নিকিতা কাতসালাপভ
| নিকিতা কাতসালাপভ | |
|---|---|
২০২২ সালে কাতসালাপভ | |
| পূর্ণ নাম | নিকিতা গেন্নাদেয়েভিচ কাতসালাপভ |
| জন্ম | ১০ জুলাই ১৯৯১[১] মস্কো, রাশিয়া |
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) |
| ফিগার স্কেটিংয়ের তথ্য | |
| দেশ | |
| বিভাগ | আইস ডান্স |
| সঙ্গী | ভিক্তোরিয়া সিনিতসিনা |
| অভিষেক | ১৯৯৫ |
নিকিতা গেন্নাদেয়েভিচ কাতসালাপভ (রুশ: Никита Геннадьевич Кацалапов, রুশ উচ্চারণ: [nʲɪˈkʲitə kət͡sɐˈɫapəf]; জন্ম: ১০ জুলাই ১৯৯১; নিকিতা কাতসালাপভ নামে সুপরিচিত) হলেন একজন রুশ ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ভিক্তোরিয়া সিনিতসিনার সাথে জুটি হিসেবে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স বিভাগে রাশিয়ার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[১]
১৯৯৫ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা কাতসালাপভ রাশিয়ার হয়ে ২০১৪ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় তিনি ২টি স্বর্ণ পদকসহ সর্বমোট ৪টি পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নিকিতা গেন্নাদেয়েভিচ কাতসালাপভ ১৯৯১ সালের ১০ই জুলাই তারিখে রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]কাতসালাপভ রাশিয়ার প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ভিক্তোরিয়া সিনিতসিনার সাথে যুগলবদ্ধ হয়ে ফিগার স্কেটিংয়ের আইস ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কাতসালাপভ সর্বমোট ২২০.৫১ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জয়লাভ করেছিলেন;[২][৩][৪] যেখানে রিদম ডান্সে তারা ৮৮.৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ফ্রি ডান্সে ১৩১.৬৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।[৫][৬]
তিনি মার্ক কন্দ্রাতিউক, কামিলা ভালিয়েভা, আনাস্তাসিয়া মিশিনা, আলেকসান্দ্র গালিয়ামভ এবং ভিক্তোরিয়া সিনিতসিনার সাথে দলগতভাবে ফিগার স্কেটিংয়ের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৭] তারা সর্বমোট ৭৪ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন।[৮][৯][১০] শর্ট প্রোগ্রাম/রিদম ডান্সে ৩৬ পয়েন্ট স্কোর করেছিলেন এবং ফ্রি স্কেটস/ডান্সে ৩৮ পয়েন্ট অর্জন করেছিলেন।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Olympedia – Никита Геннадьевич Кацалапов" [অলিম্পিডিয়া – নিকিতা কাতসালাপভ]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১০৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "XXIV Olympic Winter Games 2022 - Ice Dance" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - আইস ডান্স]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Rhythm Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – রিদম ডান্স – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১০৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Ice Dance – Free Dance – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – আইস ডান্স – ফ্রি ডান্স – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Entry List by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৩১–১৩২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১২৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৮১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "XXIV Olympic Winter Games 2022 - Team Event" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - দলগত প্রতিযোগিতা]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Team Event – Qualification – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – দলগত প্রতিযোগিতা – বাছাইপর্ব – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ১৬০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়নে নিকিতা কাতসালাপভ (ইংরেজি)
- আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়নে নিকিতা কাতসালাপভ (ইংরেজি)
- মুনৎসিঙ্গার স্পোর্টস আর্কাইভসে নিকিতা কাতসালাপভ (জার্মান)
- অলিম্পিকস.কমে নিকিতা কাতসালাপভ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় নিকিতা কাতসালাপভ (ইংরেজি)
- ১৯৯১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- রুশ পুরুষ আইস ডান্সার
- রাশিয়ার অলিম্পিক ফিগার স্কেটার
- ২০২২ শীতকালীন অলিম্পিকের ফিগার স্কেটার
- ফিগার স্কেটিংয়ে অলিম্পিক পদক বিজয়ী
- অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী রুশ
- ২০২২ শীতকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী রুশ
- অলিম্পিক ব্রোঞ্জপদক বিজয়ী রুশ
- ২০১৪ শীতকালীন অলিম্পিকের পদক বিজয়ী