নীলম ক্লার
নীলম ক্লার | |
|---|---|
| জন্ম | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত |
| পেশা | নবজাতক বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ |
| পুরস্কার | |
নীলম ক্লার একজন ভারতীয় নবজাতক বিশেষজ্ঞ, যিনি নবজাতকের জন্য নিবিড় পরিচর্যা এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের উন্নয়নে অগ্রণী ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত।[১] অত্যন্ত ক্ষুদ্র (১০০০ গ্রামের কম ওজনের) অপরিণত অবস্থায় জন্মগ্রহণকারী শিশুদের জন্য নবজাতক যন্ত্র উন্নয়নের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। এই যন্ত্রের উন্নয়নের ফলে অপরিণত অবস্থায় জন্মগ্রহণকারী শিশুদের বেঁচে থাকার হার ৯০ শতাংশে উন্নীত হয়।[২] চিকিৎসা ও নবজাতকবিদ্যার ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার ২০১৪ সালে তাকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার, পদ্মভূষণে ভূষিত করে।[৩]
জীবনী
[সম্পাদনা]নীলম ক্লার ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরে জন্মগ্রহণ করেন এবং শ্রীনগরের প্রেজেন্টেশন কনভেন্ট স্কুলে তার স্কুলজীবন শুরু হয়।[৪] চিকিৎসা পেশা বেছে নেওয়ার পর তিনি চণ্ডীগড়ের পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ থেকে পেডিয়াট্রিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং নবজাতকবিদ্যায় আরও প্রশিক্ষণের জন্য সেখানেই পড়াশোনা চালিয়ে যান। এই বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য তিনি কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে নবজাতকবিদ্যায় ফেলোশিপ নিয়ে ডেনমার্কে যান।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]ক্লার কোপেনহেগেন থেকে ফিরে এসে ১৯৮৮ সালের ৩১ মে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে যোগদানের মাধ্যমে ভারতে তার কর্মজীবন শুরু করেন।[৪] ২৬ বছরের কর্মজীবনে ক্লার এই হাসপাতালে নবজাতকবিদ্যা বিভাগ চালু করেন। বর্তমানে তিনি এই বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫]
তিনি সৌদি আরবের জাজনের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভিজিটিং কনসালট্যান্ট হিসেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকি শিশু হাসপাতালে নবজাতকবিদ্যার ফেলো হিসেবেও কাজ করেছেন।[৫]
বর্তমানে তিনি নিম্নলিখিত পদে কর্মরত আছেন:
- জাতীয় নবজাতকবিদ্যা ফোরামের সভাপতি।[৫][৬]
- সেল অন নিউট্রিশন অ্যাডভাইজরি গ্রুপ (CNAG)-এর অনলাইন পরিষেবার উপদেষ্টা।
- জার্নাল অব নিওনেটোলজি' (জাতীয় নিওনেটোলজি ফোরাম কর্তৃক প্রকাশিত একটি ত্রৈমাসিক জার্নাল)-এর সম্পাদক।
- ফেডারেশন অব এশিয়া অ্যান্ড ওশেনিয়া পেরিনেটাল সোসাইটিস (FAOPS) ২০১০-এর সাংগঠনিক চেয়ারপারসন।[৭]
- দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মগত ত্রুটি প্রতিরোধ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটির সদস্য।[২]
- আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স-এর মাস্টার ট্রেইনার।[২]
- অপরিণত শিশুদের খাওয়ানোর বিষয়ে আন্তর্জাতিক নির্দেশিকা তৈরির জন্য বিশ্বব্যাপী নবজাতক পুষ্টি ঐক্যমত্য গ্রুপ- এর সদস্য।[২][৮]
তিনি বিভিন্ন সময়ে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল,[৯] এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে[১০] নবজাতক যত্ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।[২][১১] এছাড়াও, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবজাতক ও শিশু স্বাস্থ্য কৌশলের একজন প্যানেল সদস্য।[১২]
সামাজিক ক্ষেত্রে ডঃ ক্লার অল লেডিজ লিগে হেলথ কেয়ারের সভাপতিত্ব করেন।[১৩]
উত্তরাধিকার
[সম্পাদনা]
নীলম ক্লার নবজাতক যত্নের উন্নয়নের জন্য পরিচিত, বিশেষ করে অপরিণত অবস্থায় জন্মগ্রহণকারী শিশুদের পরিচর্যার জন্য নিবিড় পরিচর্যা যত্ন এবং কৃত্রিম শ্বাসযন্ত্র তৈরির একজন পথিকৃৎ হিসেবে বিবেচিত। তার প্রচেষ্টায় নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের নবজাতকবিদ্যা বিভাগ নাইট্রিক অক্সাইড ডেলিভারি এবং বেডসাইড সেরিব্রাল ফাংশন পর্যবেক্ষণসহ আধুনিক উচ্চ ফ্রিকোয়েন্সির কৃত্রিম শ্বাসক্রিয়া সুবিধার একটি অত্যাধুনিক সেবাকেন্দ্রে উন্নীত হয়। পরিসংখ্যানে দেখা গেছে যে, ডঃ ক্লারের অধীনে ১০০০ গ্রামের কম ওজনের অপরিণত অবস্থায় জন্মগ্রহণকারী শিশুদের বেঁচে থাকার হার ৯০ শতাংশে উন্নীত হয়েছে এবং সংক্রমণের হার প্রতি ১০০০ রোগীর মধ্যে ৯.৮-এ নেমে এসেছ।[২][১৪]
তিনি জাতীয় পরীক্ষা বোর্ড কর্তৃক নবজাতকবিদ্যায় তিন বছরের ডক্টরেট প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রেও অবদান রেখেছেন।[১২]
পুরষ্কার এবং স্বীকৃতি
[সম্পাদনা]প্রকাশনা
[সম্পাদনা]নীলম ক্লার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুচিকিৎসা সম্পর্কিত বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেছেন,[১৭][১৮] এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল:
- 'মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম (এমএএস)', পঙ্কজ গর্গের সহযোগিতায়[১৯]
- সতীশ সালুজা, আশা আগরওয়াল এবং সঞ্জীব আমিনের সাথে 'অডিটরি নিউরোপ্যাথি স্পেকট্রাম ডিসঅর্ডার ইন লেট প্রিটার্ম অ্যান্ড টার্ম ইনফ্যান্ট উইথ সিভিয়ারজন্ডিস'[২০]
- অনিতা সিংয়ের সাথে চ্যাপ্টার-০১১ ফলোআপ অব প্রিটার্ম বেবি[২১]
- চৌধুরী বিবেক এবং নবীন গুপ্তের সাথে 'চ্যাপ্টার-০০৪ প্যারেনটেরাল নিউট্রিশন ইন নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট' [২২]
- সনি অরুণ এবং নবীন গুপ্তের সাথে 'চ্যাপ্টার-৬২ নেওনাটাল ট্রান্সপোর্ট '[২৩]
- সনি অরুণের সাথে 'চ্যাপ্টার-০০৫ প্যারেনটেরাল নিউট্রিশন ইন নিউবর্ন' [২৪]
- সনি অরুণ এবং সতীশ সালুজার সাথে 'চ্যাপ্টার-৬৪ নিওনাটাল রেসপিরেটরি ডিসঅর্ডার' [২৫]
- যতিন্দর ভাটিয়া, ইয়ান গ্রিফিন, ডায়ান অ্যান্ডারসন এবং ম্যাগনাস ডোমেলিওফের সাথে 'সিলেক্টেড ম্যাক্রো/মাইক্রোনিউট্রিয়েন্ট নীডস অব দি রুটিন প্রিটার্ম ইনফ্যান্ট'[২৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Daily Pioneer"। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- 1 2 3 4 5 6 "pre term babies"। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ "Padma bhushan"। Newsreport। The Hindu। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- 1 2 "FB"। Facebook। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- 1 2 3 4 "Bio 1"। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "NNF" (পিডিএফ)। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "FAOPS 2010" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "GNNCG" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ "UNICEF" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "WHO" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "Standford"। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- 1 2 "BS"। Business Standard India। ২৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "ALL"। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ "pre term babies 2"। Business Standard India। ২৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ "only doctor"। ২৬ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "medicine category"। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "List 1"। ২৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "List 2"। ২৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ Neelam Kler; Pankaj Garg। "Recent Advances in Paediatrics"।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Saluja, S; Agarwal, A (২০১০)। "Auditory Neuropathy Spectrum Disorder in Late Preterm and Term Infants with Severe Jaundice'"। Int. J. Pediatr. Otorhinolaryngol.। ৭৪ (11): ১২৯২–৭। ডিওআই:10.1016/j.ijporl.2010.08.007। পিএমসি 2962441। পিএমআইডি 20832127।
- ↑ Follow-up of Preterm Baby। Jaypee digital। ২০১৩। পৃ. ৩৩–৪৪। আইএসবিএন ৯৭৮৯৩৫০৯০৪২৮২। ২৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ Kler Neelam; Choudhury Vivek (২০১২)। Parenteral Nutrition in Neonatal Intensive Care Unit। Jaypee digital। পৃ. ২৪–৩২। আইএসবিএন ৯৭৮৯৩৫০২৫৭৭৭৭। ২৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪।
- ↑ Neelam Kler; Sony Arun (২০১১)। Neonatal Transport। Jaypee digital। পৃ. ৬৩২–৬৪২। আইএসবিএন ৯৭৮৮১৮৪৪৮৯৫০৭।
- ↑ Neelam Kler; Sony Arun (২০০৭)। Parenteral Nutrition in Newborn। Jaypee digital। পৃ. ৪৯–৬৪। আইএসবিএন ৯৭৮৮১৮০৬১৮৮৯৫।
- ↑ Neelam Kler; Satish Saluja (২০০৫)। Neonatal Respiratory Disorders। Jaypee digital। পৃ. ৭২৫–৭৯২। আইএসবিএন ৯৭৮৮১৮০৬১৪২১৭।
- ↑ Neelam Kler; Jatinder Bhatia (মার্চ ২০১৩)। "Selected Macro/Micronutrient Needs of the Routine Preterm Infant" (পিডিএফ)। The Journal of Pediatrics। ১৬২ (3): S৪৮–৫৫। ডিওআই:10.1016/j.jpeds.2012.11.053। পিএমআইডি 23445848।