বিষয়বস্তুতে চলুন

নাসের শাহরিয়ার জাহেদী মহুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসের শাহরিয়ার জাহেদী মহুল
ঝিনাইদহ-২ আসনের
পরিষদ সদস্য
কাজের মেয়াদ
১০ জানুয়ারি ২০২৪  ৫ আগষ্ট ২০২৪
পূর্বসূরীতাহজীব আলম সিদ্দিকী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-12-28) ২৮ ডিসেম্বর ১৯৫৭ (বয়স ৬৭)
ঝিনাইদহ, খুলনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
ওয়েবসাইটnassershahrearzahedee.com

নাসের শাহরিয়ার জাহেদী মহুল (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৫৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য।[] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[] ২০২৪ সালে অক্টোবরে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন এবং তিনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান[][][][]

কর্মজীবন

[সম্পাদনা]

মো. নাসের শাহরিয়ার জাহেদী ঔষধ প্রস্তুকারক কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।[] তিনি যশোরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল অ্যাকাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি।

নাসের শাহরিয়ার জাহেদী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডেরও একজন সদস্য এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবারের নির্বাচিত সভাপতি। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।[] নাসের শাহরিয়ার জাহেদী মহুল বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) এর প্রাক্তন সভাপতি।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ও ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে জয়লাভ করেন।[]

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][১০][১১][১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিশিষ্ট সমাজকর্মী মনোনীত ঝিনাইদহের 'মহুল'"মানবজমিন। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৪
  2. 1 2 "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"দৈনিক কালের কণ্ঠ। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪
  3. "সর্বোচ্চ ভোটে বাফুফে'র সহ-সভাপতি নির্বাচিত নাসির শাহরিয়ার জাহেদী"দৈনিক কল্যাণ। ২৬ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |1= (সাহায্য)
  4. "বাফুফের সহসভাপতি হলেন যারা"banglanews24.com। ২৬ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  5. "বাফুফের চার সহ-সভাপতি পদে জয়ী যারা"risingbd.com। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  6. অনলাইন, চ্যানেল আই (১৯ মে ২০২৫)। "বাংলাদেশের গোলটা পুনর্বিবেচনার সুযোগ ছিল: বাফুফে সহ-সভাপতি"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  7. Doe, John (২৪ নভেম্বর ২০২৪)। "Md. Nasser Shahrear Zahedee Awarded the Prestigious FAPA Ishidate Award in the Industrial & Marketing Category"Radiant Pharmaceuticals Limited (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  8. "Mr. Md. Nasser Shahrear Zahedee Profile"www.ewubd.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  9. "বিজয়ী হয়ে স্বতন্ত্রপ্রার্থী মহুলের মিষ্টি উৎসব"এনটিভি। ৮ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪
  10. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  11. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  12. "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪