বিষয়বস্তুতে চলুন

নিনা সবনানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিনা সবনানি
আহমেদাবাদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন প্রতিষ্ঠানে নিনা সাবনানি
জন্ম১৯৫৬ (বয়স ৬৯৭০)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, সিরাকিউজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণঅ্যানিমেশন, চিত্রণ
পুরস্কাররজত কমল পুরস্কার

নিনা সবনানি (জন্ম ১৯৫৬) একজন ভারতীয় অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা, চিত্রকর এবং একইসঙ্গে একজন শিক্ষাবিদ। অ্যানিমেশন এবং জাতিতত্ত্বকে একত্রিত করে তৈরি চলচ্চিত্রগুলির জন্য তিনি পরিচিত। বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের সাথে সহযোগিতার পাশাপাশি তাঁর গবেষণার আগ্রহের মধ্যে ছিল শব্দ এবং চিত্রের সমন্বয় করে গল্প বলা।[]

নিনা সবনানি আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে (এনআইডি) দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন। অ্যানিমেশন ডিজাইনের পাশাপাশি, ২০০১ সালে যখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন চালু করা হয়েছিল তখন সবনানি নিউ মিডিয়া ডিজাইনের সমন্বয়কারী হিসেবেও কাজ করেছিলেন।[] তিনি বর্তমানে আইআইটি বোম্বের ইণ্ড্রাস্ট্রিয়াল ডিজাইন সেন্টার (আইডিসি)-এর একজন অধ্যাপক।[]

একাডেমিক পটভূমি

[সম্পাদনা]

নিনা সবনানি বড়োদরার এমএসইউ-এর চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক হন এবং আহমেদাবাদের এনআইডি থেকে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে একটি সার্টিফিকেট প্রোগ্রাম সম্পন্ন করেন। নিউইয়র্কের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্রে স্নাতকোত্তর অধ্যয়ন করার জন্য তিনি ১৯৯৭ সালে ফুলব্রাইট ফেলোশিপ পেয়েছিলেন।[] আইআইটি বোম্বের আইডিসি-তে তাঁর ডক্টরেট গবেষণা রাজস্থানের কাওয়াদ গল্প বলার ঐতিহ্যের উপর ভিত্তি করে ছিল।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম
১৯৮২ ড্রয়িং! ড্রয়িং !
১৯৮৪ শুভ বিবাহ
১৯৮৭ এ সামার স্টোরি
১৯৮৮ বাড়তে কদম
১৯৮৯ - ৯০ অল অ্যাবাউট নাথিং
১৯৯০ ওয়ান নাইট ইন ফতেপুর সিক্রি
১৯৯৪ পেটেন্ট ফর প্রোগ্রেস
২০০৫ মুকুন্দ অ্যাণ্ড রিয়াজ
২০০৯ দ্য মেকারস অফ টেলস
২০০৯ টাঙ্কো বোলে ছে (সেলাই কথা বলে)
২০১১ বাত ওয়াহি হ্যায় (এটি একই গল্প)
২০১২ বিমাতা
২০১৩ থ্যাঙ্ক ইউ মেনি টাইমস
২০১৬ হাম চিত্র বানাতে হ্যায় (আমরা ছবি তৈরি করি)

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • সাবনানি, নিনা। সেলাইয়ের গল্প: গুজরাটে সূচিকর্মের শিল্প। ভারত, তুলিকা পাবলিশার্স, ২০১১।[]
  • সাবনানি, নিনা। রাজস্থানের কাবাদ ঐতিহ্য: একটি বহনযোগ্য তীর্থযাত্রা। ভারত, নিয়োগী বই, ২০১৪।[]

পুরস্কার

[সম্পাদনা]
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে রজত কমল পুরস্কার গ্রহণ করছেন নিনা সবনানি
  • ২০১৭ - নন-ফিচার ফিল্ম বিভাগে হাম চিত্র বানাতে হ্যায় ছবিতে সেরা অ্যানিমেশনের জন্য রজত কমল পুরস্কার।[]
  • ২০১৮ - টাটা লিট লাইভ, মুম্বাই-এ টাটা ট্রাস্টের দ্বারা ইলাস্ট্রেশনের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nina Sabnani"NalandaWay (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২
  2. "FIRST PERSONNID launches PGD in New Media"The Times of India। ১ সেপ্টেম্বর ২০০১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৩
  3. "Sabnani, Nina"IDC School of Design (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২
  4. "Nina Sabnani | DER Filmmaker Bio"www.der.org (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২
  5. 1 2 Sabnani, Nina (২০১৪)। Kaavad Tradition of Rajasthan: A Portable Pilgrimage (ইংরেজি ভাষায়)। Niyogi Books। আইএসবিএন ৯৭৮-৯৩-৮৩০৯৮-৩২-৩
  6. Sabnani, Nina (২০১১)। Stitching Stories: The Art of Embroidery in Gujarat (ইংরেজি ভাষায়)। Tulika Books। আইএসবিএন ৯৭৮-৮১-৮১৪৬-৯৬১-৮
  7. "64th National Film Awards" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Directorate of Film Festivals। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২২
  8. "Film-maker Ketan Mehta, Nina Sabnani to be honoured at Animation Masters Summit 2021"OnManorama। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]