নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | |
|---|---|
২০২৬ সালে পাটওয়ারী | |
| জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | |
| পূর্বসূরী | পদ প্রতিষ্ঠিত |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ নভেম্বর ১৯৯৫ উল্লাশ্বর গ্রাম, শাহরাস্তি উপজেলা, চাঁদপুর জেলা, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| রাজনৈতিক দল | জাতীয় নাগরিক পার্টি |
| দাম্পত্য সঙ্গী | ফাতিমা রহমান |
| সন্তান | নামিরা মারিয়াম |
| মাতা | নাজমুন্নাহার |
| পিতা | মোঃ জাফর আহমেদ পাটয়ারী[১] |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা | মার্কেটিং কনসালটেন্ট, রাজনীতিবিদ, সমাজসেবক |
মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক। তিনি ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।[২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]নাসিরউদ্দীন ১৯৯৫ সালের ১ নভেম্বর বাংলাদেশের চাঁদপুর জেলার একটি বাংলাদেশী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে আলিম (এইচএসসি সমমান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেন।[৩][৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]নাসীরুদ্দীন পাটওয়ারী ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫][৬]
নাসীরুদ্দীন পাটওয়ারী ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।[২] তিনি মোট ৫৪ হাজার ১২৭টি ভোট পান, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাস মোট ৫৯ হাজার ৩৬৬টি ভোট পান।[২]
সমালোচনা
[সম্পাদনা]বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করার সময় পাটোয়ারী বিতর্কিত মন্তব্য করেছিলেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে তার দল কর্তৃক আয়োজিত একটি পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং পরে বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে বিক্ষোভ করেন।[৪][৭]
তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনের ঘোষণা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা সারা দেশে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল।[৪]
দলীয় সিদ্ধান্ত সত্ত্বেও কক্সবাজার সফরের জন্য তিনি সমালোচনার সম্মুখীন হন।[৪]
বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্যও তিনি সমালোচনার সম্মুখীন হন।[৪]
২০২৬ সালের ফেব্রুয়ারিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে আরেকটি বিতর্কের সৃষ্টি হয়। তার বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কেন্দ্র করে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। ৮ ফেব্রুয়ারি রোববার বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের ব্যানারে বিক্ষোভ শুরু হলে সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেও উপস্থিত হন। বিক্ষোভস্থলে তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরবর্তীতে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, তার কথাবার্তা বা আচরণে যারা মনঃকষ্ট পেয়েছেন, তাদের কাছে তিনি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী হলফনামা (প্রতিবেদন)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৯ ডিসেম্বর ২০২৫।
- 1 2 3 "নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ভোটে হারিয়ে মির্জা আব্বাস বিজয়ী"। প্রথম আলো। ১৩ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "নির্বাচনি হলফনামা – নাসীরুদ্দীন পাটওয়ারী"। নির্বাচন কমিশন (বাংলাদেশ) (পিডিএফ)। ৩১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৫।
- 1 2 3 4 5 "NCP facing heat after lifting lid in Cox's Bazar"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫।
- ↑ "জাতীয় নাগরিক কমিটি ঘোষণা: নাসীরুদ্দীন আহ্বায়ক, আখতার সদস্যসচিব"। প্রথম আলো। ১৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের রাজনৈতিক উত্থান যেভাবে"। দৈনিক যুগান্তর। ২৮ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "BNP protests in Cox's Bazar after NCP leader's jibe at Salahuddin"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫।
- ↑ "নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত তিনি নিজেই"। দৈনিক জনকণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬।