বিষয়বস্তুতে চলুন

নিকলাস গিগাক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকলাস গিগাক্স
দেশ  সুইজারল্যান্ড
জন্ম (1996-02-15) ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ (বয়স ২৯)[]
জুরিখ, সুইজারল্যান্ড
উচ্চতা১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)

নিকলাস গিগাক্স (জার্মান: Nicolas Gygax, জার্মান উচ্চারণ: [ni.kɔˈla ɡiˈɡaks]; জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ে সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।

গিগাক্স সুইজারল্যান্ডের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নিকলাস গিগাক্স ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে সুইজারল্যান্ডের জুরিখে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

গিগাক্স সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি শুধুমাত্র ১০১.৭৭ স্কোর করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  2. "Official Results Book – Freestyle Skiing – Men's Aerials – Qualification 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের এরিয়াল – বাছাইপর্ব ১ – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৯৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  3. "Official Results Book – Freestyle Skiing – Men's Aerials – Qualifications – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের এরিয়াল – বাছাইপর্ব – পর্বের বিস্তারিত ফলাফল]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০১–১০২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]