বিষয়বস্তুতে চলুন

নিকোলে দেল্লা মনিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকোলে দেল্লা মনিকা
২০১২ সালে মনিকা
জন্ম (1989-06-03) ৩ জুন ১৯৮৯ (বয়স ৩৬)[]
বেরগামো, ইতালি
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
ওজন৪৮ কিলোগ্রাম (১০৬ পাউন্ড)
ফিগার স্কেটিংয়ের তথ্য
দেশ ইতালি
বিভাগপেয়ার স্কেটিং
সঙ্গীমাত্তেও গুয়ারিজে
অভিষেক১৯৯৫
অবসর১৯ এপ্রিল ২০২২

নিকোলে দেল্লা মনিকা (ইতালীয়: Nicole Della Monica, ইতালীয় উচ্চারণ: [niˈkɔːle ˈdɛlla ˈmɔːnika]; জন্ম: ৩ জুন ১৯৮৯) হলেন একজন সাবেক ইতালীয় ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে লুক্রেৎসিয়া বেচ্চারির সাথে জুটি হিসেবে ফিগার স্কেটিংয়ের পেয়ার স্কেটিং বিভাগে ইতালির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেন।[]

১৯৯৫ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা মনিকা ইতালির হয়ে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নিকোলে দেল্লা মনিকা ১৯৮৯ সালের ৩রা জুন তারিখে ইতালির বেরগামোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

মনিকা ইতালির প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি লুক্রেৎসিয়া বেচ্চারির সাথে যুগলবদ্ধ হয়ে ফিগার স্কেটিংয়ের পেয়ার স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। মনিকা সর্বমোট ১৭৯.৮৭ পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে ত্রয়োদশ স্থান অধিকার করেছিলেন।[][] শর্ট প্রোগ্রামে ৬৩.৫৮ পয়েন্ট স্কোর করে তারা দশম স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি স্কেটিংয়ে ১১৬.২৯ পয়েন্ট নিয়ে তিন ধাপ পিছিয়ে ত্রয়োদশ স্থান অধিকার করেছিলেন।[][]

তিনি দানিয়েল গ্রাসল, লারা নাকি গুতমান, মাত্তেও গুয়ারিজে, শার্লেন গিনিয়ার এবং মার্কো ফাব্রির সাথে দলগতভাবে ফিগার স্কেটিংয়ের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সে ২০ পয়েন্ট স্কোর করেছিলেন, তবে তারা ফ্রি স্কেটস/ডান্সে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হতে পারেননি।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Olympedia – Nicole Della Monica" [অলিম্পিডিয়া – নিকোলে দেল্লা মনিকা]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Official Results Book – Figure Skating – Pair Skating – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পেয়ার স্কেটিং – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "XXIV Olympic Winter Games 2022 - Pair Skating" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - পেয়ার স্কেটিং]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ২ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Figure Skating – Pair Skating – Short Program – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পেয়ার স্কেটিং – শর্ট প্রোগ্রাম – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৮৩। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Figure Skating – Pair Skating – Free Skating – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – পেয়ার স্কেটিং – ফ্রি স্কেটিং – অংশের ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৯৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  6. "Official Results Book – Figure Skating – Team Event – Entry List by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৩১–১৩২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  7. "Official Results Book – Figure Skating – Team Event – Qualification – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – বাছাইপর্ব – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৬০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  8. "Official Results Book – Figure Skating – Team Event – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  9. "XXIV Olympic Winter Games 2022 - Team Event" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - দলগত প্রতিযোগিতা]isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]