বিষয়বস্তুতে চলুন

নিকা খানজানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকা খানজানি
نیکا خانجانی
জন্ম
ইরান
শিক্ষাঅস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণভিডিও শিল্প, লিখন
উল্লেখযোগ্য কর্ম
ফ্রি ওয়ার্ল্ড পেন, কারেন্ট, কপিরাইট
ওয়েবসাইটwww.nikakhanjani.com

নিকা খানজানি (ফার্সি: نیکا خانجانی), মন্ট্রিলে বসবাসকারী একজন ইরানি-কানাডীয় লেখক এবং ভিডিও শিল্পী। তিনি বাহাই ধর্মের অনুসারী।[] তিনি ২০০৬ সালে ছোট পরীক্ষামূলক এবং প্রবন্ধ চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।[] তাঁর তৈরি করা চলচ্চিত্রে মধ্যে রয়েছে ফ্রি ওয়ার্ল্ড পেনস (২০১৫), ইরান টু টেক্সাস (২০১১), টেক্সাস, মাই ব্রাদার, অ্যাণ্ড মি (২০০৯), কারেন্ট (২০০৭), কপিরাইট (২০০৬), এবং মন্ট্রিল স্প্রিং, শ্রাউডেড ইন মিস্ট (২০১২)।

উদ্বাস্তু সমস্যা এবং সামাজিক সংগ্রামের মতো বৃহত্তর বিষয়গুলো ফুটিয়ে তুলতে তিনি তাঁর নিজের স্মৃতি এবং পারিবারিক ইতিহাসকে অনুসন্ধান করেন। তাঁর চলচ্চিত্রের আত্মজীবনীমূলক কাব্যিকতা প্রায়শই জনশূন্য বা স্বল্প-জনবহুল স্থানের চিত্রায়ন এবং স্তরীভূত শব্দতরঙ্গের সাথে বৈপরীত্য তৈরি করে।

"১৯৭৯ সালে বিপ্লবের ঠিক আগে, খানজানি পরিবার ইরান থেকে টেক্সাসে চলে আসে। ইরান দূতাবাস বন্ধক সংকট (২০১২ সালের আর্গো চলচ্চিত্রে নাট্যায়িত হয়েছে) আমেরিকানদের মানসপট অধিকার করার সাথে সাথে তাঁরা বর্ণবাদের তিক্ত স্বাদ অনুভব করতে শুরু করেছিলেন।"[]

নিকা টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৯০-এর দশকের শেষের দিকে তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন, সেখানে তিনি ব্রুকলিন ফিল্ম ফেস্টিভ্যালে কাজ করেন। এরপর তিনি কয়েক বছরের জন্য ইরানে ফিরে আসেন "আণ্ডারগ্রাউণ্ড ইউনিভার্সিটি" - বাহাই ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশনে শিক্ষকতা করার জন্য। এটি ইরানের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়িত ধর্মের সদস্যদের জন্য একটি স্কুল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Torn from their Country: The Banned Baha'is (sic) of Iran"Iran Press Watch। ৩১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭
  2. "Siavosh Khanjani: In Iran, Baha'is (sic) are deemed unfit to attend university, hold public sector jobs, or teach"National Post। ২১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭
  3. 1 2 "RIDM: Nika Khanjani's Free World Pens captures moments for incarcerated brother"Montreal Gazette। ১২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]