বিষয়বস্তুতে চলুন

নিউরোব্লাস্টোমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউরোব্লাস্টোমা
আনুবীক্ষণিক ছবিতে রোসেট্টা আকৃতিতে একটি সাধারণ নিউরোব্লাস্টোমা
বিশেষত্বঅনকোলজি
লক্ষণহাড় ব্যথা, ফুলে যাওয়া[]
রোগের সূত্রপাত৫ বছরের কম বয়সে[]
কারণবংশগত রূপান্তর[]
রোগনির্ণয়ের পদ্ধতিকলার বায়োপসি[]
চিকিৎসাপর্যবেক্ষণ, অস্ত্রোপচার, রেডিয়েশন, কেমোথেরাপি, বা স্টেম কোষ ট্রান্সপ্লান্টেশন[]
আরোগ্যসম্ভাবনাযুক্তরাষ্ট্রে পাঁচ বছরের জীবনীকাল ~৯৫% (১ বছরের কম বয়সীদের ক্ষেত্রে), ৬৮% (১-১৮ বছর বয়সীদের ক্ষেত্রে)[]
সংঘটনের হার৭,০০০ শিশুতে ১ জন[]
মৃতের সংখ্যাক্যান্সারের আক্রান্ত শিশুদের মাঝে ১৫%[]

নিউরোব্লাস্টোমা (ইংরেজি: neuroblastoma) হলো এক প্রকার মস্তিষ্কের ক্যান্সার যা নির্দিষ্ট ধরনের স্নায়ু কলায় সৃষ্টি হয়।[] এটি বেশিরভাগ সময় বৃক্কীয় গ্রন্থি থেকে শুরু হয়, কিন্তু ঘাড় গলা, বুক, পেট, বা মেরুদণ্ড থেকেও বিকশিত হতে পারে।[] সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে হাড় ব্যথা, পেট ফোলা, ঘাড়, বুক, বা ত্বকের নিচে ব্যথাহীন নীলাভ হয়ে ফুলে ওঠা।[]

কিছু ক্ষেত্রে নিউরোব্লাস্টোমা কোনও ব্যক্তির পিতামাতার কাছ থেকে রূপান্তরিত হয়ে আসতে পারে।[] পরিবেশগত কোনো কারণের সাথে এই রোগের কোনো সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি।[] মূলত আক্রান্ত কলার বায়োপসির মাধ্যমে রোগ নির্ণয় করা হয়।[] কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড পরীক্ষার সময় শিশুর মধ্যে এই রোগ খুঁজে পাওয়া যেতে পারে।[] রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা যখন করা হয়, সাধারণত ক্যান্সার তার আগেই বিস্তার লাভ করে ফেলে।[] শিশুর বয়স, ক্যান্সারের পর্যায়, এবং ক্যান্সারের প্রকৃতির ওপর ভিত্তি করে একে নিম্ন, মাধ্যমিক, ও উচ্চ-ঝুঁকিপূর্ণ অবস্থা — এই ভাগে ভাগ করা হয়।[]

চিকিৎসা ও চিকিৎসার ফলাফল রোগীর ঝুঁকির অবস্থার ওপর নির্ভর করে।[][] সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে পর্যবেক্ষণ, অস্ত্রোপচার, রেডিয়েশন, কেমোথেরাপি, বা স্টেম কোষ ট্রান্সপ্লান্টেশন[] শিশুদের ক্ষেত্রে কম-ঝুঁকির অবস্থায় সাধারণত অস্ত্রোপচার বা সাধারণ পর্যবেক্ষণে ভালো ফল পাওয়া যায়।[] উচ্চ-ঝুঁকিপূর্ণ অবস্থার ক্ষেত্রে সময় অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা প্রদান করা হলেও লম্বা সময় বেঁচে থাকার হার শতকরা ৪০ ভাগের নিচে।[]

শিশুরা যে-সকল ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে নিউরোব্লোস্টোমার পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়াও বাচ্চাদের ক্যান্সারের ক্ষেত্রে এটির হার তৃতীয় বৃহত্তম (লিউকিমিয়ামস্তিষ্কের ক্যান্সারের পর)।[] সাধারণত প্রতি ৭,০০০ শিশুর মধ্যে ১ জন এই ক্যান্সারে আক্রান্ত হয়।[] প্রায় ৯০% ক্ষেত্রে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এতে আক্রান্ত হয়। প্রাপ্তবয়স্কদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল।[][] ক্যান্সারে শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে নিউরোব্লাস্টোমার পরিমাণ প্রায় ১৫%।[] আঠারো শতকে সর্বপ্রথম এই রোগের উল্লেখ পাওয়া যায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 "Neuroblastoma Treatment"National Cancer Institute। ২০ জানুয়ারি ২০১৬। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৬
  2. 1 2 3 4 5 "Neuroblastoma Treatment"National Cancer Institute। ২৫ আগস্ট ২০১৬। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৬
  3. 1 2 3 World Cancer Report 2014। World Health Organization। ২০১৪। Chapter 5.16। আইএসবিএন ৯৭৮-৯২৮৩২০৪২৯৯। ১৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  4. 1 2 3 4 Maris, John M; Hogarty, Michael D (২০০৭)। "Neuroblastoma": ২১০৬–২০। ডিওআই:10.1016/S0140-6736(07)60983-0পিএমআইডি 17586306 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. Olson, James Stuart (১৯৮৯)। The History of Cancer: An Annotated Bibliography (ইংরেজি ভাষায়)। ABC-CLIO। পৃ. ১৭৭। আইএসবিএন ৯৭৮০৩১৩২৫৮৮৯৩। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত

বহিঃসংযোগ

[সম্পাদনা]
শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান