নির্মলজীবন ঘোষ
নির্মলজীবন ঘোষ | |
|---|---|
নির্মলজীবন ঘোষ | |
| জন্ম | ৫ জানুয়ারি, ১৯১৬ |
| মৃত্যু | ২৬ অক্টোবর, ১৯৩৪ |
| আন্দোলন | ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন |
| অনুশীলন সমিতি |
|---|
| প্রভাব |
| অনুশীলন সমিতি |
| উল্লেখযোগ্য ঘটনা |
| সম্পর্কিত প্রসঙ্গ |
নির্মলজীবন ঘোষ (৫ জানুয়ারি ১৯১৬ - ২৬ অক্টোবর ১৯৩৪) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম সংগ্রামী ও শহীদ।[১][২]
জন্ম শিক্ষাজীবন
[সম্পাদনা]নির্মলজীবন হুগলির ধামসিন এর বাসিন্দা ছিলেন। তার পিতার নাম যামিনীজীবন ঘোষ। মেদিনীপুর কলেজের আই.এ. ক্লাসের ছাত্র থাকা অবস্থায় তিনি গোপন বিপ্লবী বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন।[৩] অবিভক্ত মেদিনীপুর জেলার অত্যাচারী জেলাশাসক বার্জকে গুলি করার ব্যাপারে জড়িত ছিলেন। এই ষড়যন্ত্র ও হত্যার অভিযোগে বিচারে তার প্রাণদণ্ড হয়। মেদিনীপুর সেন্ট্রাল জেলে তিনি ফাঁসিতে মৃত্যুবরণ করেন।[১]
বার্জ হত্যাকাণ্ড
[সম্পাদনা]১৯৩৩ সালের ২ সেপ্টেম্বর শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেট বার্জ সাহেব মেদিনীপুর কলেজ মাঠে মোহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে মেদিনীপুর ক্লাবের হয়ে ফুটবল খেলতে নামেন। খেলা প্রাকটিসের ছল করে বল নিয়ে মাঠে নামেন অনাথবন্ধু পাঁজা ও মৃগেন্দ্রনাথ দত্ত। মাঠেই দুই বন্ধু বার্জ সাহেবকে আক্রমণ করলে তিনি মারা যান। জোন্স নামে একজন আহত হন। পুলিস প্রহরী দুজনের উপর পাল্টা গুলি চালায়। এতে তারা দুজন নিহত হন এবং অপর সঙ্গীরা পলায়ন করতে সক্ষম হন। এই ঘটনার পর ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ, নন্দদুলাল সিং, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন, সনাতন রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা হয়। বিচারে ব্রজকিশোর, রামকৃষ্ণ ও নির্মলজীবনের ফাঁসি হয়। নন্দদুলাল সিং, কামাখ্যা ঘোষ, সুকুমার সেন এবং সনাতন রায়-এর যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড হয়।[৪] নির্মলজীবনের ভাই নবজীবন ঘোষও জেলের ভেতর পুলিশি অত্যাচারে প্রাণ দেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৩৬৫, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ রায়, প্রকাশ। "বিস্মৃত বিপ্লবী"। বিপ্লবীদের জীবনী।
- ↑ দে, বরুণ। "আড্ডা জোন বানিয়েছেন প্রাক্তনীরাই"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ১ মে ২০২১।
- ↑ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৮১।
- ১৯১৬-এ জন্ম
- ১৯৩৪-এ মৃত্যু
- পশ্চিমবঙ্গের বিপ্লবী
- হুগলি জেলার ব্যক্তি
- পশ্চিমবঙ্গের ভারতীয় স্বাধীনতা কর্মী
- ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের শহীদ
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ভারতীয় বিপ্লবী
- ২০শ শতাব্দীতে যুক্তরাজ্য দ্বারা মৃত্যুদণ্ড
- অনুশীলন সমিতি
- বাঙালি বিপ্লবী
- ব্রিটিশ ভারত দ্বারা ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ভারতীয় ব্যক্তি
- ভারতীয় জাতীয়তাবাদ
- খুনের দায়ে দোষী সাব্যস্ত ভারতীয়
- ২০শ শতাব্দীতে ব্রিটিশ ভারত দ্বারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত