বিষয়বস্তুতে চলুন

নিবৃত্তকরণ তত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউএসএস গ্রাওলার, ৫০০-মাইল (৮০০-কিলোমিটার) পাল্লার গতিনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পারমাণবিক নিবৃত্তকরণ ক্ষমতা প্রদানের জন্য নকশাকৃত দুটি ডুবোজাহাজের মধ্যে একটি। রেগুলাস ১ ক্ষেপণাস্ত্র বহন শুরু করে টহল দেওয়া হয় (নিউ ইয়র্কের পিয়ার ৮৬-তে দেখানো হয়েছে, এটি একটি জাদুঘর জাহাজ হিসেবে ব্যবহৃত হয়)

নিবৃত্তকরণ তত্ত্ব বলতে কীভাবে এক পক্ষের বলপ্রয়োগের হুমকি অন্য পক্ষকে অন্য কোনও পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে রাজি করাতে পারে, তার বিদ্যা ও চর্চাকে বোঝায়।[] স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে রণকৌশল হিসেবে এই বিষয়টি ক্রমবর্ধমান গুরুত্ব লাভ করে। এটি পারস্পরিক নিশ্চিত ধ্বংসের ধারণাটির সাথে সম্পর্কিত কিন্তু সেটি থেকে স্বতন্ত্র একটি ধারণা। পারস্পরিক নিশ্চিত ধ্বংসের ধারণাটিতে বলা হয় যে পালটা আঘাতের ক্ষমতাসম্পন্ন শক্তির উপর পূর্ণ-মাপের পারমাণবিক আক্রমণ উভয় পক্ষকেই ধ্বংস করে দেবে। নিবৃত্তকরণের মূল সমস্যাটি হলো নিবৃত্তকারকের জন্য ব্যয়বহুল হওয়া স্বত্ত্বেও প্রতিপক্ষের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বা পারমাণবিক শাস্তির বিশ্বাসযোগ্য হুমকি কীভাবে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা।[] আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে নিবৃত্তকরণ হলো সংঘাত এড়াতে নিবৃত্তকরণ তত্ত্বের প্রয়োগ।

ব্যাপক সংজ্ঞা অনুযায়ী নিবৃত্তকরণ হল (প্রত্যক্ষ বা পরোক্ষ) হুমকি প্রদান বা সীমিত শক্তি যেকোনও ধরনের প্রয়োগ, যার উদ্দেশ্য কোনও পক্ষকে কোনও পদক্ষেপ গ্রহণ থেকে বিরত রাখা (অর্থাৎ স্থিতাবস্থা বজায় রাখা)।[][] নিবৃত্তকরণ ও বাধ্যকরণের মধ্যে পার্থক্য আছে। বাধ্যকরণ হলো একটি পক্ষকে (যেমন একটি রাষ্ট্রকে) একটি পদক্ষেপ নিতে বাধ্য করার (অর্থাৎ স্থিতাবস্থা পরিবর্তন করার) প্রচেষ্টা।[][][] এই দুইটি দমনের দুইটি ভিন্ন রূপ। নিবৃত্তকরণের তুলনায় বাধ্যকরণ সফলভাবে বাস্তবায়ন করা কঠিন বলে চরিত্রায়িত করা হয়েছে।[][] নিবৃত্তকরণকে প্রতিরক্ষা বা যুদ্ধকালীন পূর্ণ শক্তি প্রয়োগ থেকেও স্বতন্ত্র একটি ধারণা হিসেবে গণ্য করা হয়।[]

যখন একজন সম্ভাব্য আক্রমণকারী বিশ্বাস করে যে সাফল্যের সম্ভাবনা কম ও আক্রমণের ব্যয় বেশি, তখন নিবৃত্তকরণ সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।[] নিবৃত্তকরণের কেন্দ্রীয় সমস্যাগুলির মধ্যে রয়েছে হুমকির বিশ্বাসযোগ্যতা জ্ঞাপন করা[][] ও সেটির নিশ্চয়তা বিধান করা।[১০] নিবৃত্তকরণের জন্য সামরিক শ্রেষ্ঠত্বের প্রয়োজন হয় না।[১১][১২]

"সাধারণ নিবৃত্তকরণ" তখনই সফল বলে বিবেচিত হয়, যখন একটি পক্ষ, যে অন্যথায় হয়ত কোনও পদক্ষেপ নিতে পারত, আপাতদৃষ্টিতে নিবৃত্তকারকের গৃহীত কাজের সম্ভাব্য পরিণতির কারণে তা করা থেকে বিরত থাকে।[১৩] "তাৎক্ষণিক নিবৃত্তকরণ" তখনই সফল বলে বিবেচিত হয়, যখন একটি পক্ষতাৎক্ষণিক সামরিক শক্তি বা পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা করার পরেও তা করা থেকে বিরত থাকে।[১৩] পণ্ডিতরা "বর্ধিত নিবৃত্তকরণ" (মিত্রদের সুরক্ষা) এবং "প্রত্যক্ষ নিবৃত্তকরণ" (নিজের সুরক্ষা) - এই দুইয়ের মধ্যে পার্থক্য করেন।[১২][১৪] যুক্তিসঙ্গত নিবৃত্তকরণ তত্ত্ব অনুসারে একজন আক্রমণকারী তবেই নিবৃত্ত হবে, যদি সে বিশ্বাস করে যে: [১৫]

(নিবৃত্তকারকের দ্বারা নিবৃত্তকারী হুমকি কার্যকর করার সম্ভাবনা × হুমকি কার্যকর করার ব্যয়) > (আক্রমণকারীর পদক্ষেপটি সম্পন্ন করার সম্ভাবনা × পদক্ষেপের সুবিধা)

এই প্রতিমানটিকে প্রায়শই ক্রীড়াতাত্ত্বিক পরিভাষায় নিচের মতো সরলীকৃত করা হয়:

খরচ × P (খরচ) > সুবিধা × P (সুবিধা)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wragg, David W. (১৯৭৩)। A Dictionary of Aviation (first সংস্করণ)। Osprey। পৃ. ১০৮আইএসবিএন ৯৭৮০৮৫০৪৫১৬৩৪
  2. Lindsay, Jon R.; Gartzke, Erik (২০১৯)। Introduction: Cross-Domain Deterrence, from Practice to Theory (মার্কিন ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃ. ২। ডিওআই:10.1093/oso/9780190908645.003.0001আইএসবিএন ৯৭৮-০-১৯-০৯০৯৬০-৪। ৩০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১
  3. 1 2 Morgan, Patrick M. (১৯৭৭)। Deterrence: A Conceptual Analysis (ইংরেজি ভাষায়)। SAGE Publications। পৃ. ২৬–৩০। আইএসবিএন ৯৭৮-০-৮০৩৯-০৮১৯-২। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১
  4. 1 2 3 Gartzke, Eric; Lindsay, Jon R. (২০১৯)। Cross-Domain Deterrence: Strategy in an Era of Complexity (মার্কিন ইংরেজি ভাষায়)। Oxford University Press। ডিওআই:10.1093/oso/9780190908645.001.0001আইএসবিএন ৯৭৮-০-১৯-০৯০৯৬০-৪। ৩০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Dom Det" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  5. Art, Robert J.; Greenhill, Kelly M. (২০১৫)। The Use of Force: Military Power and International Politics (ইংরেজি ভাষায়)। Rowman & Littlefield Publishers। পৃ. ৩–৫। আইএসবিএন ৯৭৮-১-৪৪২২-৩৩০৬-৫। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১
  6. 1 2 Schelling, Thomas C. (১৯৬৬)। Arms and Influence। Yale University Press। ডিওআই:10.2307/j.ctt5vm52sআইএসবিএন ৯৭৮-০-৩০০-০০২২১-৮জেস্টোর j.ctt5vm52s। ১৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১
  7. Pape, Robert A. (১৯৯৬)। Bombing to Win: Air Power and Coercion in War (1 সংস্করণ)। Cornell University Press। আইএসবিএন ৯৭৮-০-৮০১৪-৩১৩৪-০জেস্টোর 10.7591/j.ctt1287f6v। ৩০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১
  8. Mearsheimer, John J. (১৯৮৩)। Conventional Deterrence (ইংরেজি ভাষায়)। Cornell University Press। পৃ. ২৩। আইএসবিএন ৯৭৮-১-৫০১৭-১৩২৫-৫জেস্টোর 10.7591/j.ctt1rv61v2। ৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২১
  9. Shimshoni, Jonathan (১৯৮৮)। Israel and Conventional Deterrence (ইংরেজি ভাষায়)। Cornell University Press। পৃ. ৬। ডিওআই:10.7591/9781501737831আইএসবিএন ৯৭৮-১-৫০১৭-৩৭৮৩-১। ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১
  10. Glaser, Bonnie S.; Weiss, Jessica Chen (৩০ নভেম্বর ২০২৩)। "Taiwan and the True Sources of Deterrence"Foreign Affairs (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0015-7120। ১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৩
  11. Heginbotham, Eric; Samuels, Richard J. (২০১৮)। "Active Denial: Redesigning Japan's Response to China's Military Challenge": ১২৮–১৬৯। ডিওআই:10.1162/isec_a_00313আইএসএসএন 0162-2889। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ {{সাময়িকী উদ্ধৃতি}}: |hdl-access= এর জন্য |hdl= প্রয়োজন (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  12. 1 2 Huth, Paul; Russett, Bruce (১৯৮৪)। "What Makes Deterrence Work? Cases from 1900 to 1980": ৪৯৬–৫২৬। ডিওআই:10.2307/2010184আইএসএসএন 0043-8871জেস্টোর 2010184। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য) উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Deter" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  13. 1 2 Fearon, James (২০০২)। "Selection Effects and Deterrence": ৫–২৯। ডিওআই:10.1080/03050620210390আইএসএসএন 0305-0629। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  14. Lee, Do Young (২০২১)। "Strategies of Extended Deterrence: How States Provide the Security Umbrella": ৭৬১–৭৯৬। ডিওআই:10.1080/09636412.2021.2010887আইএসএসএন 0963-6412 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  15. Glaser, Charles L. (১৯৯০)। Analyzing Strategic Nuclear Policy (ইংরেজি ভাষায়)। Princeton University Press। পৃ. ২০। আইএসবিএন ৯৭৮-১-৪০০৮-৬২০২-৩। ১০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]