৯)। Theatres of Independence: Drama, Theory, and Urban Performance in India Since 1947 (ইংরেজি ভাষায়)। University of Iowa Press। আইএসবিএন ৯৭৮-১-৫৮৭২৯-৬৪২-০
  13. "The Play Never Ends - Indian Express"archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  14. Dharwadker, Aparna Bhargava (নভেম্বর ২০০৯)। Theatres of Independence: Drama, Theory, and Urban Performance in India Since 1947 (ইংরেজি ভাষায়)। University of Iowa Press। আইএসবিএন ৯৭৮-১-৫৮৭২৯-৬৪২-০
  15. Ray, Bharati (১৫ সেপ্টেম্বর ২০০৫)। Women of India: Colonial and Post-colonial Periods (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। আইএসবিএন ৯৭৮-৮১-৩২১-০২৬৪-৯
  16. G, D. (৩০ অক্টোবর ২০১৪)। "Of snakes and women"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  17. India Today (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ১৯৯৫ https://www.indiatoday.in/magazine/eyecatchers/story/19950715-neelam-man-singh-chowdhrys-french-play-in-punjabi-to-be-staged-at-festival-davignon-807515-1995-07-15। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  18. Liu, Siyuan (৫ ফেব্রুয়ারি ২০১৬)। Routledge Handbook of Asian Theatre (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-১-৩১৭-২৭৮৮৫-৬
  19. Pioneer, The। "Method to madness"The Pioneer (ইংরেজি ভাষায়)। ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  20. Ravi, S. (২৫ আগস্ট ২০১৭)। "Testing the truths"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  21. Brayshaw, Teresa; Fenemore, Anna (২৩ জুলাই ২০১৯)। The Twenty-First Century Performance Reader (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮-১-০০০-০১১৮৮-৩
  22. Anima, P. (১১ মার্চ ২০১১)। "Seen by scene"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০
  23. "Of Love, Loss and Longing"The Indian Express (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০