বিষয়বস্তুতে চলুন

নীনা নায়েক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীনা নায়েক
২০১৪ সালে নীনা নায়েক
কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৯
বেঙ্গালুরু শিশু কল্যাণ কমিটি চেয়ারপারসন
কাজের মেয়াদ
২০০৩ – ২০০৭
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-11-24) ২৪ নভেম্বর ১৯৫৩ (বয়স ৭২)
রাজনৈতিক দলআম আদমি পার্টি
সন্তান২, দত্তক নেওয়া
বাসস্থানবেঙ্গালুরু
প্রাক্তন শিক্ষার্থীমাদ্রাজ বিশ্ববিদ্যালয়
(কলাবিদ্যায় স্নাতকোত্তর

নীনা পি নায়েক (জন্ম: ২৪শে নভেম্বর ১৯৫৩) দক্ষিণ কন্নড়ের একজন সমাজকর্মী এবং শিশু অধিকার কর্মী। তাঁর কর্মজীবন শিশু অধিকারের প্রচার এবং সুরক্ষার জন্য নিবেদিত।[১][২][৩]

তিনি ২০১২ সালের ৬ই এপ্রিল বেঙ্গালুরুতে একটি টেডএক্স ইভেন্টের ব্যবস্থাপনায় শিশুদের ভূমিকার ওপর একটি উপস্থাপনা প্রদান করেন।[৪][৫] তিনি বেশ কিছু প্রবন্ধ এবং বইও লিখেছেন। নীনা কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন ছিলেন।[৬] পূর্বে, তিনি ভারতীয় শিশু কল্যাণ পরিষদের সহ-সভাপতি এবং ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনের শিশু বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।[৭][৮][৯]

শিক্ষা এবং ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

নীনা নায়েক সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি করেছেন, তাঁর বিশেষ বিষয় ছিল পরিবার ও শিশু কল্যাণ। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে গৃহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, যার মূল বিষয় শিশু বিকাশ, খাদ্য এবং পুষ্টি।[৮] ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগ্নোউ) থেকে মানবাধিকার বিষয়ে একটি শংসাপত্র রয়েছে।[৮] তাঁর দুটি দত্তক নেওয়া সন্তান রয়েছে।[৯]

কর্মজীবন

[সম্পাদনা]

গত ৩০ বছর ধরে একজন শিশু অধিকার কর্মী হিসেবে নীনা নায়েক বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত।[৩][৭]

  • চেয়ারপারসন, শিশু কল্যাণ কমিটি, বেঙ্গালুরু
  • তিন মেয়াদে কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন।[৪]
  • ভারতীয় শিশু কল্যাণ পরিষদের সহ-সভাপতি।[৪]
  • জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য ( ভারত সরকারের সচিবের সমতুল্য)
  • ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য শিশু বিষয়ক উপ-কমিটির সদস্য।
  • নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অপরাধী মোহাম্মদ আফরোজকে নাবালক বলে সফলভাবে রক্ষা করেছেন।

রাজনীতি

[সম্পাদনা]

২০১৪ সালের ১০ই মার্চ তিনি বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে থেকে আম আদমি পার্টির প্রার্থী ছিলেন এবং ২১,৪০৩ ভোট (মোট ভোটের ১.৯%) পেয়েছিলেন। তিনি বিজেপির অনন্ত কুমারের কাছে হেরে যান।[১০]

২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচন: ব্যাঙ্গালোর দক্ষিণ
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি অনন্ত কুমার ৬,৩৩,৮১৬ ৫৬.৮৮ +৮.৬৮
কংগ্রেস নন্দন নিলেকানি ৪,০৫,২৪১ ৩৬.৩৭ -৭.৬৯
জেডি(এস) রুথ মনোরমা ২৫,৬৭৭ ২.৩০ -১.০১
আপ নীনা নায়েক ২১,৪০৩ ১.৯২ না
স্বতন্ত্র প্রমোদ মুথালিক ৪,২৪৭ ০.৩৮ না
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৭,৪১৪ ০.৬৭ না
সংখ্যাগরিষ্ঠতা ২,২৮,৫৭৫ ২০.৫১ +১৬.৩৭
ভোটার উপস্থিতি ১১,১৪,৩৫৯ ৫৫.৭৫ +১০.৯৮
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +৮.৬৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Nina Nayak: Child rights activist"। The Hindu। ৩ জুলাই ২০০৯। ৭ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. ↑ "AAP fields child rights activist against Nandan"। The Times of India। ১১ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
  3. 1 2 "Nina Nayak is our candidate"। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪।
  4. 1 2 3 "Theme: The Big Picture"। Domlur Change। TEDx। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
  5. ↑ "A Mantra For Change: Nina Nayak"। TEDxDomlurChange। TEDx। ২৫ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
  6. ↑ "Nina Nayak : KSCPCR"।
  7. 1 2 "Ex-Infosys CFO, Delhi scribe on AAP fourth list"। Hindustan Times। ১১ মার্চ ২০১৪। ১১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৪।
  8. 1 2 3 "Selection of Members in the National Commission for Protection of Child Rights (NCPCR)" (পিডিএফ)। Ministry of Women & Child Development Government of India। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
  9. 1 2 "Guardians of Foster Love"। Parenting। Outlook। ১৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
  10. ↑ "AAP fields child rights activist against Nandan"। The Times of India। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৪।