নিশাত জোবাইদা
অবয়ব
মেজর জেনারেল ডা. নিশাত জোবাইদা | |
|---|---|
২০২৩ সালে জোবাইদা | |
| আনুগত্য | |
| সেবা/ | |
| কার্যকাল | ১৯৯০-বর্তমান |
| পদমর্যাদা | |
| ইউনিট | সেনাবাহিনী চিকিৎসা কোর |
নিশাত জোবাইদা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল যিনি বর্তমানে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি এন্ড ট্রান্সফিউশন (এএফআইপি) র কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জোবাইদা ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় নারী হিসেবে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]জোবাইদা সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।[২] তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস) থেকে মাইক্রোবায়োলজিতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]চট্রগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তাকে মেজর জেনারেল পদমর্যাদা ব্যাজ পরিয়ে দেন।[৪] পদোন্নতির পূর্বে তিনি আর্মি মেডিকেল কলেজ চট্রগ্রামের মাইক্রোবায়োলোজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Desh, Ajker (১৮ ফেব্রুয়ারি ২০২৩)। "আরও এক নারী সেনা কর্মকর্তা মেজর জেনারেল পদে পদন্নোতি পেলেন" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ মোহাম্মদ, নূর (১৬ এপ্রিল ২০২৩)। "নারী-পুরুষ নয়, কাজের প্রতি একাগ্রতা থাকলে সফলতা আসবেই"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Fellows With Exam। "Bangladesh College of Physicians & Surgeons(BCPS)"। bcps.edu.bd। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Armed forces being made capable to defend external attack: Hasina"। New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ "Microbiology – Army Medical College, Chattogram"। amcc.edu.bd। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
উইকিমিডিয়া কমন্সে নিশাত জোবাইদা সংক্রান্ত মিডিয়া রয়েছে।