নিজাম উদ্দীন আহমেদ
অ্যাডভোকেট নিজাম উদ্দীন আহমেদ | |
|---|---|
| পটুয়াখালী-৫ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| বরগুনা-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | নিজাম উদ্দীন আহমেদ তালুকদার আনু. ১৯৪৮ বরগুনা জেলা |
| মৃত্যু | ৯ ডিসেম্বর ১৯৯০ ঢাকা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | জাকিয়া এলিচ |
| সন্তান | তিন ছেলে ও এক মেয়ে |
নিজাম উদ্দীন আহমেদ (আনু. ১৯৪৮ ৯ ডিসেম্বর ১৯৯০) বাংলাদেশের বরগুনা জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পটুয়াখালী-৫ ও বরগুনা-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নিজাম উদ্দীন আহমেদ আনু. ১৯৪৮ সালে বরগুনা জেলা আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী জাকিয়া এলিচ আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]নিজাম উদ্দীন আহমেদ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। স্কুল থেকে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পটুয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] এর পর তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বরগুনা-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[২]
মৃত্যু
[সম্পাদনা]নিজাম উদ্দীন আহমেদ ৯ ডিসেম্বর ১৯৯০ সালে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০।
- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ বরগুনা, নিজস্ব প্রতিবেদক (১৪ নভেম্বর ২০১৮)। "শম্ভুর আসনে আ.লীগের ৫২ জন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "সাবেক সাংসদ নিজাম উদ্দিন তালুকদারের ২৭ তম মৃত্যু বার্ষিকী"। পটুয়াখালী প্রতিদিন। ৮ ডিসেম্বর ২০১৭। ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯৪০-এর দশকে জন্ম
- ১৯৯০-এ মৃত্যু
- বরগুনা জেলার রাজনীতিবিদ
- বরগুনা জেলার আইনজীবী
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- প্রথম জাতীয় সংসদ সদস্য
- তৃতীয় জাতীয় সংসদ সদস্য
- ১৯৪৮-এ জন্ম
- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের রাজনীতিবিদ
- আমতলী উপজেলার ব্যক্তি
- বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু