বিষয়বস্তুতে চলুন

স্নায়বীয় জালতন্ত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নিউরাল নেটওয়ার্ক থেকে পুনর্নির্দেশিত)
সরলীকৃত অগ্রগামী কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্রের আদর্শচিত্র

স্নায়বীয় জালতন্ত্র মানুষের মস্তিষ্কের নিউরন জালিকাবিন্যাসের আদলে তৈরী একটি কম্পিউটার প্রোগ্রাম যা গণনাতীত তথ্যের মধ্যে লুকায়িত সাধারণ প্যাটার্ন আবিষ্কার করতঃ জটিল সমস্যা সমাধানে সক্ষম। কার্যত এটি একটি মেশিন লার্নিং মডেল।[]

সাধারণত কম্পিউটার প্রোগ্রাম স্থায়ী ধরনের হয়ে থাকে; যেভাবে প্রোগ্রাম করা হয়, ঠিক সে ভাবেই কাজ করে, স্বয়ং কিছু করতে পারে না। কিছু বিজ্ঞানী ভাবল মানুষ যেভাবে শিখে, সেভাবে যদি কম্পিউটার ও শিখতে পারে, তাহলে তো কম্পিউটার প্রোগ্রাম গুলো আরো সুন্দর হয়ে যাবে, শেখার উপর ভিত্তি করে কাজ করতে পারবে। কম্পিউটার প্রোগ্রামকে মানুষ যে ভাবে শিখে, কাজ করে, সেভাবে তৈরি করার প্রচেষ্টা থেকেই কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্র শাখাটি সৃষ্টি হয়।

প্রথাগতভাবে, স্নায়বীয় জালতন্ত্র (Neural Network) বলতে একটি জালতন্ত্র অথবা একটি জৈবিক স্নায়ুর (Biological Neurons) বর্তণীকে বোঝানো হত। আধুনিক যুগে স্নায়বীয় জালতন্ত্র বলতে প্রধানত আরেকটি জালতন্ত্র কে বোঝায় যা কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্র (Artificial neural network) নামে পরিচত, যা মূলত কৃত্রিম স্নায়ু বা নোডের সমন্নয়। সুতরাং, স্নায়বীয় জালতন্ত্র শব্দটির দুইটি আলাদা ব্যবহার রয়েছেঃ

১. জৈবিক স্নায়বীয় জালতন্ত্র হচ্ছে প্রকৃত জৈবিক নিউরন জালতন্ত্র যার মাধ্যমে স্নায়ুতন্ত্র একে অপরের সাথে যোগাযোগ করে থাকে। স্নায়ুবিজ্ঞানে এগুলিকে স্নায়ু হিসাবে গণ্য করা হয়।
২. কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্র তৈরি হয়েছে কৃত্রিম স্নায়ু (প্রোগ্রামিং দ্বারা নির্মানকৃত জৈবিক স্নায়ুর অনুরূপ) সংযোগ দ্বারা। কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্র কে ব্যবহার করে জৈবিক স্নায়বীয় জালতন্ত্র কে বোঝা সম্ভব অথবা প্রকৃত জৈবিক মডেল তৈরি না করেও কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক সমস্যা সমাধান করা সম্ভব। প্রকৃতপক্ষে, জৈবিক স্নায়ুতন্ত্র অসম্ভব জটিল এবং এর কিছু বৈশিষ্ঠ্যের কারণে একে দিয়ে কৃত্রিম জালতন্ত্রকে বুঝানো অর্নথক বলে মনে হয়।

জৈবিক স্নায়বীয় জালতন্ত্র এবং কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্র প্রবন্ধটিতে এই দুই বিষয়ের সম্পর্কে বিস্তৃত করা হয়েছে।

আলোচ্য বিষয়সমুহ

[সম্পাদনা]

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংজ্ঞানাত্মক আদর্শ দ্বারা স্নায়বীয় জালতন্ত্রএর কিছু বৈশিষ্ট্যাবলীকে অনুকরণের (simulate) চেষ্টা করা হয়। প্রথম দিকে স্নায়বীয় জালতন্ত্র এর নির্দিষ্ট কিছু কাজ সমাধান করার কথা চিন্তা করা হলেও পরের দিকে জৈবিক স্নায়বীয় জালতন্ত্র এর গাণিতিক মডেল তৈরির করার দিকে মননিবেশ করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্রকে বোঝানো হয়, ছবি বিশ্লেষণ অথবা সমন্বয় সাধনযোগ্য নিয়ন্ত্রণ কে কম্পিউটার সফটওয়্যার বা স্বশাসিত রোবোট এ খুব সুন্দর ভাবেই প্রয়োগ করা হয়েছে। বেশির ভাগ কৃত্রিম স্নায়বীয় জালতন্ত্রই পরিসংখ্যানিক অনুমান, বাছাইকরণ ও নিয়ন্ত্রণ তত্ত্বের ভিত্তিতে গঠিত।

স্নায়বীয় জালতন্ত্রের ইতিহাস

[সম্পাদনা]

মস্তিক কীভাবে কাজ করে সেই চিন্তা থেকেই ১৮০০ সালের শেষের দিকে স্নায়বীয় জালতন্ত্র ধারণার জন্ম হয়েছিল। এই ধারনাটি কম্পিউটার এর জগৎ এ ব্যবহার হয় টূরিন (Turing) এর বি-টাইপ মেশিন এবং পারসেপট্রন (perceptron) এ।[] []

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. নিউরাল নেটওয়ার্কস
  2. নিউরাল নেটওয়ার্কসের ইতিহাস ১
  3. নিউরাল নেটওয়ার্কসের ইতিহাস 2

বহিঃসংযোগ

[সম্পাদনা]