বিষয়বস্তুতে চলুন

নিধি গোয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিধি গোয়েল
জন্ম (1985-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৮৫ (বয়স ৪০)
জাতীয়তাভারতীয়
পেশাসমাজকর্মী
পরিচিতির কারণপ্রতিবন্ধী মহিলা ও নারীদের নিয়ে কাজ

নিধি গোয়েল (জন্ম: ২১শে সেপ্টেম্বর ১৯৮৫) একজন ভারতীয় প্রতিবন্ধী এবং লিঙ্গ অধিকার কর্মী। তিনি জাতিসংঘের নারী নির্বাহী পরিচালকের উপদেষ্টা গোষ্ঠীতে নিযুক্ত হয়েছেন।[][] গোয়েল মুম্বাই -এর বেসরকারি সংস্থা রাইজিং ফ্লেমের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক।[][] তিনি প্রতিবন্ধী নারী ও মেয়েদের যৌনতা, লিঙ্গ, স্বাস্থ্য এবং অধিকার নিয়ে কাজ করেন।[] তিনি একজন প্রতিষ্ঠিত কৌতুক অভিনেত্রী।[][][]

জীবনের প্রারম্ভিক সময়।

[সম্পাদনা]

নিধি গোয়েল মুম্বাইতে জন্মগ্রহণ করেন। এবং সেখানেই বড় হয়ে ওঠেন।[] ১৫ বছর বয়সে, তিনি একটি দুরারোগ্য, অবক্ষয়জনিত চোখের রোগে আক্রান্ত হন। ফলতঃ তিনি অন্ধ হয়ে যান।[][] প্রথমে তিনি গণমাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তারপর তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার-বিষয়ে কাজ করতে শুরু করেন।[১০] চোখের অসুস্থতা ধরা পড়ার আগে, গোয়েল একজন প্রতিকৃতি চিত্রশিল্পী হতে চেয়েছিলেন এবং ৪ বছর বয়স থেকেই তিনি ছবি আঁকতেন।[১১] তার বড় দাদা দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, কিন্তু সফলভাবেই জীবনযাপন করতেন। বড় দাদা কে দেখে গোয়েলের সাহায্য করবার ইচ্ছা সৃষ্টি হয়েছিল।[১১][১২] তিনি অন্যান্য প্রতিবন্ধী মহিলাদের সাহায্য করতে অনুপ্রাণিত হয়েছিলেন।[১১][১৩]

সক্রিয়তা এবং প্রচারণা

[সম্পাদনা]

প্রতিবন্ধী নারীদের যৌন ও প্রজনন অধিকার

[সম্পাদনা]

গোয়েল , প্রতিবন্ধী নারী ও মেয়েদের যৌনতা, যৌন ও প্রজনন সম্পর্কিত অধিকার নিয়ে প্রচার করেন।[][১৩][১৪][১৫][১৬] প্রতিবন্ধী মহিলারা হয় অতি-যৌন অথবা অযৌন এই ধারণাটিকে গোয়েল আপত্তি করতে চেয়েছিলেন।[১৭] গোয়েল বলেছেন যে, যখন তিনি প্রাথমিকভাবে যৌনতা নিয়ে কাজ শুরু করেছিলেন, তখন তিনি তীব্র প্রতিক্রিয়া ও তিক্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। লোকেরা এই কাজের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং এটিকে "ছদ্ম-সক্রিয়তাবাদ" এবং "অভিজাত" বলে অভিহিত করেছিল।[১১]

গোয়েল মুম্বাইতে নারীবাদী যৌনতা এবং অক্ষমতা বিষয়ক অনুষ্ঠানের পরিচালক ছিলেন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিল পয়েন্ট অফ্ ভিউ নামে একটি অলাভজনক সংস্থা।[১৬][১৮] "পয়েন্ট অফ ভিউ"-এ, গোয়েল "sexualityanddisability.org" ওয়েবসাইটটির সহ-লেখক ছিলেন। এই ওয়েবসাইটটি প্রতিবন্ধী মেয়েশিশু এবং মহিলাদের জন্য প্রতিবন্ধকতা, লিঙ্গ, যৌনতা এবং সহিংসতার উপর একটি অনলাইন উৎস।[১৪][১৮][১৯] এই সাইটটি দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারাও ব্যবহারযোগ্য।[১৮]

প্রতিবন্ধী নারীরা যে সমস্ত সহিংসতার মুখোমুখি হয় গোয়েল তার আপত্তি করেছিলেন। এবং এর পাশাপাশি ব্যাপক যৌনতা শিক্ষা, যৌন স্বাস্থ্য বা আইনি আশ্রয় গ্রহণের ক্ষেত্রে যে অসুবিধাগুলি রয়েছে তার সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে প্রচার করেছিলেন। [২০] তিনি সাহায্য বা যত্নের নামে প্রতিবন্ধী ব্যক্তিদের যৌন নির্যাতনের বিষয়ে কথা বলেছেন।[১৭][২১] মি টু আন্দোলন এর সময়, তিনি প্রতিবন্ধী মহিলাদের নীরবতা সম্পর্কে কথা বলেছিলেন।[২২] প্রতিবন্ধী মহিলারা চুপ থাকেন কারন তাঁরা ভাবেন তাঁরা "অবাঞ্ছিত"। অন্যের উপর নির্ভরতার বাধ্যবাধকতা , নির্ভরতার অনুভূতি,[২১] বিচ্ছিন্নতার ভয় এবং সহায়ক নেটওয়ার্কের অভাব সব বিষয়গুলোই তাঁদের নীরবতার কারন। [২৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "UN Women Executive Director establishes her new Civil Society Advisory Group"UN Women (ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  2. "Author Page"openDemocracy। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  3. 1 2 "Blind comedian Nidhi Goyal talks about her journey"femina.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  4. "Nidhi Goyal: Changing Norms One Joke At A Time"Women's Web: For Women Who Do (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০১৭। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  5. 1 2 "Meet Nidhi Goyal, India's first blind stand up comedienne"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  6. 1 2 Aranha, Jovita (২৫ সেপ্টেম্বর ২০১৭)। "Change Through Humour! Meet Nidhi Goyal, India's First-Ever Disabled Woman Comedian"The Better India। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮
  7. Sengupta, Saurya (২১ জুলাই ২০১৮)। "India's stand-up comics are pulling no punches"The Hindu। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮
  8. Go Goyal (ইংরেজি ভাষায়), ২০ মার্চ ২০১৮, সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১
  9. Tuli, Aanchal (২ এপ্রিল ২০১৭)। "Meet Nidhi Goyal, India's first blind stand up comedienne"Hindustan Times। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮
  10. Shah, Sonal। "You Need To Be Strong Enough To Point To That Elephant In The Room: Nidhi Goyal, Disability And Gender Rights Activist And Comedian"United Nations। ২৮ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮
  11. 1 2 3 4 Nidhi Goyal | TEDxAmityUniversity (ইংরেজি ভাষায়), ১৬ নভেম্বর ২০১৭, সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১
  12. This Stand-Up Comedian With Disability Is An Inspiration For All (ইংরেজি ভাষায়), ৯ জুন ২০১৭, সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১
  13. 1 2 "Feminist Spaces Remain Notoriously Clueless About Disabled Women's Needs: Nidhi Goyal" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৭। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  14. 1 2 "Interview: Nidhi Goyal • In Plainspeak"In Plainspeak (মার্কিন ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  15. "In the words of Nidhi Goyal: "These spaces belong to everyone""UN Women। ১৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৮
  16. 1 2 Nair, Supriya (৮ জুন ২০১২)। "Willing and able"Mint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  17. 1 2 Gupta, Sohini Das (২৭ মার্চ ২০১৭)। "Disability. Mobility. Sexuality"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১
  18. 1 2 3 Jain, Mayank (৩১ জুলাই ২০১৫)। "Asking questions about sex that disabled women are often afraid to pose"Scroll.in (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯
  19. "Feminist Spaces Remain Notoriously Clueless About Disabled Women's Needs: Nidhi Goyal" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৭। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১
  20. "In the words of Nidhi Goyal: "These spaces belong to everyone""UN Women (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১
  21. 1 2 "Care vs Consent: For Persons with Disability, the Line is Often Thin and a Tad More Complicated"www.news18.com (ইংরেজি ভাষায়)। ২৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১
  22. "Naa Mein Naa Hai, No Means No – Guest Column by Nidhi Goyal, Disabled activist & comedian"Newz Hook – Changing Attitudes towards Disability (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১
  23. "#MeToo Conversations: Divya Kandukuri, Nidhi Goyal discuss the need for inclusivity and how to ensure it"Firstpost। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২১