নিরঞ্জন সিং তালিব
সর্দার নিরঞ্জন সিং তালিব (১৯০১ - ১৯৭৬)[১] ছিলেন একজন সাংবাদিক, স্বাধীনতা কর্মী, বিপ্লবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রভাবশালী নেতা। তিনি পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান হিসেবেও কাজ করেছেন। তিনি একজন বিখ্যাত গান্ধীবাদী ছিলেন। ১৯২০ সালে মহাত্মা গান্ধীর আহ্বানে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন।[২][৩][৪][৫][৬] তিনি একসময় কলকাতা থেকে প্রকাশিত জাতীয়তাবাদী দৈনিক পাঞ্জাবি পত্রিকা দেশ দর্পণের সম্পাদক ছিলেন।[২][৭] তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন এবং এক সময়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।[৮] অনেক সূত্রের দাবি, যে গাড়িতে নেতাজি কলকাতায় তাঁর গৃহবন্দি অবস্থা থেকে পালিয়ে এসেছিলেন সেই গাড়িটি চালিয়েছিলেন নিরঞ্জন সিং।[৭][৯][১০] স্বাধীনতার আগে, তিনি ব্রিটিশ ভারতের বিভিন্ন জেলে মোট প্রায় দশ বছর কাটিয়েছেন।[৩][১১] এর আগে তিনি নাভার মহারাজা রিপুদমন সিংহের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।[১২] স্বাধীনতার পর পাঞ্জাব সরকারের পূর্ত বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেন।[১৩] এছাড়া চণ্ডীগড় শহরকে উন্নত রাজধানী শহর হিসাবে প্রতিষ্ঠা করতে তিনি জনস্বাস্থ্য, প্রকৌশল এবং নগর উন্নয়ণের প্রধান হিসাবে দায়িত্বভার সামলেছেন।[১৪] ১৯৬২ সালে তিনি কংগ্রেস দলের প্রার্থী হিসাবে চণ্ডীগড় থেকে নির্বাচনে জয়ী হন।[১৫] ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সালে তার মৃত্যু পর্যন্ত তিনি পাঞ্জাব রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sharma, Jagdish Saran (১৯৮১)। Encyclopaedia Indica (ইংরেজি ভাষায়)। S. Chand। পৃ. ১২১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- 1 2 Datta, Chaman Lal; Studies, Punjabi University Department of Punjab Historical (১৯৭২)। Who's Who: Punjab Freedom Fighters (ইংরেজি ভাষায়)। Department of Punjab Historical Studies, Punjabi University। পৃ. XXXVI। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- 1 2 Reference India (ইংরেজি ভাষায়)। Tradesman and Men India.। ১৯৭৫। পৃ. ২১০। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ Singh, Fauja (১৯৭২)। Eminent Freedom Fighters of Punjab (ইংরেজি ভাষায়)। Punjabi University, Department of Punjab Historical Studies। পৃ. ১৭৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ Socialist India (ইংরেজি ভাষায়)। Indian National Congress. All India Congress Committee.। ১৯৭২। পৃ. ৩, ৭, ২৮। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ Arora, Subhash Chander (১ জানুয়ারি ১৯৯০)। President's Rule in Indian States: A Study of Punjab (ইংরেজি ভাষায়)। Mittal Publications। পৃ. ৬৩। আইএসবিএন ৯৭৮-৮১-৭০৯৯-২৩৪-৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- 1 2 Bose, Pradip (১৯৯৯)। Subhas Bose and India Today: A New Tryst with Destiny ? (ইংরেজি ভাষায়)। Deep & Deep Publications। আইএসবিএন ৯৭৮-৮১-৭৬২৯-১৭৯-৮। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ Netaji Subhas Chandra Bose Commemoration Volume: A Tribute in His Centenary Year (ইংরেজি ভাষায়)। Scottish Church College। ১৯৯৮। পৃ. ২১০। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ "Researcher shares Netaji's Great Escape route"। enewstime.in। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Vandana Shukla (২২ মে ২০০২)। "Netaji's Punjabi connection | undefined News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। The Times of India। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ "Petition from Security Prisoners Niranjan Singh Talib For (1) Transfer to some Jail Near amritsar (2) Increase of italian Family Allowance to Rs-150/- Pm"। INDIAN CULTURE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ Dhoot, Naina Singh; Singh (Prof.), Surinder (২০০৫)। The Political Memoirs of an Indian Revolutionary (ইংরেজি ভাষায়)। Manohar Publishers & Distributors। পৃ. ২১১। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩০৪-৬৩৩-৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ Civic Affairs (ইংরেজি ভাষায়)। P. C. Kapoor at the Citizen Press। ১৯৬০। পৃ. ১০৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ Council, Punjab (India) Legislature Legislative (১৯৬১)। Debates; Official Report (ইংরেজি ভাষায়)। পৃ. XXXVVII। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ "🗳️ Narinjan Singh Talib, Chandigarh Assembly Elections 1962 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com"। LatestLY (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২।
- ↑ "Rajya Sabha Members"। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২।
- ১৯০১-এ জন্ম
- ১৯৭৬-এ মৃত্যু
- পশ্চিমবঙ্গের ভারতীয় স্বাধীনতা কর্মী
- ভারতীয় স্বাধীনতার বিপ্লবী আন্দোলন
- পাঞ্জাব, ভারতের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- ব্রিটিশ ভারতের বন্দি ও আটক
- ভারতীয় সম্পাদক
- পাঞ্জাব, ভারতের রাজ্য মন্ত্রিপরিষদের মন্ত্রী
- পাঞ্জাব, ভারতের রাজ্যসভা সদস্য
- পাঞ্জাব (ভারত) বিধানসভার সদস্য ১৯৬২-১৯৬৭
- নিখিল ভারত ফরওয়ার্ড ব্লকের রাজনীতিবিদ
- ভারতীয় শিখ
- গান্ধীবাদী
- কলকাতার সক্রিয়কর্মী